Umed Prokash

Umed Prokash তিলে তিলে গড়ি বিজয়ী প্রজন্মের ভিত
(246)

উমেদ প্রকাশ বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠিত ইসলামী প্রকাশনা সংস্থা, যার মূল উদ্দেশ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে দ্বীনের শিক্ষা বিস্তার করা এবং মুসলিম উম্মাহর মাঝে ঈমান ও আমল ভিত্তিক চেতনা জাগ্রত করা। আমরা বিশ্বাস করি, ইসলামের সুস্থ ও সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তোলা গেলে দেশ-জাতির সার্বিক উন্নতি সম্ভব।

আমাদের প্রকাশনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় ইসলামিক চিন্তাধারা ও শিক্ষা-সম্পন্ন বই প্রকাশে, যা তরুণ প্রজন্মকে সঠিক দ্বীনি জ্ঞান দিয়ে আত্মশুদ্ধি ও চরিত্র গঠনে সাহায্য করে। আমরা বিভিন্ন বিষয়ের উপর বই প্রকাশ করি, যেমন ঈমানি অনুপ্রেরণা, দাওয়াহ, কুরআনিক শিক্ষা, আকীদাহ, ফিকহ, আখলাক, ইসলামী ইতিহাস এবং প্রাসঙ্গিক সামাজিক ও ধর্মীয় বিষয়াদি।

উমেদ প্রকাশ সর্বদা মুহাক্কিক আলিম ও দ্বীনদার গবেষকদের তত্ত্বাবধানে কাজ করে যাতে প্রত্যেকটি প্রকাশনা শাস্ত্রীয় সঠিকতা ও মানসম্পন্ন হয়। আমাদের প্রকাশিত বইসমূহ বাংলাদেশের বিভিন্ন অনলাইন ও অফলাইন বুকশপে সহজলভ্য, যার মাধ্যমে আমরা দেশ-বিদেশের পাঠকদের কাছে দ্বীনি জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি।

আমাদের লক্ষ্য শুধুমাত্র বই প্রকাশ নয়, বরং একটি শক্তিশালী ঈমানি প্রজন্ম গড়ে তোলা, যারা সমাজে আলোর বাতিঘর হিসেবে কাজ করবে। আমরা দোয়া করি, আমাদের প্রকাশনার মাধ্যমে পাঠকরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং জীবনের সঠিক পথ খুঁজে পায়।

আপনি যদি দ্বীনী শিক্ষা ও সঠিক ইসলামিক বইয়ের সন্ধান করেন, তাহলে উমেদ প্রকাশ আপনার বিশ্বস্ত সঙ্গী। আমাদের সাথে যোগাযোগ করুন, নতুন প্রকাশনা ও বিশেষ অফার সম্পর্কে জানতে ফেসবুকে ফলো করুন।

📞 যোগাযোগ করুন: +880 1757-597724
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: www.umedprokash.com
📘 ফেসবুক পেজ: facebook.com/umedprokash

বইমেলায় প্রকাশিতব্য বই (৪) বায়তুল মুকাররম ইসলামী বইমেলা ২০২৬স্টল নম্বর ১১৭-১১৮ উমেদ প্রকাশ - দারুল ফিকর - অভিযাত্রিক
16/09/2026

বইমেলায় প্রকাশিতব্য বই (৪)

বায়তুল মুকাররম ইসলামী বইমেলা ২০২৬
স্টল নম্বর ১১৭-১১৮
উমেদ প্রকাশ - দারুল ফিকর - অভিযাত্রিক

16/09/2026

উম্মতের বরেণ্য সকল উলামায়ে কেরাম একমত যে, প্রত্যেক মুসলমানের জন্য (সে পুরুষ হোক বা নারী দ্বীনের মৌলিক ইলম শেখা 'ফরজে আইন'। এটা মৌলিক ইলম, এটা থেকে অজ্ঞ থাকা কোনভাবেই গ্রহণযোগ্য না। আল্লাহর দরবারে কোনো অজুহাতই চলবে না। উপরন্তু এ বিষয়ে অবহেলা করাও অনেক বড় গুনাহ।
বই: একজন মুসলমানের জন্য কতটুকু ইলম অর্জন ফরজ?
ইসলামী বইমেলায় প্রকাশিত হবে, ইনশাআল্লাহ।

বইমেলা থেকে পাঠকের সংগ্রহ। বায়তুল মুকাররম ইসলামী বইমেলা ২০২৬স্টল নম্বর ১১৭-১১৮ উমেদ প্রকাশ - দারুল ফিকর - অভিযাত্রিক
16/09/2026

বইমেলা থেকে পাঠকের সংগ্রহ।

বায়তুল মুকাররম ইসলামী বইমেলা ২০২৬
স্টল নম্বর ১১৭-১১৮
উমেদ প্রকাশ - দারুল ফিকর - অভিযাত্রিক

বইমেলায় প্রকাশিতব্য বই (৩) বায়তুল মুকাররম ইসলামী বইমেলা ২০২৬স্টল নম্বর ১১৭-১১৮ উমেদ প্রকাশ - দারুল ফিকর - অভিযাত্রিক
15/09/2026

বইমেলায় প্রকাশিতব্য বই (৩)

বায়তুল মুকাররম ইসলামী বইমেলা ২০২৬
স্টল নম্বর ১১৭-১১৮
উমেদ প্রকাশ - দারুল ফিকর - অভিযাত্রিক

অন্তঃসত্ত্বা স্ত্রীকে তালাক দেয়াঅন্তঃসত্ত্বা স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে। অনেকে এই মাসআলা বানিয়ে রেখেছে যে, গর্ভা...
15/09/2026

অন্তঃসত্ত্বা স্ত্রীকে তালাক দেয়া

অন্তঃসত্ত্বা স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে। অনেকে এই মাসআলা বানিয়ে রেখেছে যে, গর্ভাবস্থায় স্ত্রীকে তালাক দেয়া হলে তা কার্যকর হয় না। এটি সম্পূর্ণ অবাস্তব কথা। গর্ভাবস্থায় হোক বা অন্য যেকোনো অবস্থাই হোক, তালাক দেয়া হলে তা পতিত হয়ে যায়। [১]

আবদুল্লাহ ইবনু উমর রাযি. থেকে বর্ণিত আছে,

أنه طلق امرأته في الحيض فسأل عمر النبي صلى الله عليه وسلَّمَ فقال مُره فليراجعها ثم ليطلقها طاهرا أو حاملا

আবদুল্লাহ ইবনু উমর রাযি. তার স্ত্রীকে ঋতুস্রাব চলা অবস্থায় তালাক দিলেন। উমর রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এর বিধান জানতে চাইলেন। তখন তিনি বললেন, তাকে তার স্ত্রীকে ফেরত নেয়ার হুকুম দাও। অতঃপর সে যেন তাকে তুহরে (পবিত্র অবস্থা চলাকালে) অথবা গর্ভাবস্থায় তালাক দেয়। [২]

তবে তালাক পতিত হলেও তার ইদ্দতের মেয়াদ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। অর্থাৎ অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে তাকে অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে চাইলে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,

وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ

'গর্ভধারিণীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত।' [৩]

রেফারেন্স :
১. ফাতাওয়া শামী, ৩/২৩৩; মাজমাউল আনহার, ২/৬; ফাতাওয়া রহীমীয়া, ৮/২৫৮; ফাতাওয়া মাহমুদিয়া, ১৮/৪৭

২. সহীহ মুসলিম, হাদীস নং ১৪৭১; সুনানে তিরমিযী, হাদীস নং ১১৭৫

৩. সূরা তালাক, (৬৫): ৪
বই : তালাক মানবজীবনের এক দুঃস্বপ্ন
লেখক : তানজীল আরেফীন আদনান
খুচরা মূল্য : ৮৫৳ টাকা।
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত।

আসছে | আখলাক সিরিজ | ৭ খণ্ডে উমেদের অঙ্গপ্রতিষ্ঠান অভিযাত্রিক থেকে, ইনশাআল্লাহ।
15/09/2026

আসছে | আখলাক সিরিজ | ৭ খণ্ডে

উমেদের অঙ্গপ্রতিষ্ঠান অভিযাত্রিক থেকে, ইনশাআল্লাহ।

বইমেলায় প্রকাশিতব্য বই (২) বায়তুল মুকাররম ইসলামী বইমেলা ২০২৬স্টল নম্বর ১১৭-১১৮ উমেদ প্রকাশ - দারুল ফিকর - অভিযাত্রিক
14/09/2026

বইমেলায় প্রকাশিতব্য বই (২)

বায়তুল মুকাররম ইসলামী বইমেলা ২০২৬
স্টল নম্বর ১১৭-১১৮
উমেদ প্রকাশ - দারুল ফিকর - অভিযাত্রিক

14/09/2026

ChatGPT থেকে মাসআলা-মাসায়েলের উত্তর নেওয়া যাবে?

- মুফতি শামায়েল নদভী।

অমুক ভাবির এটা আছে, অমুক ভাবির এটা নেইবিয়ের পর অনেকের মধ্যে কিছু কিছু চাহিদা প্রবল হয়ে ওঠে! অমুক ভাবির বাসায় গিয়েছিলাম, ...
14/09/2026

অমুক ভাবির এটা আছে, অমুক ভাবির এটা নেই

বিয়ের পর অনেকের মধ্যে কিছু কিছু চাহিদা প্রবল হয়ে ওঠে! অমুক ভাবির বাসায় গিয়েছিলাম, তাদের অমুক জিনিসটা আছে, আমার ওইটা লাগবে। এটা ছাড়া আমার চলবেই না, সেটা আমার চাই। তাদের সেই জিনিসটা আছে, আর আমার থাকবে না তা কি হয়!

আবার অমুক ভাবির এই জিনিসটা নেই, তার মানে এই জিনিসটা আমার লাগবে। এই জিনিস যদি আমার থাকে, তাহলে আমি ভাবির চেয়ে এগিয়ে যাব। আরেকজনের থেকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার এটা একটা সহজ পথ-তার যা নেই তা আমার থাকতে হবে! চিন্তা করা যায় কী অসুস্থ প্রতিযোগিতা!

বলুন তো, বিভিন্ন জিনিসের প্রতি চাহিদা তৈরির পেছনের কারণ কী-লোক- দেখানো, রুচিশীল প্রয়োজন নাকি অসুস্থ প্রতিযোগিতা? কী কারণে আমরা কোনো জিনিস কিনি? আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা কি অন্য ভাবির 'জিনিসপত্র' নির্ধারণ করে দিচ্ছে?

অবাক হওয়ার মতো বিষয় হলো, এই ধরনের চাহিদা পূরণ না হলেও আমাদের ভীষণ মন খারাপ হয়, নাওয়া-খাওয়া বন্ধ হয়ে যায়, সংসারের কোনো কাজে মন বসে না, আরও কত কী!

অনেকেই নতুন সংসার শুরু করার পর যা যা প্রয়োজন সেটা অন্যান্য ভাবিদের হাতে ছেড়ে দেন! মাপকাঠি বানান ভাবিদের জিনিসপত্রকে! নিজের রুচিবোধ, ব্যক্তিত্ব, আয়, প্রয়োজন ইত্যাদিকে সামনে রেখে চাহিদা বা পছন্দ নির্ধারণ করছি কি না? আপনি পরামর্শ নিতে পারেন, তাই বলে ওই রঙের, ওই ব্র্যান্ডের, ওই জিনিসই আপনার লাগবে। এসব কি প্রতিযোগিতা করার মতো কোনো বস্তু? জুলুম হয়ে যায় না?

বউ-শাশুরির সম্পর্কের মেলবন্ধনের জন্য পড়ুন : অন্দরমহল
বই : অন্দরমহল
লেখক : উম্মে মুসআব
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত

14/09/2026

“সকাল-সন্ধ্যার মাসনুন দুআ-যিকরগুলো ঢালের মতো। ঢাল যত শক্ত-পোক্ত হবে, ব্যক্তি ততই নিরাপদ থাকবে। এমনকি কখনও কখনও ঢাল এত মজবুত হতে পারে যে, শত্রুপক্ষের ছোড়া তীর ঢালে লেগে উল্টো শত্রুর দিকেই ফিরে আসে এবং তাকে বিদ্ধ করে।”
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
আজকে সকালে মাসনুন দুআ যিকরগুলো করেছেন তো?

Address

2nd Floor, Islami Tower, 11/1 Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Umed Prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umed Prokash:

Shortcuts

Share

Category