27/01/2026
উল্লাপাড়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
রিয়াদ আহমেদ | স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য নির্ধারিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য আকবর আলীর বিরুদ্ধে।
নির্বাচনী আচরণবিধির ৭ ধারার (খ) উপধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—
“অপচনশীল দ্রব্য (যেমন রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার) ব্যবহার করা যাবে না।”
অর্থাৎ কোনো প্রার্থী পিভিসি ব্যানার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
কিন্তু অভিযোগ রয়েছে, সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী আকবর আলী তার নির্বাচনী প্রচারণায় উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজের সামনে পিভিসি ব্যানার ব্যবহার করছেন, যা অপচনশীল ও পরিবেশের জন্য ক্ষতিকর।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের ব্যানার ব্যবহার স্পষ্টতই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে সংশ্লিষ্ট দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।