Tanha's Stories

Tanha's Stories positive thought

তাহাজ্জুদ!তাহাজ্জুদ পড়ার সময় যদি অদৃশ্য উর্দ্ধলোকের পর্দা উঠিয়ে দেয়া হত, আমি অবাক বিস্ময়ে দেখতাম, একদল ফিরিশতা আমাকে ঘির...
17/03/2025

তাহাজ্জুদ!

তাহাজ্জুদ পড়ার সময় যদি অদৃশ্য উর্দ্ধলোকের পর্দা উঠিয়ে দেয়া হত, আমি অবাক বিস্ময়ে দেখতাম, একদল ফিরিশতা আমাকে ঘিরে আছেন। আমার তিলাওয়া-তাসবীহ মনোযোগ দিয়ে শুনছেন। আমার দোয়ায় আমীন বলছেন। তারা আমার সম্মানেই উর্দ্ধলোক থেকে নেমে এসেছেন।

শেষরাতের আঁধারে, ঘরের গহীন কোণে, তাহাজ্জুদরত আমি ফিরিশতার চোখে এক উজ্জ্বল তারকাসদৃশ। আমি যেমন আঁধার রাতে আকাশে জ্বলজ্বলে তারার দিকে বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি, ফিরিশতাগনও আমার দিকে চেয়ে থাকেন। ফিরিশতাগনের প্রভাবে আমার উপর প্রশান্তি বর্ষিত হতে থাকে। আমার চারপাশে বিরাজ করতে থাকে, সুখদ এক আবহ।

বারবার বিরতিহীনভাবে দরজায় টোকা দিতে থাকলে, একসময় না একসময় গেরস্ত দরজা খোলেই। আমি তাহাজ্জুদের পর, ফিরিশিতাবেষ্টিত আবহে আল্লাহর কাছে দোয়া করলে, ফিরিশতাদের আমীনের বরকতে রাব্বে কারীম আমার দোয়া কবুল করেই নেবেন।

দু’হাত তুলে দোয়া করার সময়, শুন্য দুই তালুর প্রতি খেয়াল করে দেখব। কী অসহায়, নিঃসম্বল উজাড় দুটি হাত। কী অক্ষম আর অসহায়। অপরদিকে আল্লাহ? কী অপরিসীম শক্তিশালী। কী বিশাল খাজানার মালিক।

আল্লাহর যিকিরের কী যে অপরিমেয় উপকারিতা, কিয়ামুল লাইলে দাঁড়ানো ব্যক্তি যদি তা জানত, আল্লাহর যিকির কতভাবে বান্দাকে বিপদাপদ থেকে রক্ষা করে, তা যদি যিকিরকারী জানত, তাহলে তার একটি নিঃশ্বাসও আল্লাহর যিকিরবিহীন কাটত না। একটি রাতও তাহাজ্জুদ ছেড়ে ঘুমুত না।

©শায়েখ আতিক উল্লাহ

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
14/03/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

09/03/2025

Lettable foods are super mercy🫣

゚

শুভ সকাল। এই রোজায় আমার সকাল শুরু হয় বাচ্চার খাবার বানিয়ে।কার কীভাবে শুরু হয়?
07/03/2025

শুভ সকাল।
এই রোজায় আমার সকাল শুরু হয় বাচ্চার খাবার বানিয়ে।
কার কীভাবে শুরু হয়?

02/03/2025

শুভ সকাল

01/03/2025

প্রেশার কুকারের রান্নার ডিটেইলস:-
🍚 ভাত-
পানির পরিমান:- যেই পট দিয়ে চাল মাপবেন, সেই পট দিয়ে চালের ডাবল পরিমান পানি দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥔আলু-
পানির পরিমান:- আলু ডুবিয়ে বা অর্ধেক ডুবিয়ে পানি দিবেন। (আলু তে বেশি পানি দিলে পানসে হয়)
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🌰 ছোলা-
পানির পরিমান:- ছোলা ডুবিয়ে পানি দিবেন। আগে অবশ্যই ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখবেন।
সিটি:- লো আচে ২-৩ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥘খিচুড়ি-
পানির পরিমান:- যেই পট দিয়ে চাল এবং ডাল মাপবেন, সেই পট দিয়ে চাল ডালের ডাবল পরিমান পানি দিবেন। নরম খিচুড়ি করতে চাইলে আরো একটু বেশি পানি দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🍚পোলাও-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🍗দেশি মুরগি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🐓 কক মুরগি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥗সবজি -
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🫕নেহেরি-
পানির পরিমান:- নেহেরির ৩ গুন পানি দিবেন
সিটি:- মিডিয়াম টু লো আচে ৪০ মিনিট রান্না করবেন। যত ইচ্ছা সিটি পড়ুক।

🍲 লাউ ডাল-
পানির পরিমান:- পানি না দিলেও হবে। চাইলে সামান্য দিতে পারেন।
সিটি:- ২ সিটি

🫕পাতলা ডাল-
পানির পরিমান:- ডালের ডাবল পানি। প্রথমে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🦆 হাঁস-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🐟 মাছ-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- ১ সিটিই যথেষ্ট।

🥘মুগ ডাল ঘাটি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- ১ সিটিই যথেষ্ট।

🍱 চিকেন বিরিয়ানি-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🥣চটপটি-
পানির পরিমান:- ডাবল পানি। আগে থেকে ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
সিটি:- নরম চাইলে ৩-৪ টা সিটি। আস্ত চাইলে ২ টা সিটি

🍲 মাটন বিরিয়ানি-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

©

27/02/2025

জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার বাসায় পুরোনো সিরামিক বা মেলামাইন প্লেটে ডাল আর ছোটমাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে পারবেন। যতদিন ছোটভাইবোন জামাকাপড়, বইখাতা নিয়ে টানাটানি করবে। যতদিন পুরোনো জামা পরে এলোমেলো বিছানায় গা এলিয়ে নিশ্চিন্তে ঘুম দিতে পারবেন; জীবন ততোদিনই সুন্দর।

অতঃপর একদিন আপনি আসতেই সিরামিকের ডিনারসেট নামানো হবে, হরেক পদের রান্না হবে। কোনো বাটিতে পোলাও, কোনোটাতে রোস্ট। ছোটভাইবোন হাত ধোঁয়ার জন্য পানি এগিয়ে দিবে। খাওয়া শেষে চিরচেনা ঘরে ঢুকে দেখবেন আপনার জিনিসপত্র খুব সুন্দর করে সাজিয়ে একটা বড় ব্যাগ বা ট্রলিতে তুলে রাখা। এতো সাজানো জিনিসপত্র দেখেও আপনার চোখের কোণে চকচক করবে লোনাপানি।

নতুন থ্রিপিসটা খুলে সেদিন আর পুরোনো কাপড় পরে ঠাস করে শুয়ে পড়তে পারবেন না। ঘড়ির কাঁটায় যখন বিকেল ঠিক তখনই বাইরে থেকে ডাক পড়বে, একবুক কষ্ট আর দুইচোখ পানি নিয়ে বেরিয়ে যেতে যেতে বলতে ইচ্ছে হবে,

-" মা, এবার এলে পুরোনো থালাবাসনেই খেতে দিও। তোমার নতুন ডিনারসেট তো মেহমানদের জন্য।"

কথাটা আপনার গলা পর্যন্ত এসেই আটকে যাবে। কারণ যতোই অস্বীকার করুন না কেন, জগতের নিয়মানুযায়ী বিয়ের পর মেয়েরা স্বামীর ঘরের মানুষ আর মা-বাবার ঘরের মেহমান হয়ে যায়❗

- কালেক্টেড

Just wating for summer to eat this❤️🥹
26/02/2025

Just wating for summer to eat this❤️🥹

শুভ দুপুর❤️কার প্রিয় ভর্তা কোনটি?আমার তো বেগুন-টমেটোর ভর্তা ভীষণ প্রিয় ❤️
26/02/2025

শুভ দুপুর❤️
কার প্রিয় ভর্তা কোনটি?
আমার তো বেগুন-টমেটোর ভর্তা ভীষণ প্রিয় ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanha's Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share