Zam Zam electronic

Zam Zam electronic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zam Zam electronic, Digital creator, Dhaka.

05/08/2024

Alhamdulillah
Alhamdulillah
Alhamdulillah

28/05/2024

ঢালাই এর সময়:-
*****************
1.তিন টি সিলিন্ডার নিতে হবে
2.দুইজন মিস্ত্রি ঢালাইয়ের সময় সাটারিং ঠিক করার জন্য রেখে দিতে হবে
3.পাঁচ ফুটের বেশি উপর থেকে কংক্রিট ঢালাই করা যাবে না
4.ভাইব্রেটর ঠিকমত করতে হবে
5.কংক্রিট এর লেভেল ঠিকমত থাকতে হবে
6.কংক্রিট সার্ফেসের ফিনিশিং ভাল হতে হবে
ঢালাই এর পরে লক্ষনীয়:-
***********************
1.কিউরিং ঠিকমত করতে হবে
2.যথেষ্ট সময় পর্যন্ত কিউরিং করতে হবে
3.সাটার নির্দিষ্ট সময়ের পরে খুলতে হবে
4.শাটার খোলার সময় নিয়মমাফিক খুলতে হবে
5.কংক্রিট টেস্টের মান যদি উপযুক্ত না আসে তাহলে স্ট্রাকচার ভেঙে আবার নতুন করে করতে হবে।

.সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু পূর্ণনাম...DPC - Damp proof course.RCC - Reinforced cement concrete.R.B.W - Reinforced bric...
28/05/2024

.সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু পূর্ণনাম...

DPC - Damp proof course.
RCC - Reinforced cement concrete.
R.B.W - Reinforced brick work.
C.I.Sheet - Corrugated Iron sheet.
C.I.Pipe - Cast iron pipe.
NCF - Neat cement finishing.
SWG - Standard wire gauge.
MB - Measurement book.
GP - Ground plane.
VP - Vertical plane.
HP - Horizontal plane.
CP - Cement plaster.
LC - Lime concrete.
CC - Cement concrete.
AC - Asbests cement.
CS - Comparative statement.
PERT - Programme Evaluation and Review Technique.
CPM - Critical path method .
USD - Ultimate strength design.
W.S.D - Working stress design.
BNBC - Bangladesh national building code.
PL - Plinth level.
GL - Ground level.
EGL - Existing ground level.
OGL - Original ground level .
FGL - Formation ground level.
HFL - Highest flood level.
RL - Reduced level.
A.C.I - American concrete institute.
A.A.S.H.O - American Association of state highway official.
A.R.E.A - American Railway engineering association.
A.S.T.M - American society for testing materials .
B.S.I - Bangladesh standard institute.
B.S.T.I - Bangladesh standard testing institute.
ISI - Indian standard institute.
W.C - Water closet.
B.M - Bending moment.
L.L - Live load.
D.L - Dead load.
E.L - Environmental load.
U.S.C - Ultimate stress of concrete.
A.S.C - Allowable Stress of concrete.
F.M - Findness modulas.
B.M - Bench mark .
PVC - Poly vinyl choloride .
UPVC - Unplasticized Poly vinyl choloride.
PPR - Poly Propylene Random
post by :

28/05/2024

একটি বীমের ইনফোরম্যাশন ও এষ্টিমেট :
বীম দৈর্ঘ্য = ১৭'-০"
বীম গভীরতা = ১'-৩"
বীম প্রস্থ। = ০'-১০"
বীম কাভারিং = ১.৫"
বীমের মেন রড = ৬-১৬ মিলি
বীমের রিং = ১০ মিলি
রিং দূরত্ব = ৬" পরপর
রিং হুক = ৩"
মাটাম দৈর্ঘ্য = ৬"
ঢালায়ের পরিমান
= ১৭'-০"x১'-৩"x০'-১০"
= ১৭.৬৪ ঘনফুট
রডের পরিমান
মেন রডের দৈর্ঘ্য
= (১৭'-০")-(১.৫"x২)+(৬"x২)
=১৭'-৯"
রিং রডের দৈর্ঘ্য
= {(১০-১.৫x২)+(১৫-১.৫x২)}x২+(৩x২)
= ৩'-৮"
মোট রিং এর পরিমান
= [{(১৭'-০")-(১.৫"x২)}÷৬"]+১
= ৩৪.৫০
~ ৩৫ টি
রডের পরিমান
মেন রড = ১৭'-৯"x৬x০.৪৯ = ৫২.১৯
রিং রড = ৩'-৮"x৩৫x০.১৯ = ২৪.৪১
মোট রড = ৭৬.৬০ কেজি
সাটারিং এর পরিমান
গভীরতা = ১'-৩"+২"= ১'-৫"
প্রস্থ = ০'-১০"
মোট দৈর্ঘ্য = ১'-৫"+০'-১০"+১'-৫"
= ৩'-৮"
মোট সাটারিং
= ৩'-৮"x১৭'-০"
= ৬২.৩৯ বর্গফুট

Shutter খোলার নিয়ম # শেয়ার করুন---------------------------------------------------১। কলাম/রিটেইনিং ওয়াল/ শিয়ার ওয়ালের সা...
28/05/2024

Shutter খোলার নিয়ম
# শেয়ার করুন
---------------------------------------------------
১। কলাম/রিটেইনিং ওয়াল/ শিয়ার ওয়ালের সাটারিং ৭২ ঘন্টা পর খুলতে হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ২৪ ঘন্টা পর সাটার খোলা যেতে পারে।
২। বিমের পাশ ৭২ ঘন্টা পর খুলতে হবে এবং তলা ২৮ দিন পর খুলতে হবে।
৩।Span ছোট হলে ২১ দিন পর খোলা যেতে পারে।
৪।ছাদ খোলার সময় span এর মিডল থেকে চারদিকে সমান ডিন্সট্যান্স এ props গুলি খুলতে হবে। এমনি ভাবে বিমের পাশের props গুলি খুলতে হবে।
৫।Cantiliver হলে ফ্রি অংশ থেকে আস্তে আস্তে props খুলতে খুলতে বিমের দিকে আস্তে হবে।
৬।ছাদ খোলার সময় সেফটি হিসাবে কলামের সাথে আনুভূমিক ভাবে বাঁশ বাঁধতে হবে, যাতে কোন অবস্থাতেই কাঠ, শীট বা props খুলে বিল্ডিং এর বাহিরে পরতে না পারে।

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে.Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Colum...
28/05/2024

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে.
Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.
==============================
================
Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন;
কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য।
কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে # পরিষ্কার করা হয়।
পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়।.................................................................................
Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা না করলে যা হতে পারে;
সেগ্রিগেশন, লেইটেন্স কিংবা ব্লিডিং এর ফলে সৃষ্ট ভয়েড বা হানিকম্ব কলামকে ভঙ্গুর ও দুর্বল করে ফেলতে পারে।
Vertical ডিসপ্লেসমেন্ট (শল আউট) কিংবা Shutter ফেল করার সম্ভাবনা থাকে।
ক্লিয়ার কভারের তারতম্যের কারণে Crack সহ নানাবিধ সমস্যা হতে পারে।
পরামর্শ: একজন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কখনোই উলম্বভাবে ১.৫ মিটার বা ৫ ফুটের অধিক Column বা Wall Casting Allow করবেন না।....................................................................................
Lapping & Spacer: Lapping এর ক্ষেত্রে যা লক্ষ্য রাখতে হবে;
Generally কম্পেশন জোনে Lapping 24D থেকে 44D এবং টেনশনে 30D থেকে 60D হয়ে থাকে।
বি.দ্র: এখানে হুক ছাড়া এবং হুক সহ মাপের কথা বলা হয়েছে, তাছাড়া বিভিন্ন কনসালটেন্টগন ল্যাপের ক্ষেত্রে বিভিন Code ফলো করেন, তবে ইন্ডিয়ান কনসালটেন্টদের মতে উভয় জোনের জন্য 50D দেওয়া যেতে পারে।
খেয়াল রাখতে হবে কলাম কিংবা বিমের এক জায়গায় যেন 50% এর বেশি রডে ল্যাপ না পড়ে।
কলামের ল্যাপিং জোন: L/2 বা Middle Portion এর মধ্যে ল্যাপ দিতে হবে, L/4 এর ভিতরে সর্বাধিক Stress উৎপন্ন হয় বলে এই Zone পরিহার করা উচিত।

"সাইট ইঞ্জিনিয়ারের" কাজের দায়িত্ব। # আপনি যখন কোন রিয়েল এস্টেট, হাউজিং কোম্পানী, ডেভলপার কোম্পানী, আদর্শ ঠিকাদারী কোম্পা...
28/05/2024

"সাইট ইঞ্জিনিয়ারের" কাজের দায়িত্ব।
# আপনি যখন কোন রিয়েল এস্টেট, হাউজিং কোম্পানী, ডেভলপার কোম্পানী, আদর্শ ঠিকাদারী কোম্পানী ইত্যাদির "সাইট ইঞ্জিনিয়ার" হিসাবে কর্মরত থাকবেন।
মূলনীতিঃ- "কোয়ালিটি ঠিক রাখতে নির্মাণ সামগ্রী যতটুকু লাগবে ততটুকু লাগাবো, কম বা বেশি দিব না"
1. ফ্লোর টু ফ্লোর এর উচ্চতা কত দেওয়া আছে, ড্রইং দেখে জেনে নিতে হবে।
2. কলাম ঢালাই করার আগে ফ্লোর টু ফ্লোর উচ্চতা থেকে উক্ত কলামের উপর অবস্থান করবে এমন বীমসমূহের মধ্যে সর্বচ্চ উচ্চতার বীম বিয়োগ করে কলামের ঢালাইয়ের উচ্চতা নির্ধারন করতে হবে।
3. স্লাবে এবং বীমের জন্য (1"x1"x3/
4"), (1.5"x1.5"x1.5"), (Pipe Block) প্রয়োজনীয় সাইজের ব্লক (1:2) অথবা (1:1) তৈরি করে কিউরিং করতে দিতে হবে।
4. স্লাব ও বীমের সাটারের পরিমাণ হিসাব করতে হবে। সমস্ত সাটারিং মালামালের জন্য প্রয়োজনে দক্ষ সাটার মিস্ত্রিকে সাথে নিয়ে হিসাব করতে হবে। সেই মোতাবেক কাঠ, বাঁশ, স্টীল প্রভৃতি ক্রয় করার জন্য চাহিদা পত্র দিতে হবে।
5. প্রয়োজনীয় রড এবং সিমেন্ট, বালি, খোয়া, ইলেকট্রিক পাইপ প্রভৃতি নির্মাণ সামগ্রীর পরিমান হিসাব করে চাহিদাপত্র পাঠাইতে হবে।
6. পরিমাপ অনুযায়ী বীম ও স্লাবের তলা ও পার্শ্বের সাটার সেট করতে হবে। ভালোমানের প্লেনসীট বিছাইতে হবে। প্লেনশীট এর উপর ডিজেল দিয়ে পাতলা আস্তরন দিতে হবে, এবং শুকাইতে হবে। সমস্ত সাটারিং এর কাজ মজবুত, নিচ্ছিদ্র ও ঝুকিমুক্ত হতে হবে।
7. স্লাব ও বীমের ড্রইং দেখে বীম সাজাতে হবে। সাধারণত লম্বা বীমগুলোর রড আগে প্লেসমেন্ট করা হয়, তারপর লম্বা বীমের উপরে শর্ট বীমগুলো চাপানো হয়। বীমের সাইজ মোতাবেক রিং তৈরি করতে হবে এবং স্পেসিং ড্রইং মোতাবেক সেট করতে হবে।
8. স্লাব এর বেলায় বটম লেয়ারে শর্ট ডিরেকশন এর রড নীচে বসবে, এর উপরে লং ডিরেকশনের রড বাইন্ডার রুপে বসবে। টপ লেয়ারের রড উপরে বসবে, বাইন্ডার নীচে বসবে, তবে কলামস্ট্রিপে লং বীমের উপরের টপ রড গুলোকে সেইম লেয়ার ফলো করে বসাতে হবে। এইক্ষেত্রে কলামস্ট্রিপে শর্ট বীমের উপরের টপ রড গুলো বাইন্ডার লেভেলে থাকবে।
9. রড বিছানোর কাজ শেষ হলে বীম ও স্লাবে পর্যাপ্ত পরিমান ব্লক বিছাইতে হবে। এবং রেফারেন্স লাইনের সমস্ত সুতাগুলো টানিয়ে দিয়ে বীম ও স্লাবের তলার ফাইনাল লেভেল দেখে পরীক্ষা করতে হবে।

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zam Zam electronic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share