Daily Sobuj Barta

Daily Sobuj Barta Digital News Portal
Breaking News | Latest Updates | Exclusive Reports

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে খু/ন হলো স্কুলছাত্র অপ্রতিম: শিক্ষিকা মায়ের বুকফাটা আর্তনাদমায়ের আইফোন নিয়ে ছবি তুলতে...
19/09/2026

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে খু/ন হলো স্কুলছাত্র অপ্রতিম: শিক্ষিকা মায়ের বুকফাটা আর্তনাদ

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে লা/শ হয়ে ফিরল ১৩ বছরের অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তুলতে গিয়ে নি/খোঁজ হওয়ার পরদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন একটি জঙ্গল থেকে সপ্তম শ্রেণির ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নিথর দে/হ উদ্ধার করেছে পুলিশ। এই নৃ/শং/স হ/ত্যা/কা/ণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং একমাত্র সন্তানকে হারিয়ে শিক্ষিকা মায়ের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।
নি/হ/ত অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। অপ্রতিম ছিল এই দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোনটি নিয়ে বন্ধুদের সাথে ছবি তোলার কথা বলে বের হয় অপ্রতিম। এরপর সময় গড়িয়ে সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোটবাড়ির গন্ধমতী এলাকায় ফোনটি সচল ছিল, যা কুবি ক্যাম্পাসের খুবই কাছাকাছি। এরপর থেকেই ফোনটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জি/ডির পর থেকেই পুলিশ ও তথ্য-প্রযুক্তির একাধিক দল অপ্রতিমকে উদ্ধারে তৎপরতা শুরু করে এবং বিশ্ববিদ্যালয়ের চারপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। অবশেষে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুবি দক্ষিণ মোড় এলাকার একটি গভীর জঙ্গল থেকে অপ্রতিমের নিথর দে/হ উদ্ধার করা হয়।
হ/ত্যা/কাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত অ/প/রা/ধীদের দ্রুত শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ওয়ানপয়েন্ট সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত প্রমাণের সহায়তায় খুব দ্রুতই আ/সা/মিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

নি/খোঁ/জের ২০ ঘণ্টা পর জঙ্গলে মিলল অপ্রতিমের ম/র/দে/হ।কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নি/খোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের...
19/09/2026

নি/খোঁ/জের ২০ ঘণ্টা পর জঙ্গলে মিলল অপ্রতিমের ম/র/দে/হ।
কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নি/খোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) ম/র/দে/হ পাওয়া গেছে।
আজ শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গল থেকে তার ম/র/দে/হ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আ/ঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ম/র/দে/হ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান জানান, ম/র/দে/হ উদ্ধারের পর সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।
এর আগে গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি।
পরবর্তীতে অপ্রতীমের মা ড. নাহিদা বেগম নি/খোঁজ ছেলের সন্ধান চেয়ে ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে।
হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা (নীল রঙের) ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁ/চান। থানায় জানিয়েছি।

তারেক রহমানকে ঠিক করতে হবে তিনি হেলিকপ্টারে পা/লা/বেন নাকি সম্মানের সাথে প/দ/ত্যাগ করবেন বলে মন্তব্য করলেন এনসিপির আহ্বা...
19/09/2026

তারেক রহমানকে ঠিক করতে হবে তিনি হেলিকপ্টারে পা/লা/বেন নাকি সম্মানের সাথে প/দ/ত্যাগ করবেন বলে মন্তব্য করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নারীসহ ফ্ল্যাটে আ/ট/ক সাবেক সেই ওসি মাহবুব আলমকে ছেড়ে দিল পুলিশ।রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক না/রীর সঙ্গে অবস্থানরত পুলিশ ...
19/09/2026

নারীসহ ফ্ল্যাটে আ/ট/ক সাবেক সেই ওসি মাহবুব আলমকে ছেড়ে দিল পুলিশ।
রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক না/রীর সঙ্গে অবস্থানরত পুলিশ পরিদর্শক মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারীকেও ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় শুক্রবারের (১৮ সেপ্টেম্বর) ঘটনায় মাহবুব আলমের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
শুক্রবার সকালে নগরীর নাদের হাজীর মোড় এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মাহবুব আলম ও এক নারীকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে তাঁদের চন্দ্রিমা থানায় নেওয়া হয়।
আরএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট নারী অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে ওই নারীর কোনো অভিযোগ না থাকায় মাহবুব আলমকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মাহবুব আলম আ/ট/ক নারীকে তার স্ত্রী বলে দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর আন্নি আক্তার নামে এক নারী ওই ফ্ল্যাটে যান। তিনি নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। তার ভাষ্য, প্রায় দুই ঘণ্টা দরজায় ধাক্কা দেওয়ার পরও ভেতর থেকে কেউ দরজা খোলেননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দরজা ভে/ঙে ফ্ল্যাটে প্রবেশ করে। সেখানে মাহবুব আলম ও এক না/রীকে পাওয়া যায়।
পরে তাদের দুজনকে চন্দ্রিমা থানায় নেওয়া হলে মাহবুব আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন আন্নি আক্তার। অভিযোগে তিনি দাবি করেন, মাহবুব আলম তাঁর কাছ থেকে ১৭ লাখ টাকা নিয়েছেন।
আন্নি আক্তারের আরও অভিযোগ, মাহবুব আলম বি/য়ে/ব/হির্ভূত সম্পর্কে জড়িত। গত চার মাসে তিনবার তিনি ওই নারীকে মাহবুব আলমের সঙ্গে দেখেছেন বলেও দাবি করেন। তবে সামাজিক ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে আগের ঘটনাগুলো কাউকে জানাননি বলে দাবি করেন আন্নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব আলম একসময় রাজশাহী মহানগরের চন্দ্রিমা ও দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক এক স্ত্রীর অভিযোগের পর তাঁর বিরুদ্ধে একটি বিভাগীয় মা/ম/লাও রয়েছে।
বর্তমানে মাহবুব আলম নওগাঁ জেলা পুলিশে কর্মরত এবং সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। তবে শুক্রবার তিনি কোনো ছুটি না নিয়েই রাজশাহীতে এসেছিলেন বলে জানিয়েছেন প্রশিক্ষণ কেন্দ্রটির কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ।

১০ বছরের শি/শুকে ধ/র্ষ/ণের পর হ/ত্যা, অভিযুক্তের বাড়ি ভাঙলো জনতা।পাবনায় ১০ বছরের শি/শু কামরুন্নাহার কলি হত্যাকাণ্ডের ঘটন...
19/09/2026

১০ বছরের শি/শুকে ধ/র্ষ/ণের পর হ/ত্যা, অভিযুক্তের বাড়ি ভাঙলো জনতা।
পাবনায় ১০ বছরের শি/শু কামরুন্নাহার কলি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রে/প্তারকৃত প্রধান আ/সা/মি মোস্তফা প্রামাণিকের বাড়িতে হা/ম/লা চালিয়ে ভাঙচুর করেছে উত্তেজিত গ্রামবাসী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ও শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে, দুই দফায় পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়াসহ আশেপাশের গ্রামের উত্তেজিত জনতা একত্র হয়ে মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভা/ঙচু/র করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আগে থেকে পুলিশ ছিল, তবে গ্রাম বাসীর তুলনায় পুলিশের সংখ্যা কম থাকায় সেই সময় বাধা দেওয়া যায়নি। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ জানায়, ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শি/শু শিক্ষার্থী কামরুন্নাহার কলি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজের সাতদিন পর, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলুনিয়া গ্রামে কলিদের বাড়ির পাশের একটি ডোবা থেকে ব/স্তা/ব/ন্দি অবস্থায় তার ম/র/দেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত শি/শুর প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রে/প্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ সংবাদ সম্মেলনে জানান, ঘটনার দিন হত্যার আগে গ্রে/প্তারকৃতরা মোস্তফার মুদি দোকানের পেছনে ঘরের মধ্যে নিয়ে গিয়ে কলিকে জোর করে ধ/র্ষ/ণ করে। পরে শি/শুটিকে তারা মে/রে ফেলে।

রাজধানীর ৭ জায়গায় ককটেল বি/স্ফো/রণের পর বাসে আ/গু/ন।রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বি/স্ফো/রণের ঘটনা ঘটেছ...
18/09/2026

রাজধানীর ৭ জায়গায় ককটেল বি/স্ফো/রণের পর বাসে আ/গু/ন।
রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বি/স্ফো/রণের ঘটনা ঘটেছে। কাফরুল থানার সামনে একটি বাসে আ/গুন দিয়েছে দু/র্বৃ/ত্তরা।
পুলিশ বলছে, সবগুলো স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়ে বি/স্ফো/রণের খবর পাওয়া গেছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাত সোয়া ৯টার দিকে মগবাজার মোড় জামে মসজিদের পাশে একটি ককটেল বি/স্ফো/রণ হয়। তবে কেউ হতাহত হননি।

বাবুবাজার ব্রিজের নিচে রাত ৮টার দিকে একটি ককটেল বি/স্ফো/রণ হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. রবিউল।
রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান ফটকের বিপরীত পাশের সড়কেও জোড়া ককটেল বি/স্ফো/রণ হয়।
এর আগে সন্ধ্যার পর রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একাধিক হাতবো/মার বি/স্ফো/রণ ঘটে। এ ঘটনায় ইবাদুর রহমান নামের এক রিকশাচালক আ/হ/ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সন্ধ্যায় প্রায় একই সময়ে ঢাকার মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও ককটেল বি/স্ফো/রণের খবর দিয়েছে পুলিশ। এছাড়া দুপুরে জুমার নামাজের পর পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে দুটি ককটেল বি/স্ফো/রণ ঘটে।
রাত ১০টা ১৪ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে অ/গ্নি/কা/ণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা আ/গু/ন লাগিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানা সংলগ্ন এলাকায় একটি ফাঁ/কা বাসে আ/গু/ন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আ/গু/ন নিয়ন্ত্রণে আনে।

মাঝ আকাশে বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মা/রা/মারি।যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশে ফেরার পথে মাঝআকাশে একটি বিমানে...
17/09/2026

মাঝ আকাশে বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মা/রা/মারি।
যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশে ফেরার পথে মাঝআকাশে একটি বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মা/রা/মা/রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লাইট চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কা/টাকাটির একপর্যায়ে দুই যাত্রী হা/তা/হা/তিতে জড়িয়ে পড়েন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চরম বা/কবিতণ্ডার পর দুই ব্যক্তি একে অপরকে কি/ল-ঘু/ষি ও চ/ড় মারতে থাকেন। একপর্যায়ে মা/রা/মা/রির ধাক্কায় একজনের পরনের টি-শার্ট ছিঁড়ে যায়। মাঝআকাশে হঠাৎ এমন হাতাহাতির ঘটনায় বিমানে থাকা সাধারণ যাত্রী, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে তীব্র আ/তঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিমানের দায়িত্বপ্রাপ্ত কেবিন ক্রু ও পাশে থাকা অন্য যাত্রীরা দ্রুত এগিয়ে আসেন। তারা দুজনকে থামানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে তাদের টেনে আলাদা করে শান্ত করেন।

এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার, এবার বিয়ের পিঁড়িতে রিংকু সিং ও প্রিয়া সরোজ।ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টি...
17/09/2026

এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার, এবার বিয়ের পিঁড়িতে রিংকু সিং ও প্রিয়া সরোজ।
ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের সম্পর্ক এবার গড়াচ্ছে বিয়ের পিঁড়িতে। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। বিয়ের তারিখ চূড়ান্ত হওয়ার পর দুই পরিবারেই শুরু হয়েছে প্রস্তুতি।
প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। তার বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। বাবার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি প্রিয়ার নিজেরও রয়েছে আইন ও রাজনীতিতে পরিচয়। তার প্রথম পছন্দ ছিল ওকালতি।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন প্রিয়া। এরপর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরে রাজনীতিতে যুক্ত হয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে মাছলিশহর আসন থেকে জয়ী হন। ৩৫ হাজারের বেশি ভোটে জয় পাওয়া প্রিয়া ওই নির্বাচনে ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হন।
অন্যদিকে রিংকু সিং ভারতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ। টি-টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটিংয়ের পাশাপাশি আইপিএলেও রয়েছে উজ্জ্বল ক্যারিয়ার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আলোচনায় আসা রিংকু বর্তমানে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়মিত।
দীর্ঘ চার বছর হলো সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে প্রেমের সম্পর্ক ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিংয়ের। গত বছরের ৮ জুন তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এবার সমাজবাদী পার্টির নেত্রীকে বিয়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে ৪ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
লক্ষ্নৌর এক বিলাসবহুল হো/টেলে ওই বিয়ের আসর বসবে। মোটামুটিভাবে দুই পরিবারের আত্মীয়রা এবং ভারতীয় দলের কিছু তারকা নিমত্রিত থাকবেন ওই বিয়ের অনুষ্ঠানে। থাকবেন কিছু রাজনীতিবিদও। শোনা যাচ্ছে, দুই একজন বিশেষ অতিথিও থাকতে পারেন। সবকিছুই মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। বাগদানের প্রায় দেড় বছর পর বিয়ের পিড়িতে বসছেন রিংকু।

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ক্যান্টেনমেন্ট থানার ওসিকে প্র/ত্যাহার।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়...
17/09/2026

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ক্যান্টেনমেন্ট থানার ওসিকে প্র/ত্যাহার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্র/ত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে ক্ষ/মতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে ‘কিছু হবে না’। একই কথোপকথনে তিনি পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করেন। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলেও তাকে বলতে শোনা যায়।
গত দুই দিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্যে অডিওতে থাকা বক্তব্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ পরিস্থিতিতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে প্র/ত্যাহারের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার।
এর আগে গত ৩০ মার্চ ডিএমপির এক আদেশে গুলশান থানার ওসি রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে বদলি করা হয়। একই আদেশে ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি মো. দাউদ হোসেনকে গুলশান থানার ওসি করা হয়েছিল।

আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন; তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন, আমি বিষয়টিকে গুরুত...
17/09/2026

আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন; তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন, আমি বিষয়টিকে গুরুত্ব দেইনি। জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি এমনই এক চঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মোবাইলের মাধ্যমে নক করেছিলেন। তবে বিষয়টিকে আমি গুরুত্ব দেইনি।

Address

244, New Sarkhular Road, Malibag
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Daily Sobuj Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Sobuj Barta:

Shortcuts

Share