Where Next?

Directions

Where Next? Traveling can leave a good impression on your heart and also on your body.

"বিদেশ থেকে এসব পণ্য 'ট্যাক্স ফ্রি' আনা যায়।শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন 😊
27/09/2026

"বিদেশ থেকে এসব পণ্য 'ট্যাক্স ফ্রি' আনা যায়।
শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন 😊

🇧🇩✈️ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য বড় সুখবর! 💵বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার অনুযায়ী, বিদেশ ভ্রমণের জন্য বার্ষিক Trav...
06/09/2026

🇧🇩✈️ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য বড় সুখবর! 💵
বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার অনুযায়ী, বিদেশ ভ্রমণের জন্য বার্ষিক Travel Quota বৃদ্ধি করা হয়েছে।

🔴 আগে: USD 12,000
🟢 এখন: USD 18,000 প্রতি বছর ✅

অর্থাৎ, একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক এখন বছরে সর্বোচ্চ $18,000 বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ভ্রমণের জন্য নিতে পারবেন।

💰 গুরুত্বপূর্ণ তথ্য:

👤 Adult: $18,000/বছর
👶 ১২ বছরের নিচে Minor: $9,000/বছর
💵 Cash USD: সর্বোচ্চ $5,000/person
💳 বাকি entitlement প্রযোজ্য নিয়ম অনুযায়ী অন্যান্য অনুমোদিত মাধ্যমে নেওয়া/ব্যবহার করা যাবে।

📅 এই entitlement calendar year ভিত্তিক।

📌 Bangladesh Bank FE Circular No. 33
📅 Date: 06 September 2026

⚠️ অন্যান্য বৈদেশিক মুদ্রা ছাড় সংক্রান্ত নিয়মগুলো অপরিবর্তিত থাকবে।

বিদেশ ভ্রমণকারীদের জন্য নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট! 🌍✈️

থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসার জন্য কোন নতুন নথি বা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না।গত দুই দিন ধরে অনেকেই ফোন কর...
02/09/2026

থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসার জন্য কোন নতুন নথি বা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না।
গত দুই দিন ধরে অনেকেই ফোন করে জানতে চাইছেন আবার লিংক পাঠাচ্ছেন! মূলত ডিটিবি ভিসার জন্য ওই দুটি নথি লাগবে। অনেকেই মূল সংবাদটি না পড়েই হতাশায় ভুগছেন। আবার অনেক গণমাধ্যমও ক্লিক পাওয়ার জন্য এমন শিরোনাম দিয়ে নিউজ করেছে।

মূল সংবাদটি জানতে প্রথম কমেন্টের নিউজটি পড়ুন।

পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাওয়ার অভিজ্ঞতা এখন পাওয়া যাবে ঘরে বসেই, গুগল আর্থের নতুন পরীক্ষামূলক Flight S...
22/06/2026

পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাওয়ার অভিজ্ঞতা এখন পাওয়া যাবে ঘরে বসেই, গুগল আর্থের নতুন পরীক্ষামূলক Flight Simulator-এর মাধ্যমে।

এই ফিচারটি শুধু Google Earth-এর ওয়েব সংস্করণে ব্যবহার করা যায়। কম্পিউটারে Google Earth খুলে Explore Earth-এ গিয়ে Tools মেনু থেকে Flight Simulator চালু করা যায়। শুরুতে এটি সাধারণ মানচিত্র দেখায়, তবে আরও বাস্তব অভিজ্ঞতার জন্য Map-এর বদলে Satellite বেছে নেওয়া যায়।

ফ্লাইট নিয়ন্ত্রণের জন্য কিবোর্ডের Page Up ও Page Down দিয়ে গতি বাড়ানো বা কমানো যায়। তীর চিহ্নের বাটন ব্যবহার করে বিমানকে ওপরে, নিচে বা দুই দিকে ঘোরানো যায়। সিমুলেশনের ভেতরে ক্লিক করলে মাউস ও কিবোর্ড নিয়ন্ত্রণের মধ্যে পরিবর্তন করা সম্ভব। উড্ডয়নের সময় 3D ভবন ও উচ্চ রেজোলিউশনের ছবি স্বয়ংক্রিয়ভাবে লোড হয়।

বিমান মাটিতে আঘাত করলে সিমুলেশন থেমে যায় এবং Restart অপশনের মাধ্যমে নিরাপদ উচ্চতায় আবার শুরু করা যায়। গুগল জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের নিচের কিছু এলাকায় নিচু উচ্চতায় উড়লে মাঝে মাঝে ভিজ্যুয়াল ত্রুটি দেখা যেতে পারে এবং ফ্লাইটের সময় কিছু সাধারণ ম্যাপ শর্টকাট বন্ধ থাকে, যাতে নিয়ন্ত্রণে কোনো সমস্যা না হয়।

আপনি বাংলাদেশের এই জায়গা গুলা মধ্যে কয়টি জায়গা ভ্রমণ করেছেন এবং কত মার্ক পেলেন??
09/06/2026

আপনি বাংলাদেশের এই জায়গা গুলা মধ্যে কয়টি জায়গা ভ্রমণ করেছেন এবং কত মার্ক পেলেন??

ফুটবল বিশ্বকাপ তো চলেই এলো তা আপনারা কে কোন দল আমি ব্রাজিল। এবার বিশ্বকাপ কোন দল জিতবে আপনাদের মতামত দিন।
05/06/2026

ফুটবল বিশ্বকাপ তো চলেই এলো তা আপনারা কে কোন দল আমি ব্রাজিল। এবার বিশ্বকাপ কোন দল জিতবে আপনাদের মতামত দিন।

05/06/2026

গানে গানে সুন্দর একটি সন্ধ্যা।

Fifa World Cup 2026 Details 🧨🏆⚽🥅⛸️
04/06/2026

Fifa World Cup 2026 Details 🧨🏆⚽🥅⛸️

🇧🇩সবার প্রিয় দলের ম্যাচের সময়সূচি 🇧🇩
04/06/2026

🇧🇩সবার প্রিয় দলের ম্যাচের সময়সূচি 🇧🇩



সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম একক প্রাকৃতিক ম্যানগ্রোভ বন, যা বঙ্গোপসাগরের অববাহিকায় বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত।এর মো...
02/06/2026

সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম একক প্রাকৃতিক ম্যানগ্রোভ বন, যা বঙ্গোপসাগরের অববাহিকায় বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত।
এর মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গকিলোমিটার, যার প্রায় ৬৬ শতাংশ বা ৬,৫১৭ বর্গকিলোমিটার অংশ বাংলাদেশে অবস্থিত।
ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি রয়েল বেঙ্গল টাইগার এবং বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত।

ভৌগোলিক অবস্থান ও জীববৈচিত্র্যঃ

* অবস্থান: বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলাজুড়ে এই বনের বিস্তৃতি।

* উদ্ভিদ: এখানকার প্রধান বৃক্ষের মধ্যে রয়েছে সুন্দরী, গেওয়া, গড়ান, কেওড়া ও গোলপাতা। সুন্দরী গাছের নামানুসারেই এই বনের নাম 'সুন্দরবন' রাখা হয়েছে।

* প্রাণী: রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে চিত্রা হরিণ, কুমির, বানর, বুনো শুয়োর, ডলফিন এবং বিভিন্ন প্রজাতির পাখি ও সরীসৃপ বাস করে।

সুন্দরবনের প্রধান পর্যটন কেন্দ্রঃ

সুন্দরবনের ভেতর ঘুরে দেখার মতো বেশ কিছু জনপ্রিয় স্পট রয়েছে, যেখান থেকে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়:

* করমজল: মোংলা থেকে সবচেয়ে কাছে অবস্থিত পর্যটন কেন্দ্র, যেখানে কুমির প্রজনন কেন্দ্র এবং হরিণ দেখা যায়

* কটকা ও কচিখালি: সমুদ্র সৈকত, ওয়াচ টাওয়ার এবং বন্যপ্রাণী দেখার জন্য আদর্শ স্থান।

* হিরণ পয়েন্ট: বাঘ, হরিণ ও বিভিন্ন প্রজাতির পাখির অভয়ারণ্য।

* দুবলার চর: শুঁটকি মাছের জন্য বিখ্যাত একটি দ্বীপ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Where Next? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share