TaxLens BD

TaxLens BD আয়কর ও কোম্পানী আইন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ভিজিট করুন।

09/08/2026
আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪৭ এর যথাযথ প্রয়োগের ব্যপারে জাতীয় রাজস্ব বোর্ড কঠোর অবস্থানে আছে।
01/08/2026

আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪৭ এর যথাযথ প্রয়োগের ব্যপারে জাতীয় রাজস্ব বোর্ড কঠোর অবস্থানে আছে।

24/07/2026

টার্নওভার কি আয়? নাকি শুধু বিক্রয়ের পরিমাণ?

আয়কর আইন, ২০২৩-এর ২০২৭ সালের সংশোধনী অনুযায়ী ২০২৬-২০২৭ করবর্ষে সকলকেই বার্ষিক প্রাপ্তি বা টার্নওভারের ওপর ১% হারে কর পরিশোধ করতে হচ্ছে।

কিন্তু একটি মৌলিক প্রশ্ন থেকে যায়।
ধরুন, একজন ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার ২০ থেকে ৫০ লক্ষ টাকা। এই টাকার পুরোটা কি তার আয়? মোটেও না।

এই টার্নওভারের মধ্য থেকেই পরিশোধ করতে হয় পণ্যের ক্রয়মূল্য, পরিবহন ব্যয়, দোকান বা অফিস ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, ব্যাংক চার্জ, ঋণের সুদ এবং অন্যান্য পরিচালন ব্যয়। এসব ব্যয় বাদ দেওয়ার পর যে অর্থ অবশিষ্ট থাকে, সেটিই প্রকৃত আয় বা মুনাফা।

অনেক ব্যবসার লাভের হার মাত্র ২% থেকে ৫%। সে ক্ষেত্রে ২০ লক্ষ টাকা টার্নওভারে প্রকৃত লাভ হতে পারে মাত্র ৪০ হাজার থেকে ১ লাখ টাকা। অথচ একই টার্নওভারের ওপর ১% কর হলে করের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার টাকা। অর্থাৎ, প্রকৃত লাভের একটি বড় অংশই কর হিসেবে চলে যেতে পারে। লাভের হার আরও কম হলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

কর অবশ্যই দিতে হবে। রাষ্ট্র পরিচালনার জন্য কর অপরিহার্য। কিন্তু করব্যবস্থাও হতে হবে ন্যায়সংগত, বাস্তবসম্মত এবং আয়ভিত্তিক।
টার্নওভারের ওপর কর নির্ধারণের ক্ষেত্রে ব্যবসার প্রকৃতি, লাভের হার এবং প্রকৃত আয়কে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবেই করনীতি হবে ব্যবসাবান্ধব, স্বচ্ছ এবং টেকসই।

আসুন, এমন একটি করব্যবস্থার পক্ষে কথা বলি যেখানে করের বোঝা নয়, ন্যায্যতা হবে মূলনীতি।

২০২৬-২০২৭ করবর্ষের জন্য ই-রিটার্ন সিস্টেম চালু হয়েছে।
22/07/2026

২০২৬-২০২৭ করবর্ষের জন্য ই-রিটার্ন সিস্টেম চালু হয়েছে।

যারা অনলাইনে শূন্য রিটার্ন দাখিল করেছেন বা করবেন তাদের রিটার্ন পরীক্ষানিরীক্ষা করে যদি কোন আয় বা সম্পদ পাওয়া যায় তাহলে ৫...
10/08/2025

যারা অনলাইনে শূন্য রিটার্ন দাখিল করেছেন বা করবেন তাদের রিটার্ন পরীক্ষানিরীক্ষা করে যদি কোন আয় বা সম্পদ পাওয়া যায় তাহলে ৫ বছরের জেল ও জরিমানা হতে পারে। তাই কারো কুপরামর্শে বিভ্রান্ত না হয়ে নিজে বুঝেশুনে অথবা অভিজ্ঞ আয়কর আইনজীবীর পরামর্শ নিয়ে আয়কর রিটার্ন দাখিল করুন।

২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার সময় ৩১-১২-২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
17/11/2024

২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার সময় ৩১-১২-২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Address

Dhaka
1000

Telephone

+8801913621162

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaxLens BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TaxLens BD:

Shortcuts

Share