Sangeeta Chowdhury

Sangeeta Chowdhury Music,Dance,Acting & Recitation...my passion.

মানুষ বড় অভিমানী প্রাণী।সে চায়, তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় 'হ্যাল...
28/10/2025

মানুষ বড় অভিমানী প্রাণী।
সে চায়, তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় 'হ্যালো' বলতেই ওপারের মানুষটা বলুক, 'তোমার মন খারাপ?'

তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক, 'তোমার ঘুম হয় নি রাতে? দুঃস্বপ্ন দেখছ? টেনশন করছ কিছু নিয়ে?'

সে চায়, মানুষটা বুঝুক, কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা।

সে চায়, মানুষটা বুঝুক, কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয়, 'আমিতো আছিই। তবে? মন খারাপ কেন?'

সে চায়, মাঝরাত্তিরে সে টের পাক, পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। শেষ রাতে যখন খানিক হিম নামে, তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে।

সে চায়, তার জন্য মাঝরাত্তিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক। মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ ও অনুভূতির কথা।

সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যেমিথ্যি অজুহাত বানাক। কেউ কপাল ছুঁয়ে বলুক, 'দেখি, দেখি, তোমার জ্বর নয় তো?

অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক, 'খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে? তবে এই যে এতো ভালোবাসি, তাতে আরও কাছে আসা যায় না? আরও আরও কাছে? অনেক অনেক কাছে?'

মানুষ বড় অভিমানী প্রাণী।
তারা দুজনই কেবল ভাবে, এসবই ওই মানুষটা করুক। ওই অন্য মানুষটা।
কিন্তু শেষমেশ করা হয় না কারোই। তাই কাছে আসার রঙ্গিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর, বিবর্ণ গল্প হয়।
মানুষ বড্ড অভিমানী প্রাণী।

অভিমানে সে ক্রমশই দূরে চলে যায়,
বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ।

~ সাদাত হোসাইন

25/10/2025

Chowdhury Voice

কিছু অনুভূতি আড়ালেই থেকে যায়, কিছু চাওয়া-পাওয়া শূন্যতায় থেকে যায় জীবনভর।কিছু স্বপ্ন ছুঁয়ে দেখা হয় না কখনো। এমনকি কিছু...
29/09/2025

কিছু অনুভূতি আড়ালেই থেকে যায়, কিছু চাওয়া-পাওয়া শূন্যতায় থেকে যায় জীবনভর।

কিছু স্বপ্ন ছুঁয়ে দেখা হয় না কখনো। এমনকি কিছু ভালোলাগা -ভালোবাসাও বাস্তবতার সংকোচের আড়ালে একান্ত নিজের কাছে রয়ে যায় সারাজীবন!

সবচাইতে প্রিয় মানুষটাকেই সবচেয়ে সুন্দর অনুভূতিটা জানানো হয় না। কিছু অনুভূতি এভাবেই থেকে যায় আড়ালে, নিজের কাছে সযন্তে বুকের বা পাশে!

সংগৃহীত

প্রয়োজনে সারা জীবন একা কাটুক তবু বন্ধু হয়ে বেঈমান না আসুক! তরবারি টা ধারালো হোক তবু সামনে থেকে আঘাত আসুক - প্রিয় সেজে...
25/09/2025

প্রয়োজনে সারা জীবন একা কাটুক তবু বন্ধু হয়ে বেঈমান না আসুক!
তরবারি টা ধারালো হোক তবু সামনে থেকে আঘাত আসুক - প্রিয় সেজে কেউ পিছনে ছুরি না মারুক!
তরবারির খুনীর ফাঁসি হয় কিন্তু মায়ার খুনীর শাস্তি হয় না! তাই আজকাল মানুষ মায়াটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে!
চোখে চোখ রেখে যে মিথ্যা বলতে পারে তার থেকে ভয়ংকর কেউ হতে পারে না! আবার এর পেছনে লুকিয়ে থাকে অনেক বড় সত্য,বহু অজানা ষড়যন্ত্র!

Address

সেগুনবাগিচা
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Sangeeta Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share