Luma's Collection

Luma's Collection সততা এবং বিশ্বাস মূল উপজীব্য ।

এক জীবনের শুরু এই ছোট নীড় থেকে। ২বছরের যাত্রা তার সাথে এখানে ই শেষ হচ্ছে। আর শেষ রাত হিসেবে প্রথম যেদিন এসেছিলাম একটা তো...
31/08/2026

এক জীবনের শুরু এই ছোট নীড় থেকে।
২বছরের যাত্রা তার সাথে এখানে ই শেষ হচ্ছে।
আর শেষ রাত হিসেবে প্রথম যেদিন এসেছিলাম একটা তোষক বালিশ নিয়ে।
আজ ও তেমন ই করে ফেলেছি।
জানালাটা অনেক মিস করবো।
বিছানায় শুয়ে চাঁদ দেখাটা খুব মিস করবো।
একটা ঘর মানে চার দেয়াল নয়। একগাদা স্মৃতি।
সময় চলে যায় কিন্তু স্মৃতি অম্লান থাকে।
ভালো থেকো পুরাতন ❤️

সকাল সকাল ফেইসবুকে ঢুকে একটু রিল দেখতে গেছিলাম। এরপর জিন্দেগী বাদাল গায়ি।এ ক্যা সিন থা ভাই?এভাবে ই হাজারো ছেলে ঠকে যায়।🥴...
29/08/2026

সকাল সকাল ফেইসবুকে ঢুকে একটু রিল দেখতে গেছিলাম।
এরপর জিন্দেগী বাদাল গায়ি।
এ ক্যা সিন থা ভাই?
এভাবে ই হাজারো ছেলে ঠকে যায়।🥴

Note:I’m not a racist.
But every girl should be proud of her own beauty.
Fair skin is not the standard of beauty.

কাল বাসায় রঙ করবে+রুম শিফট করতে হবে এজন্য সব কিছু গুছিয়ে রেখেছিলাম। এর মধ্যে একজন একটা অর্ডার করলো তার পার্সেল প্যাকিং শ...
25/08/2026

কাল বাসায় রঙ করবে+রুম শিফট করতে হবে এজন্য সব কিছু গুছিয়ে রেখেছিলাম।
এর মধ্যে একজন একটা অর্ডার করলো তার পার্সেল প্যাকিং শেষ করে বসে ছিলাম।
পাগলা কাস্টমার এখন এসে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে।
তারে বললাম আপা দোকান বন্ধ বেচা বিক্রি ও বন্ধ।
যা নিছেন এইটা নিয়েই সন্তুষ্ট থাকেন।
আপা বললো এসব করে কাজ নাই পার্সেল যাতে কাল বুকিং দেই।
এখন সব জিনিসপত্র এলোমেলো করে নামিয়ে সারা রাত ধরে প্যাকিং করা লাগবে 😐
শান্তি নাই দুনিয়ায়।

মানে আমার কাছ থেকে পাগল ছাড়া আর কে কেনে ভাই?
এমন সার্ভিস দিলে আমি নিজেও কিনতাম না 😐

এজন্য ই বলে পাগল ছাড়া দুনিয়া চলে না।

এই টাইপ বোতল দিয়ে খুব সুন্দর আর্ট ওয়ার্ক হয়। তো এমন একটা বোতল পেয়ে জানালার উপর রেখে দিয়েছিলাম ধুয়ে শুকিয়ে রঙ করবো তাই। র...
25/08/2026

এই টাইপ বোতল দিয়ে খুব সুন্দর আর্ট ওয়ার্ক হয়।
তো এমন একটা বোতল পেয়ে জানালার উপর রেখে দিয়েছিলাম ধুয়ে শুকিয়ে রঙ করবো তাই।
রুমমেট দেখে বিনে ফেলে দিয়েছে।
মেজাজ টা খারাপ হয়ে গেছিলো।

আজ একটা ভিডিও তে দেখি এইটা আমাদের দেশীয় মদের বোতল।
চিনির চাইতেও এই মদ বিক্রি করে কোম্পানি কয়েক গুণ বেশি লাভ করেছে।
এই বোতল জানালায় রাখার পরে থেকে সামনের ফ্লাটের লোকজন দুইদিন ধরে জানালা বন্ধ করে রেখেছে।
ঘটনা বুঝি নাই,এখন বুঝলাম
ইজ্জতের জিয়াফত হয়ে গেছে 😑

প্রায় ই এমন হয় যে অনেক নতুন ক্রেতা এসে অন্য জায়গায় কম পেলেও আমাদের থেকে পণ্য কেনে। আমার রুমমেট এসব দেখে এখন সারাদিন এটা ...
22/08/2026

প্রায় ই এমন হয় যে অনেক নতুন ক্রেতা এসে অন্য জায়গায় কম পেলেও আমাদের থেকে পণ্য কেনে।
আমার রুমমেট এসব দেখে এখন সারাদিন এটা ওটার বিজনেস আইডিয়ার ভিডিও দেয় আমাকে।
আজ এই ফ্রুটস জুসের ভিডিও দিয়ে বলেছে,সংসদের পেছনের রাস্তায় শুরু করতে পারো।
তুমি চাইলে যেভাবে কাস্টমার কে ছাই দিয়ে ধরো।
মানে পালানোর কোন সুযোগ নেই।
তাতে এই ব্যবসা তোমার জন্য পার্ফেক্ট হবে।

এসব শুনে ভাবতেছি,কবে না জানি বলে চলো যেহেতু দারুণ রান্না পারি আমি একটা ফুডকোর্ট দিবো।
তুমি ক্রেতা ডেকে আনবা 😐😐

বর্ষার সকাল আর গোধূলি দুটোই মারাত্মক সুন্দর হয়। বাংলাদেশের মতো সুন্দর আকাশ আর কোথাও আছে কিনা জানিনা৷ শুভ সকাল।
20/08/2026

বর্ষার সকাল আর গোধূলি দুটোই মারাত্মক সুন্দর হয়।
বাংলাদেশের মতো সুন্দর আকাশ আর কোথাও আছে কিনা জানিনা৷
শুভ সকাল।

একটা ফেক আইডি খুলেছিলাম। কয়দিন ধরে সেই আইডিতে এক ছোট ভাই ম্যাসেজ দিয়ে বিরক্ত করে। মানে কি একটা নিব্বা মার্কা ভাব৷ ও আমাক...
19/08/2026

একটা ফেক আইডি খুলেছিলাম।
কয়দিন ধরে সেই আইডিতে এক ছোট ভাই ম্যাসেজ দিয়ে বিরক্ত করে।
মানে কি একটা নিব্বা মার্কা ভাব৷
ও আমাকে জিজ্ঞেস করেছে আমার বয়ফ্রেন্ড আছে কিনা।

তো আজ মেইন আইডি দিয়ে ওরে নক দিয়ে বললাম,কিরে তুই নাকি ফেইসবুকে মেয়েদের ডিস্টার্ব করে বেড়াস?
সে বলতেছে,ছি ছি আপু আমার নামে কে তোমাকে এসব বলে?
আল্লাহর কসম করে বলছি আমি কখনো কোনদিন কোন মেয়ে কে ম্যাসেজ দেইনি।

এখন ভাবতেছি আগে যে পোলাপান বন্ধুবান্ধব কে মেয়ে কন্ঠে কথা বলে কট দিত।
সেগুলো আসলে এই টাইপ বলদ মার্কা থাকত 😃
এখন একে কি করা উচিত?

একটা লেডিস ব্যাগ কিনতে গিয়েছিলাম অনলাইনে। এরপর থেকে ভিডিও আসা শুরু করেছে ব্যাগের। মাশাল্লাহ প্রত্যেক টা ভিডিও গ্যাঞ্জামে...
18/08/2026

একটা লেডিস ব্যাগ কিনতে গিয়েছিলাম অনলাইনে।
এরপর থেকে ভিডিও আসা শুরু করেছে ব্যাগের।
মাশাল্লাহ প্রত্যেক টা ভিডিও গ্যাঞ্জামের।
এক পেজের মালিক তার ব্যাগের কোয়ালিটি সব থেকে ভালো বোঝাতে চেয়ে আরেকটা ব্যাগ কিনে দুমড়ে মুচড়ে দেখাচ্ছে যে তার কোয়ালিটির সাথে কারো টা মিলবে না।

এটা নিয়ে লেগে গেছে বিশাল গ্যাঞ্জাম।
অন্য পেজের মালিকরা দাম কমিয়ে ব্যাগ সেল করছে।
আবার সেই ভাইরাল ব্যাগের জন্য কাস্টমারদের মধ্যে আরেক মারামারি লেগেছে।
এ বলে ওমুক পেজের ব্যাগ বেস্ট।
ও বলে ওমুক পেজের।
এটা নিয়ে একে অন্যকে পেজের দালাল বলে মারামারি।

এসব গ্যাঞ্জাম দেখে সিদ্ধান্ত নিছি আমার জন্য আপাতত ইডেনের ফুটপাত, নিউমার্কেটের ফুটপাত আর আড়ং ই বেস্ট।
সস্তা আর দামির মেলবন্ধন এর চাইতে ভালো কম্বিনেশন আর নাই।
কোন গ্যাঞ্জাম ও নাই 😃

এখন সব পেজ ব্লক দিয়ে ঘুমাতে যাচ্ছি।
আল্লাহ মহিলা মানুষের ক্যাচালের জন্য আসলে কোন লজিক লাগে না।
কারণ লাগে না 😃
এরা নিজের খেয়ে অন্যের গ্যাঞ্জাম করে দেয়।

ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ। তা ইঁদুর মারার বিষ এনে বাসার কয়েক জায়গায় দিয়ে রাখছি৷ কিন্তু চালাক ইঁদুর এগুলো না খেয়ে মুখ ভেংচ...
18/08/2026

ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ।
তা ইঁদুর মারার বিষ এনে বাসার কয়েক জায়গায় দিয়ে রাখছি৷
কিন্তু চালাক ইঁদুর এগুলো না খেয়ে মুখ ভেংচে সারাদিন চিঁচিঁ করে ডাকে৷
মানে উপহাস করছে৷
অথচ আগে কখনো ডাকেনি৷

তো আমার রুমমেট আমাকে বলছে।
বিষের কার্যক্ষমতা কেমন সেটা যাচাই করতে একটু খেয়ে দেখ৷
তাহলে বোঝা যাবে এই বিষে কাজ হবে কিনা৷
তারপর মনে মনে ঠিক করে রাখছি আজ বাসায় আসলে তার উপরেই পরীক্ষা চালানো হবে৷

😐😐

এই সুন্দরীর ওজন কত আইডিয়া করতে পারবেন?দেখি কার চোখের পাওয়ার কেমন 😃
17/08/2026

এই সুন্দরীর ওজন কত আইডিয়া করতে পারবেন?

দেখি কার চোখের পাওয়ার কেমন 😃

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luma's Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Luma's Collection:

Shortcuts

Share