31/07/2026
আধুনিক যুগ নির্ভরশীল ICT প্রযুক্তির উপর।
একজন মাধ্যমিক ICT শিক্ষক হয়ে বলতেছি মাধ্যমিক ICT তে যা কনটেন্ট পড়ানো হয় সব যুগের সাথে সামঞ্জস্য না এসএসসির আইসিটি অত্যন্ত সহজ কিন্তু ইন্টারমিডিয়েটের আইসিটি পড়তে গেলে দাঁত ভেঙে যায় শিক্ষার্থীদের কেন? কারণ ইন্টারমিডিয়েটর আইসিটি বইয়ের টপিক এর সিটে ফোঁটাও এসএসসির আইসিটি বইতে নেই, এজন্য উচ্চ মাধ্যমিকের যেয়ে তাদের অনেক হতাশায় ভুগতে হয়। তাছাড়া নামমাত্র ২৫ নম্বরের পরীক্ষার জন্য মাধ্যমিকের বাচ্চারা ICT কে কোনো সাবজেক্ট এই মনে করে না।যেখানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ICT কে সবচেয়ে বেশী মর্যাদা দেওয়া হয়, সেখানে বাংলাদেশ হাটতেছে তার বিপরীতে😂।
এভাবেই আমরা বিশ্বে এক নাম্বার প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হবো 😄
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ICT subject থাকলেও কোথাও কোথাও কিছু থিওরি কাল ক্লাস হলেও দু:খজনক হলেও সত্য যে একটিও প্রাকটিক্যাল ক্লাস হয় না। ফলে একজন শিক্ষার্থী এইচএসসি পাস করেও বেশির ভাগ ক্ষেত্রে একটি কম্পিউটার ওপেন পর্যন্ত করতে পারে না।দুঃখ জনক ঘটনা। যুগের সাথে তাল মিলিয়ে আইসিটি বিষয়ের সিলেবাস পরিবর্তন করা জরুরি। মাধ্যমিকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে আইসিটি সাবজেক্ট ১০০ মার্ক করা জরুরী যেখানে পাঁচটি সৃজনশীল লিখতে হবে ৫০ মার্কস ২৫টা এমসিকিউ এবং 25 প্রাকটিক্যাল।
সরকারি স্কুল ও কলেজে আইসিটি বিষয়ে শুন্যপদ পুরনের জন্য, দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যেগ গ্রহণের জন্য সরকারের কাছে আহবান করছি।