IJ Lifestyle

IJ Lifestyle Assalamu Alaikum everyone.I'm Ishrat jahan. welcome to my page IJ lifestyle.
(3)

অভিনন্দন স্পেন! 🇪🇸🏆যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে স্পেন। খেলাটা ছিল দারুণ, লড়াইটাও ছিল উপভোগ্য।কিন্তু কিছু কথা না বলে প...
20/07/2026

অভিনন্দন স্পেন! 🇪🇸🏆

যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে স্পেন। খেলাটা ছিল দারুণ, লড়াইটাও ছিল উপভোগ্য।

কিন্তু কিছু কথা না বলে পারছিনা....

খেলা তো আনন্দের হওয়ার কথা। জয়-পরাজয় থাকবে, হাসি-ঠাট্টাও থাকবে। কিন্তু সেটাই যখন ব্যক্তিগত আক্রমণ, অপমান আর বিদ্বেষে পরিণত হয়, তখন আর সেটাকে খেলার উন্মাদনা বলা যায় না।
মনে হচ্ছে, কিছু মানুষের কাছে এটা যেন খেলা নয়—একটা যুদ্ধ। একটা দলের জন্য নিজের শিক্ষা, রুচি আর মূল্যবোধ বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না।
একটা কথা খুব মনে হয়—"যার বিয়ে তার খবর নেই, পাড়া-প্রতিবেশীর ঘুম নেই!"
মেসি, ইয়ামাল, নেইমার, রোনালদো—ওরা নিজেদের জীবন নিয়েই ভালো আছে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা শেষ হলে একে অপরের প্রতি সম্মান দেখায়। অথচ আমরা হাজার মাইল দূরে বসে এমনভাবে ঝগড়া করছি, যেন সবকিছু আমাদের ব্যক্তিগত যুদ্ধ!
আমরা ভুলে যাচ্ছি, খেলোয়াড়রা মাঠে লড়ে—আমাদের নিজেদের মধ্যে নয়।
খেলাকে খেলার জায়গায় রাখুন। মতের ভিন্নতা থাকুক, কিন্তু মানবিকতা আর ভদ্রতা যেন কখনো না হারায়।

একজন ভালো মানুষের একটি সুন্দর কথা যেমন কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তেমনি একজন খারাপ মানুষের একটি তিক্ত কথাও কারও...
13/07/2026

একজন ভালো মানুষের একটি সুন্দর কথা যেমন কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তেমনি একজন খারাপ মানুষের একটি তিক্ত কথাও কারও হৃদয়ে এমন ক্ষত তৈরি করতে পারে, যা তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে।
তাই কথা বলার আগে একটু ভাবি—হয়তো আমাদের একটি কথাই কারও বেঁচে থাকার সাহস, আবার একটি কথাই কারও ভেঙে পড়ার কারণ হতে পারে।
#বাংলা_ক্যাপশন

আসসালামু আলাইকুম সবাই কে । 🤍আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন।🤍✨বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যস্ততা ও ব্যক্তিগত ...
11/07/2026

আসসালামু আলাইকুম সবাই কে । 🤍
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন।🤍✨
বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যস্ততা ও ব্যক্তিগত কারণে ফেসবুকে তেমন একটা আসা হচ্ছে না। তাই অনেকের খোঁজও নেওয়া হয়ে ওঠেনি। তবে আপনাদের সবার জন্য সবসময়ই আন্তরিক দোয়া ও ভালোবাসা রয়েছে।
আমাদের জন্যও দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের সব সময় সুস্থ, নিরাপদ ও তাঁর রহমতের ছায়ায় রাখেন।
আল্লাহ আপনাদের জীবনেও শান্তি, বরকত ও অফুরন্ত রহমত নাজিল করুন। আমিন। 🌿🤲

#আসসালামুআলাইকুম #দোয়ায়_রাখবেন #সবারজন্যদোয়া

নিউজ ফিডে খবরটা চোখে পড়তেই বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। 💔 🔸কথা গুলো কষ্ট দেবে, কিন্তু না বলে পারলাম না...যে মানুষ নি...
08/07/2026

নিউজ ফিডে খবরটা চোখে পড়তেই বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। 💔

🔸কথা গুলো কষ্ট দেবে, কিন্তু না বলে পারলাম না...

যে মানুষ নিজের সন্তানের দায়িত্ব নিতে পারবে না, তার সন্তান নেওয়ার সিদ্ধান্তও নেওয়া উচিত নয়।

একটা নবজাতককে ১০ মাস গর্ভে রেখে, জন্ম দেওয়ার পর রাস্তায় ফেলে রেখে চলে যাওয়ার মতো নিষ্ঠুরতা কীভাবে সম্ভব?

শিশুটি তো পৃথিবীতে আসার জন্য কারও কাছে অনুরোধ করেনি। আমরা তাকে এনেছি। তাই তাকে নিরাপদ জীবন দেওয়ার দায়িত্বও আমাদের।

সন্তান নেওয়া শুধু বাবা-মা হওয়ার আনন্দ নয়, এটা আজীবনের দায়িত্ব। গর্ভাবস্থায় মায়ের চিকিৎসা, পুষ্টি, মানসিক শান্তি—সবকিছুর দায়িত্ব পরিবারের। আর একজন স্বামীর দায়িত্ব সবচেয়ে বেশি, কারণ এই সময় একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন তার সঙ্গীর পাশে থাকা।
আমাদের সমাজে এখনও অনেক মা সঠিক চিকিৎসা পান না, অনেকেই সচেতন নন, আবার অনেক পরিবার দায়িত্ব এড়িয়ে যায়। কিন্তু সেই অবহেলার শাস্তি কেন একটি নিষ্পাপ শিশু পাবে?
সন্তান জন্ম দেওয়া সহজ, মানুষ করে তোলা কঠিন।
একটা শিশুকে পৃথিবীতে আনার আগে শুধু একটি প্রশ্ন করুন নিজেকে—
"আমি কি সত্যিই এই শিশুটার দায়িত্ব নিতে প্রস্তুত?"
যদি উত্তর "না" হয়, তাহলে সিদ্ধান্তটা আরেকবার ভাবুন।
কারণ প্রতিটি শিশুর অধিকার আছে ভালোবাসা, নিরাপত্তা আর মর্যাদার।

#প্রতিটি_শিশুর_অধিকার
#শিশুর_নিরাপত্তা



Congratulations Argentina! 🇦🇷💙এমনিতেই এদের সঙ্গে তর্ক করে টিকে থাকা মুশকিল! 😬তার ওপর এখন দেখি বাবা-মেয়ে দুজনই একই দলে! 🤦...
07/07/2026

Congratulations Argentina! 🇦🇷💙
এমনিতেই এদের সঙ্গে তর্ক করে টিকে থাকা মুশকিল! 😬
তার ওপর এখন দেখি বাবা-মেয়ে দুজনই একই দলে! 🤦‍♀️🇦🇷
আমি একা বিরোধী দলে...
এই সংসারে এখন আমি অফিসিয়ালি সংখ্যালঘু! 🥴💔
তবে একটা কথা বলি... 😜
জিতছেন, ঠিক আছে—এখন আর ভাব দেখানোর দরকার নেই! 🤭
আজকে ম্যাচ চলাকালীন "ইয়া আল্লাহ" ডাকটা কিন্তু কম পড়েনি! 😅🤲
তাই ট্রফি তোলার আগে একটু শুকরিয়া আদায় করেন, তারপর যত খুশি উদযাপন করেন! 🤣💙
#সংখ্যালঘু_সমর্থক 😭
#বাবা_মেয়ের_জোট 🤝


😄

07/07/2026

এতকাল আমার পক্ষে থাকা মেয়েটা আজ হঠাৎ পল্টি মেরে তার বাপের দলে চলে গেল! এখন ঘরে তারা বাপ-মেয়ে মিলে আর্জেন্টিনার জয়গান গাইছে।বাপ-মেয়ের এই জোটের কাছে আমি আপাতত সংখ্যালঘু 😐। তাই যুদ্ধ ঘোষণা না করে, ঘরের শান্তি বজায় রাখতেই আজ মেসিদের জন্য শুভকামনা রইলো!😌 💙⚽🇦🇷

07/07/2026

জারিশা প্রথমে ছিল ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক! 🇧🇷😄
কিন্তু ব্রাজিল বিদায় নেওয়ার পর দেখি, এক লাফে বাবার দলে যোগদান! 🤭🇦🇷
এখন বাবা-মেয়ে দু'জনেই আর্জেন্টিনার জার্সি পড়ে ঘুরে বেরাচ্ছে !🙄
আমি আর কী-ই বা বলি! আমার মেয়ে আর তার বাপের প্রিয় দলের জন্য শুভকামনা রইল। 💙🤍

আসসালামু আলাইকুম সবাইকে। 🌸আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।বলুন তো, আমাদের ছোট্ট জারিশা পাখিকে কেউ কি একটু মিস করেছে...
06/07/2026

আসসালামু আলাইকুম সবাইকে। 🌸
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
বলুন তো, আমাদের ছোট্ট জারিশা পাখিকে কেউ কি একটু মিস করেছেন? 🥹💖
আপনাদের সবার দোয়া আর ভালোবাসা যেন সবসময় ওর সঙ্গে থাকে। জারিশা মামনির জন্য সবাই দোয়া করবেন। 🤲

#জারিশা_পাখি 🕊️
❤️
🌸
🤲

নীরবতারও একটা ভাষা আছে—সেখানে সময় চলে, মানুষ থেমে যায়।🤍🌿
04/07/2026

নীরবতারও একটা ভাষা আছে—সেখানে সময় চলে, মানুষ থেমে যায়।🤍🌿

আসসালামু আলাইকুম। 🌸আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।কিছুদিন নিজের জন্য একটু সময় নিয়েছিলাম, তাই ফেসবুক থেকেও দূরে ছিল...
01/07/2026

আসসালামু আলাইকুম। 🌸
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
কিছুদিন নিজের জন্য একটু সময় নিয়েছিলাম, তাই ফেসবুক থেকেও দূরে ছিলাম। মাঝে মাঝে এমন একটা সময় আসে, যখন কোনো কিছুই করতে ইচ্ছা করে না। আর আমি ইচ্ছের বিরুদ্ধে খুব বেশি দিন কিছু করতে পারি না—এটাই হয়তো আমার একটা দুর্বলতা।
আলহামদুলিল্লাহ, আবার ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা, দোয়া আর সহযোগিতাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
ইনশাআল্লাহ, খুব শিগগিরই সবার পরিবারে আবার নিয়মিত আসার চেষ্টা করব।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের ও আপনাদের পরিবারকে হেফাজত করুন। 🤍🌿





🤍

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when IJ Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share