A-White-Swan

A-White-Swan নিজের চোখে যা সুন্দর,এখানে জমা রাখি🌸🌿🦢
(54)

হোম ডেকোর কন্টেন্ট ক্রিয়েটোরদের ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে। কি সুন্দর পরিপাটি সব কিছু পার্ফেক্ট। 👌😊কতটা ইফোট দেন এর ...
16/09/2026

হোম ডেকোর কন্টেন্ট ক্রিয়েটোরদের ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে। কি সুন্দর পরিপাটি সব কিছু পার্ফেক্ট। 👌😊

কতটা ইফোট দেন এর পেছনে তা দেখেই বোঝা যায়।
কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন প্রায় সবাই এক ধরনের জিনিস দিয়ে ঘর সাজায়। কার ভিডিও দেখছি আলাদা করা কঠিন। দর্শকও খুব একটা তাই কাউকে মনে রাখে না।

নিজস্বতা না থাকলে নিজের আলাদা জায়গা তৈরি হয় না এটা অনেকেই বোঝে না। নিজের আলাদা স্টাইল না থাকলে আপনাকে কেউ কেন মনে রাখবে, কেন খুজবে?

তাছাড়া এই "পার্ফেক্ট ঘর" এখন আর আমাকে টানে না। তাই অনেক ক্রিয়েটোরের কাজ আর দেখি না।
এ অবাস্তব চাপ বাড়িয়ে লাভ নেই বুঝে নিয়েছি।🥰

ঘর ত সেটাই যেখানে হাত পা ছড়িয়ে আরাম করা যায়।
মশারী লুকিয়ে রাখতে হবে না। বাচ্চার খেলনাটা হবে ঘরের মধ্য মণি। 😇

Water prove bedsheet from - Amaal 💧🛌💤

16/09/2026

ওয়াটার প্রুফ বেড সিট গুলো কি আসলেই কাজের?

ওনেষ্ট রিভিউ নিয়ে চলে আসলাম💧

বাড়ির মেয়ে গুলো হইচই করে কি যেন খাচ্ছে বেশ মজা করে। সম্পর্কে তারা ননদ হয় বউটার।তাদের হাসির শব্দে সে এগিয়ে গেলো দেখতে বেশ...
14/09/2026

বাড়ির মেয়ে গুলো হইচই করে কি যেন খাচ্ছে বেশ মজা করে। সম্পর্কে তারা ননদ হয় বউটার।
তাদের হাসির শব্দে সে এগিয়ে গেলো দেখতে বেশ কৌতুহল নিয়ে।

দেখলো গরম গরম জিলেপি খাচ্ছে ওরা। তাকে দেখে কোনো ভুক্ষেপ করলো না। প্রায়ই এমন ঘটনা ঘটে তারই শ্বশুরের ভিটেতে তার সাথে। অথচ একমাত্র বউমা সে আর ওরা দূর্র সম্পর্কের আশ্রিত আত্মীয়।

আজ আর তার সহ্য হলো না। স্বামীর কাছে আবদার করলো দুটো জিলেপি এনে দেয় যেনো। পোয়াতি মানুষ খুব খেতে ইচ্ছে করেছে।

সোয়ামী তার ওদেরই ত ভাই, আরো দু কাঠি উপরে সে।
কোনো তোয়াক্কা করলো না তার কথায়। হনহন করে চলে গেলো তার পথে। এ নতুন কিছু নয়, কোনো দিন হাতে করে কিছুটি আনেনি তার জন্য।

মনটা তার ভেঙে টুকরো হয়ে গেলো যেন।💔

কদিন পরে গেলো মায়ের কাছে নাইয়রে। মা যখন জানতে চাইলো কি খেতে চায় মেয়ে তার?
প্রশ্ন শুনে কেঁদে ফেললো সে। একথা কেউ জিজ্ঞেস করেনি তাকে অনেক দিন। মনের উপর যে পাথর চাপা দিয়ে রেখেছিলো এতোদিন মায়ের সামনে ভেঙে পরলো ঝরঝর করে চোখের পানি হয়ে।

"মা ওরা আমার সামনে জিলেপি খায় একদিনও দেয়নি আমাকে একটু। খুব খেতে ইচ্ছে করে"

মেয়ের কথা শুনে মা স্তব্ধ হয়ে গেলেন দুঃখে নাকি রাগে? ফুঁসতে ফুঁসতে বলতেন এখনই বাজার থেকে কয়েক কেজি জিলেপি এনে দাও আমার মেয়েকে।
সে ঘুরবে আর খাবে যতক্ষণ না মন ভরে।

বাড়ীর পাশের বাজার থেকে তখনই আনা হলো গরম জিলেপি ভ্যান ভরে। মেয়েটা বাড়ীতে ঘুরে আর খায় আর মিটমিট হাসে। দুহাতে বিলায় যে আসে তাকেই দেয়। কি খুশি লাগছে আজ তার কিভাবে বোঝাবে!

আজ চল্লিশ বছর পরও তার জিলেপি দেখে তার মনে পরে সেই ঘটনা। মনে হয় যেন সেদিনের কথা। এখন তার মিষ্টি খাওয়া বারন। ইচ্ছেও করে না খেতে তেমন।

সময় চলে যায় কিন্তু কথা থেকে যায়।
গর্ভধারণের সময়েটা খুব সেনসিটিভ 🤰
এই সময়ে কেউ দুটো ভালো কথা বললে যেমন মনে থাকে ঠিক তেমনিভাবে কে তাকে কষ্ট দিয়ে কথা বলেছিলো সেটাও সারাজীবন মনে থাকে।

তাই যত্ন করুন,কষ্ট দেবেন না।
একটু ভালো ব্যাবহার করতে কি খুব বেশি কিছু লাগে?

#বড়আপুরগল্পকথা #স্মৃতীকথা

কয়েন প্লাট আমার অনেক পছন্দ 😇💚বাড়তি যত্ন ছাড়াই কি সুন্দর থাকে 🌿এই গামলাটায় পদ্ম এঁকেছিলাম, টিউবারও লাগিয়েছিলাম। পাতা ছাড়া...
14/09/2026

কয়েন প্লাট আমার অনেক পছন্দ 😇💚
বাড়তি যত্ন ছাড়াই কি সুন্দর থাকে 🌿

এই গামলাটায় পদ্ম এঁকেছিলাম, টিউবারও লাগিয়েছিলাম। পাতা ছাড়া আর কিছুই হয়নি।😐
তিন/চারদিন পরপর পানি চেন্জ করতে হতো।
অনেক শ্যাওলা জমতো, পরিষ্কার করা অনেক ঝামেলার ছিলো। তবুও ফুলের আশায় ছিলাম।🙃🪷

পঁচে গেছে পদ্ম গাছের গোড়া 💔

ছবি, ভিডিও নিয়ে রেখেছিলাম প্রতিটা স্টেপের
ফুল আসলে সব একসাথে দিবো বলে 😑
সে গুড়ে বালি 😒

পাক কাঁদা ফেলে কয়েন প্লান্ট লাগিয়ে দিয়েছিলাম।
সেটারও ১ম থেকে ছবি তুলে রেখেছিলাম ছাটাই করলে কত সুন্দর হয় দেখানোর জন্য।
ডিলিট হয়ে গেছে 🙂

তাই ত বলে সব সময় প্লান মত কাজ হয় নাহ! 🫡🌿

14/09/2026

সব সময় প্লান মত কাজ হয় না🫡🌿

পদ্ম পুকুর বানাতে চেয়েিছলাম 🪷
পয়সা দিয়ে ভরে গেছে 🪙💰😁

13/09/2026

little squad এর কথা মনে পরলেও
কিছু করার নেই 🙂🐁

নিজের একটা একান্ত সংসার সব মেয়েদের স্বপ্ন থাকে। যেখানে সে মন চাইলে বৃষ্টির দিনে একটু খিচুড়ি চরিয়ে দিতে পারবে।ইচ্ছে না হল...
10/09/2026

নিজের একটা একান্ত সংসার সব মেয়েদের স্বপ্ন থাকে।

যেখানে সে মন চাইলে বৃষ্টির দিনে একটু খিচুড়ি চরিয়ে দিতে পারবে।ইচ্ছে না হলে বাইরে থেকে আনিয়ে নেবে।

নিজের জন্য প্লেট সাজিয়ে খেতে বসবে।
সাথে তার প্রিয় কাবাব ভেজে নেবে।

কেউ বলতে পেরবে না
"এসব করা যাবে না আমার সংসারে"🙂

সেই সব মেয়েদের মনের ইচ্ছে পরুন হোক যারা একটা ছোট নিজের সংসার সাজানোর ইচ্ছে রাখে। আমিন🤲

অনেক দিন হয় প্রপার কিছু রান্না করিনি 😑মাঝে শুধু একদিন নুডুলস রান্না করেছিলাম গেষ্টের জন্য।🍝😇এখন মাঝে মধ্যে শুধু চা বানাই...
09/09/2026

অনেক দিন হয় প্রপার কিছু রান্না করিনি 😑

মাঝে শুধু একদিন নুডুলস রান্না করেছিলাম গেষ্টের জন্য।🍝😇
এখন মাঝে মধ্যে শুধু চা বানাই আর ফল কাঁটি🍏🤫

কাজের মধ্যে বাবুর কয়েকটা কাঁথা ধুই ভাগে পেলে,
খুব অল্পই হয়।
আর হাত ধুয়ে ভাত খাই, শ্বাশুড়ি মা সব রেড়ি করে ডাকে। 🫣

Pregnancy Group গুলোতে এমন সব গল্প শেয়ার করে মেয়েরা।অবাক হয়ে যাই কিভাবে সম্ভব এমন কিছু কোনো গর্ভবতী/নতুন মায়ের সাথে করা।🙂
এতো কষ্ট তারা সহ্য করে নিজের প্রিয়জনের কাছে বিশ্বাস করতে ইচ্ছে করে না। এতো মায়া লাগে মেয়ে গুলোর জন্য। কিন্তু কখনো কমেন্ট করি না।

একটা কমেন্ট থেকে কারো কোনো সমস্যা সমাধান হয় নাহ! শুধু দোয়া করতে পারি তাদের কষ্ট যেন লাঘব হয়। আর আলহামদুলিল্লাহ করতে থাকি আল্লাহের দেয়া নিজের সকল নিয়ামতের জন্য। 🤲😇

আমার কিছু খেতে ইচ্ছে হলেসেটা যত সাধারণই হোক।না খাওয়া পর্যন্ত অস্থির লাগতে থাকে। 🙄এই চানাচুর খাওয়ার জন্য মন আনচান করছিলো🫡...
08/09/2026

আমার কিছু খেতে ইচ্ছে হলে
সেটা যত সাধারণই হোক।
না খাওয়া পর্যন্ত অস্থির লাগতে থাকে। 🙄

এই চানাচুর খাওয়ার জন্য মন আনচান করছিলো🫡

টমেটো 🍅 শশা 🥒 কাঁচামরিচ 🌶️ পেয়াজ 🧅 লেবুর খোসা কুচি 🍋 ধনেপাতা 🌿 আর শর্ষের তেল 🍶🤤
দিয়ে খেতে খুব মজা লাগে।
এর মধ্যে কিছু একটা না থাকলে মিসিং লাগে।😑

পুরনো দিনের কথা মনে পরে যায় যখন খেতে গেলে ভাগ করতে হতো। এখন আনলিমিটেড খাওয়া যায় কিন্তু আগের মত মজা লাগে নাহ।🙂

বোনেদের সাথে ভাগ করে নিতে পারলে স্বাদ ফিরে আসতো। মিসিং দেম ব্যাডলি ❤️‍🩹

মীজানুর রহমান আজহারীর একটা ওয়াজ শুনেছিলাম এমন- " শ্বাশুড়ীর মাথায় তেল দিয়ে দিতে, বিয়ের /ছোট বেলার গল্প শুনতে" তাহলে সম্প...
08/09/2026

মীজানুর রহমান আজহারীর একটা ওয়াজ শুনেছিলাম এমন- " শ্বাশুড়ীর মাথায় তেল দিয়ে দিতে, বিয়ের /ছোট বেলার গল্প শুনতে" তাহলে সম্পর্কে মিষ্টতা আসবে।

মন খুলে গল্প করলে দুরত্ব কমে।
এটা জানার অনেক আগে থেকে এই তরিকা ফলো করেছি নিজের অজান্তে।

শেষ বয়সে এসে গল্প করার লোকের খুব দরকার হয়। সবাই যার যার মত ব্যাস্ত হয়ে যায়। মনের দুটো কথা বলার লোক তারা পান না। তাই সময় করে মাঝে মাঝে তাদের কথা শুনুন।
অনেক কিছু শেখার,জানার আছে।
সম্পর্কে গভীরতা আসবে ইনশাআল্লাহ।

রাব্বির হামহুমা কামা
রব্বায়ানী সগীর 🤲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when A-White-Swan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share