Jannatul Ferdous

Jannatul Ferdous আল্লাহ সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ 💕
(9)

চুপ হয়ে যাওয়া মানে এই নয় যে আমি কিছু বুঝিনি; বরং অনেক কিছু বুঝেছি বলেই আর কিছু বলিনি।🧡  ゚
07/10/2026

চুপ হয়ে যাওয়া মানে এই নয় যে আমি কিছু বুঝিনি; বরং অনেক কিছু বুঝেছি বলেই আর কিছু বলিনি।🧡


゚

06/10/2026

যাদের কাছে বৃদ্ধ মা-বাবা বোঝা, কাল তারাও একদিন বয়সের ভারে নুয়ে পড়বেন। তখন হয়তো নিজের সন্তানদের কাছেই তারাও হয়ে উঠবেন অবহেলার মানুষ! প্রকৃতি সব মনে রাখে, শুধু সময়মতো উত্তর দেয়। প্রকৃতি কখনো ঋণী রাখে না! আজ তুমি তোমার বাবা-মায়ের সঙ্গে যেমন আচরণ করছ, তোমার সন্তানরা তোমার কাছ থেকেই সেই আচরণের শিক্ষা নিচ্ছে। তাই সময় থাকতে ভালোবাসতে শেখো, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না।


আমি কাউকে হিংসা করি না, কারও সঙ্গে প্রতিযোগিতাও করি না। সবাই নিজের মতো ভালো থাকুক, আর আমি আমার মতো থাকি। কারণ অন্যের জীব...
05/10/2026

আমি কাউকে হিংসা করি না, কারও সঙ্গে প্রতিযোগিতাও করি না। সবাই নিজের মতো ভালো থাকুক, আর আমি আমার মতো থাকি। কারণ অন্যের জীবন দেখে নিজের জীবন সাজাতে গেলে শেষ পর্যন্ত নিজের জীবনটাই কমেডি শো হয়ে যাবে! 🙂😂






এক কাপ রং চা🤎🍃
02/10/2026

এক কাপ রং চা🤎🍃


জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে আমরা যাদের পাশে পাওয়ার প্রত্যাশা করি, আশ্চর্যজনকভাবে অনেক সময় তারাই পাশে থাকে না। অথচ কঠিন ...
28/09/2026

জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে আমরা যাদের পাশে পাওয়ার প্রত্যাশা করি, আশ্চর্যজনকভাবে অনেক সময় তারাই পাশে থাকে না। অথচ কঠিন সময়গুলো একদিন কেটে যায়, ক্ষতগুলোও ধীরে ধীরে শুকিয়ে আসে। কিন্তু কিছু মানুষের আচরণ কিছু অবহেলা, কিছু নীরবতা, কিছু অনুপস্থিতি—মনের গভীরে থেকে যায় আজীবন।

সময় চলে যায়, মানুষও বদলে যায়; কিন্তু খারাপ সময়ে পাওয়া মানুষের আসল পরিচয়টা সহজে ভোলা যায় না। 💙

✍🏻Marjana Jahan

Good afternoon!🧡
27/09/2026

Good afternoon!🧡







মা কখনো নিজের জন্য বাঁচেননি ।আমাদের ভালো রাখার চিন্তাতেই যেন তাঁর পুরো জীবনটা কেটে গেছে। নিজের কত শখ ছিল, কত ইচ্ছে ছিল, ...
23/09/2026

মা কখনো নিজের জন্য বাঁচেননি ।আমাদের ভালো রাখার চিন্তাতেই যেন তাঁর পুরো জীবনটা কেটে গেছে। নিজের কত শখ ছিল, কত ইচ্ছে ছিল, কত স্বপ্ন ছিল সংসারের দায়িত্ব আর আমাদের মানুষ করার ব্যস্ততায় সেসব কখন যে হারিয়ে গেল, মা নিজেও হয়তো মনে রাখেননি।

আমাদের পরিবার ছিল অনেক বড়। ঘরভরা মানুষ, অসংখ্য দায়িত্ব, ব্যস্ততা ,সবকিছুর মাঝেও মায়ের মুখে কখনো কোনো অভিযোগ শুনিনি কাউকে নিয়ে । অথচ মায়েরও তো ছোট ছোট কিছু শখ ছিল। নখে মেহেদি দেওয়া ছিল তাঁর খুব প্রিয়। মেহেদির রং একটু হালকা হলেই আবার দিয়ে নিতেন। হাঁটু ছোঁয়া লম্বা চুল ছিল, ধবধবে ফর্সা মুখ হাত ছিল আজ মাঝে মাঝে ভাবি, সেই মানুষটা কোথায় হারিয়ে গেল? তাঁর সেই চুল, সাজগোজের শখ, সেই নিজের জন্য একটু সময় সবকিছু কোথায় যেন হারিয়ে গেছে সংসারের ভিড়ে সবার জন্য । এসব ভাবলেই বুকটা ভার হয়ে আসে, চোখে পানি চলে আসে। 😭

মাঝে মাঝে মনে হয়, আম্মু নিজের ওপরই সবচেয়ে বেশি জুলুম করে ফেলেছেন। আমাদের সুখের জন্য নিজের কত সুখ ,শখ ছেড়ে দিয়েছেন, অথচ বিনিময়ে জীবনে হয়তো কিছুই চাননি কারো থেকে সুনাম ছাড়া,,, ছোট থেকে দেখতাম ২০,২৫ আইটেম রান্না করতেন যেই আসুক। আমার মা শুধুমাত্র সবার খুশির জন্য করতো!!!এখন মানুষটা রান্না করতে কষ্ট লাগে, শরীরের চামড়া কুচকে গেছে, এখন শরীর খারাপ হয়ে যায় 💔

নিজের কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রেখে আমাদের হাসিটাকেই নিজের সুখ মনে করেছেন।

শুধু মা নন, আব্বুও নিজের কত শখ-আহ্লাদ, ইচ্ছা আর আরাম আমাদের জন্য বিসর্জন দিয়েছেন। তাঁরা কখনো বলেননি।আমাদের জন্য তোমরা কী করলে?” বরং সারাজীবন ভেবেছেন আমাদের সন্তানদের জন্য আর কী করা যায়?

আজ পেছনে ফিরে তাকালে মনে হয়, বাবা-মা আমাদের জন্য কত কিছুই না করেছেন। আর বিনিময়ে আমরা তাঁদের দিতে পেরেছি কতটুকু? হয়তো অনেক সময় তাঁদের কষ্টই দিয়েছি, দুঃখই দিয়েছি ,অজান্তে, কখনো বুঝে, কখনো না বুঝে। 😅💔

বাবা-মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছুই সত্যিই ছোট। তাঁদের ত্যাগের ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। শুধু একটাই আফসোস তাঁরা আমাদের জন্য নিজেদের জীবনটা দিয়ে দিলেন, অথচ আমরা তাঁদের জন্য সেই জীবনটার সামান্য আনন্দও ফিরিয়ে দিতে পারলাম না।

আল্লাহ আমার মা-বাবাকে সুস্থ, শান্তি ও দীর্ঘ নেক হায়াত দান করুন। তাঁদের মুখের হাসিটুকু যেন আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়। ❤️

23/09/2026

Mini vlog 🩵✨🌸






Good afternoon!🍁
23/09/2026

Good afternoon!🍁


A beautiful day, captured in little moments.
22/09/2026

A beautiful day, captured in little moments.







Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul Ferdous posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share