Ariha'&sadia blog

Ariha'&sadia blog আলহামদুলিল্লাহ

মির্জা গালিবের একটা কবিতা আছে -সারা জীবন আয়না পরিষ্কার করে গেলামআসলে দাগ ছিল আমার চেহারায়। তিনি আরও বলেছেন, বড্ড শখ ছি...
19/05/2026

মির্জা গালিবের একটা কবিতা আছে -

সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম
আসলে দাগ ছিল আমার চেহারায়। তিনি আরও বলেছেন, বড্ড শখ ছিল আমার সবাইকে খুশি রাখার। হুশ তো তখন ফিরল যখন খারাপ সময় নিজেকে একা দেখলাম..!

বৈশাখ এর বিকেল বেলা ❤️❤️
14/04/2026

বৈশাখ এর বিকেল বেলা ❤️❤️

**মানুষ কষ্ট দিচ্ছে? অপমান করছে? অন্যায় করছে?তাহলে একটু থেমে এটি পড়ুন…**একটা কথা জানেন?আপনি যদি কারো কোনো ক্ষতি না-ও ক...
16/03/2026

**মানুষ কষ্ট দিচ্ছে? অপমান করছে? অন্যায় করছে?

তাহলে একটু থেমে এটি পড়ুন…**

একটা কথা জানেন?
আপনি যদি কারো কোনো ক্ষতি না-ও করেন, তবুও কিছু মানুষ আপনাকে নিয়ে হাসি-তামাশা করবে, খোঁচা দিয়ে কথা বলবে, আপনার অতীত টেনে আনবে। কিন্তু শুনুন—

“নিশ্চয়ই আল্লাহ বান্দার অন্তর জানেন, যেটা সে মুখে বলে না।”
— সূরা আল-মুলক 67:13

অর্থ:
মানুষ আপনার মনের কথা না বুঝলেও আল্লাহ জানেন। আপনি ভালো—এটা আপনি জানেন, আর আল্লাহ জানেন। আল্লাহ যখন জানেন, তখন মানুষের জানা লাগবে না। তাই মানুষের কথায় কান দেবেন না।

মানুষ ছেড়ে গেলে ভয় পাবেন না

“আমার বান্দারা যখন তোমাকে ছেড়ে যাবে, তখন আমি তোমার জন্য যথেষ্ট হবো।”

— সূরা আজ-যুমার 39:36

মানুষ আসবে, যাবে—এটাই নিয়ম।
কিছু মানুষ শুধু শিক্ষার জন্য আপনার জীবনে আসে। প্রেমে ব্যর্থ হয়েছেন? অপমানিত হয়েছেন? এটা শাস্তি না—এটা শিক্ষা।

আল্লাহ আপনাকে ভালোবাসা বুঝিয়েছেন, আবার বিচ্ছেদও বুঝিয়েছেন—যাতে আপনি আগের চেয়ে শক্তিশালী, পরিণত ও ধৈর্যশীল হন।

মুসা (আ.) আল্লাহর ওপর ভরসা করে লাঠি দিয়ে নদীর ওপর আঘাত করেছিলেন—আর সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে পথ হয়ে গিয়েছিল!
ভরসা করলে আল্লাহ অলৌকিক পথও খুলে দেন।

ধৈর্য ধরুন—আল্লাহর জবাব আসবেই

“যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের বিনা হিসাবেই পুরস্কার দেবেন।”

— সূরা আয-যুমার 39:10

মানুষ অপমান করলে, মিথ্যা বললে—চুপ থাকুন।
অপমানের জবাব অপমান নয়;
সুন্দর ব্যবহারই সবচেয়ে বড় জবাব।

আপনি যদি ক্ষমা করেন, ভদ্রতা দেখান—একদিন সেই লোক নিজেই আফসোস করবে।

আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না

অভিশাপ দেবেন না।
এটা নবীর শিক্ষা নয়।
বরং আল্লাহকে বলুন—

“হে আল্লাহ! যারা আমাকে অপমান করেছে—তাদের চোখে আমার মর্যাদা বৃদ্ধি করো, এবং তাদের উচিত শিক্ষা দাও। কিন্তু অভিশাপ নয়—ন্যায়বিচার দিও।”

আল্লাহ সব দেখেন, সব শোনেন। তাই তাঁর ওপর ভরসা রাখুন।

এগুলো আপনার পরীক্ষা—প্রমাণ আপনি প্রিয় বান্দা

রাসূলুল্লাহ (সা.) বলেছেন—

“যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে তিনি পরীক্ষা করেন।”

—

কষ্টের পরেই আছে স্বস্তি

“নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।”

— সূরা আশ-শারহ 94:6

“আমি তোমার বুকে কী আছে, তা ভালোভাবে জানি।”

—

আপনার মন আল্লাহ জানেন। তাই মানুষের দৃষ্টিতে ভালো না হলেও সমস্যা নেই—আল্লাহর কাছে আপনি ভালো হলেই যথেষ্ট।

এটা শাস্তি নয়—এটা পরীক্ষা

“নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করবো ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, জীবন ও ফলের ক্ষতি দিয়ে; আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”

অর্থ:
আপনার জীবনের কষ্ট—শাস্তি নয়।
এটা আল্লাহর পরীক্ষা, আপনার মর্যাদা বাড়ানোর সুযোগ।
ধৈর্য ধরলে—এই কষ্টই জান্নাতের দরজা খুলে দেবে।

শেষ কথা

ধৈর্য ধরুন।
দুয়া করুন।
ইবাদত চালিয়ে যান।

ভালো সময় আসবেই—খুব দ্রুত।
যেদিন আল্লাহ দেবেন—সেদিন আপনার থেকে খুশি কেউ থাকবে না

শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না! তারপরেও সব মানুষই কোনও - না - কোনও সময় অনুভব করে তার হাত - পায়ে কঠিন শিকল! শিকল ভ...
07/03/2026

শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না! তারপরেও সব মানুষই কোনও - না - কোনও সময় অনুভব করে তার হাত - পায়ে কঠিন শিকল! শিকল ভাঙতে গিয়ে সংসার - বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে । ভাবে ,মুক্তি পাওয়া গেল! দশতলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পরে ফুটপাতে, এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়!!
_মৃন্ময়ী (হুমায়ুন আহমেদ)



হে আল্লাহ! তুমি ইলিশরেও মাফ করো এই বেডিরেও মাফ করো 🥴চকলেট দিয়ে ইলিশ😁😁
24/02/2026

হে আল্লাহ!
তুমি ইলিশরেও মাফ করো
এই বেডিরেও মাফ করো 🥴
চকলেট দিয়ে ইলিশ😁😁

কেউ বাচ্চা ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চাইছে। কেউ আবার একটি সন্তানের জন্য সারাজীবন হাহাকার করে মরছে।কেউ খাবার জোগাড় কর...
22/01/2026

কেউ বাচ্চা ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চাইছে। কেউ আবার একটি সন্তানের জন্য সারাজীবন হাহাকার করে মরছে।

কেউ খাবার জোগাড় করতে কাজের পিছনে দৌড়াচ্ছে। কেউবা অতিরিক্ত খেয়ে, খাবার হজম করার জন্য দৌড়াচ্ছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না! কেউ আবার পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে পরম তৃপ্তি নিয়ে খাচ্ছে।

কেউ ভাবছে আর মাত্র কয়েকটা দিন, এরপর ডিভোর্স পেপারে সাইন হলেই মুক্তি। কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার ভাঙা ঘরের মেঝেতে মাদুর পেতে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে।

কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি দিয়ে কি হবে? কেউ খালি পায়ে পথ চলতে চলতে ভাবছে, ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করতে পেরেছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে।

জীবন বড়ই বিচিত্র। এখানে টাকা আর সুখ একসাথে পাওয়া যায় না।

12/01/2026

শীত কালে গ্রামের বাজারে গরম গরম গুড়ের জিলাপি। দাঁড়িয়ে থেকে গরম গরম ভাজা জিলাপি সত্যি ই অসাধারণ। গ্রামের মেলা হলেই এই জিলাপি খাওয়ার জন্য পাগল ছিলাম। আর জিলাপি টা খেতে খেতে সেই শৈশবের স্মৃতি মনে পড়ে গেল।

বিয়ের আগে যে মেয়েটি ফর্সা হওয়ার ক্রীম লিপস্টিক বা নিজেকে সাজাতেই কাটত সারাটা বেলা। কিন্তু বিয়ের পরে সময়ের আবর্তে সেই মেয়...
09/01/2026

বিয়ের আগে যে মেয়েটি ফর্সা হওয়ার ক্রীম লিপস্টিক বা নিজেকে সাজাতেই কাটত সারাটা বেলা। কিন্তু বিয়ের পরে সময়ের আবর্তে সেই মেয়েটিই আজ আয়নার সামনে দাঁড়াতে ভুলে গেছে। এখন তার ভাবনার জগৎ জুড়ে সংসার গোছানো, স্বামীর সাফল্য আর সন্তানের পরীক্ষার রেজাল্ট । পরিবারের হাসিই যেন আজ তার জীবনের একমাত্র অলংকার। নিজেকে হারিয়ে অন্যকে গুছিয়ে নেওয়ার নামই বোধহয় নারী।"

যে কথা মানুষ মনে পুষে রাখে, বলতে চায়, কিন্তু শেষমেশ কথাগুলো চুপচাপ গিলে ফেলে—সেই চুপ করাটাই হয়তো সবচেয়ে গভীর ব্যর্থতা। ক...
29/12/2025

যে কথা মানুষ মনে পুষে রাখে, বলতে চায়, কিন্তু শেষমেশ কথাগুলো চুপচাপ গিলে ফেলে—সেই চুপ করাটাই হয়তো সবচেয়ে গভীর ব্যর্থতা। কারণ, না বলা কথাগুলো বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকে। মানুষ ভাবে—বললে কেউ কষ্ট পাবে, মন খারাপ হবে, সম্পর্কটা নষ্ট হবে। তাই চুপ হয়ে যায়, হজম করে ফেলে নিজের অনুভবগুলো। অথচ সেই চুপ করে যাওয়াটা আসলে নিজের উপর এক ধরনের অন্যায়।

মানুষ ভাববে, আপনি দুর্বল। কারণ আপনি প্রতিবাদ করেন না, আপনি জবাব দেন না, কষ্ট পেলেও মুখ বুজে থাকেন। অথচ আপনি শুধু চেয়েছেন—কাউকে কষ্ট না দিয়ে সব কিছু ঠিক রাখতে। কিন্তু মানুষ সেটা বোঝে না, বোঝে না আপনার নীরবতার পেছনের অনুভূতি।

আপনার সেই না বলা কথাগুলো, একসময় আপনাকে ভেতর থেকে গিলে খায়। তখন আপনি হয়ে যান সেই মানুষটা, যে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছে। এটাই হয়তো সবচেয়ে হৃদয়বিদারক পরিণতি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ariha'&sadia blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariha'&sadia blog:

Shortcuts

Share

Category