Khelar Pata BD

Khelar Pata BD তৃণমূলের সকল আপডেট পেতে আমাদের খেলার পাতা বিডি নিউজ প্ল্যাটফর্ম সবাই ফলো করে সাথেই থাকুন! তৃণমূলের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার একমাত্র নিউজ প্ল্যাটফর্ম।
(10)

ক্ষ্যাপ খেলতে গিয়ে হাত ভাঙল টু স্টারের রায়হানের, পাশে চেয়ারম্যান বিপুল।আজ ক্ষ্যাপ খেলতে গিয়ে হাত ভেঙে আহত হয়েছেন টু স্টা...
10/09/2026

ক্ষ্যাপ খেলতে গিয়ে হাত ভাঙল টু স্টারের রায়হানের, পাশে চেয়ারম্যান বিপুল।

আজ ক্ষ্যাপ খেলতে গিয়ে হাত ভেঙে আহত হয়েছেন টু স্টার ফুটবল একাডেমির খেলোয়াড় রায়হান।

রায়হানের আহত হওয়ার খবর জানতে পেরে তাৎক্ষণিকভাবে তার বাসায় যান টু স্টার ফুটবল একাডেমির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বিপুল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন একাডেমির সিনিয়র ফুটবলার লক্ষন।

বাসায় গিয়ে রায়হানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মোফাজ্জল হোসেন বিপুল এবং তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।

খেলোয়াড়ের বিপদের সময়ে পাশে দাঁড়িয়ে রায়হানের দ্রুত সুস্থতার জন্য সহযোগিতা করেছেন টু স্টার ফুটবল একাডেমির চেয়ারম্যান ও সিনিয়র ফুটবলার লক্ষন।

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬।নিবন্ধন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.womenfootballbd....
10/09/2026

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

নিবন্ধন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.womenfootballbd.com/registration

গ্রামের মাঠে, স্কুলের মাঠে, ছোট্ট শহরের অলিগলিতে—প্রতিদিন অসংখ্য মেয়ে কঠোর পরিশ্রম করছে একটি স্বপ্ন নিয়ে। একদিন তারাও বাংলাদেশের জার্সি গায়ে বিশ্বমঞ্চে খেলবে।

আজকের একটি সুযোগ, আগামী দিনের একজন জাতীয় খেলোয়াড় তৈরি করতে পারে। প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ।

জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ কাজেম শাহ্।বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প থেকে বাদ পড়েছেন ফুটবলার কাজেম শাহ। আসন্ন আসিয়া...
10/09/2026

জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ কাজেম শাহ্।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প থেকে বাদ পড়েছেন ফুটবলার কাজেম শাহ। আসন্ন আসিয়ান কাপ কে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পের প্রস্তুতিতে তার নাম রাখা হয়নি।

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচের চিত্র এটা!
10/09/2026

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচের চিত্র এটা!

তৃণমূল নারী ফুটবলারদের সুযোগ দিতে জেলা প্রশাসক গোল্ডকাপ আয়োজনের আহ্বান।জেলা প্রশাসক গোল্ডকাপে মেয়েদেরও সুযোগ দেওয়ার আহ্ব...
10/09/2026

তৃণমূল নারী ফুটবলারদের সুযোগ দিতে জেলা প্রশাসক গোল্ডকাপ আয়োজনের আহ্বান।

জেলা প্রশাসক গোল্ডকাপে মেয়েদেরও সুযোগ দেওয়ার আহ্বান। সারাদেশে চলছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)। দেশের বিভিন্ন জেলায় ছেলেদের নিয়ে এই আয়োজন হলেও একই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে নারী ফুটবলাররা।

বাংলাদেশের নারী ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনসহ দেশের ফুটবলে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন। তৃণমূল পর্যায়েও প্রতিভাবান মেয়েদের সংখ্যা কম নয়। প্রয়োজন শুধু নিয়মিত খেলার সুযোগ ও সঠিক পরিচর্যা।

তাই দেশের সকল ক্রীড়া সংগঠক, কোচ, ক্রীড়া কর্মকর্তা এবং ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান—ছেলেদের পাশাপাশি প্রতিটি জেলায় মেয়েদের জন্যও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হোক।

মেয়েদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রতিযোগিতামূলক পরিবেশ দেওয়া হলে তারাই আগামী দিনে দেশের ফুটবলে আরও সাফল্য বয়ে আনবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ময়মনসিংহে প্রথমবারের মতো জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ।ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারে...
10/09/2026

ময়মনসিংহে প্রথমবারের মতো জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ।

ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”।

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বসতে যাচ্ছে নারী ফুটবলের এই আয়োজন। টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও উচ্ছ্বাস। মাঠের লড়াই শেষে কোন দল জিতবে চ্যাম্পিয়নের শিরোপা, সেটিই এখন দেখার অপেক্ষা।

আপনার মতে, এবার চ্যাম্পিয়ন হবে কোন দল? কমেন্টে জানান আপনার পছন্দের দল ও মতামত। প্রিয় দলকে সমর্থন জানাতে বন্ধুদের মেনশন করুন।

শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ।ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আ...
10/09/2026

শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ।

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম গুরুত্বপূর্ণ। তাই একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিতভাবে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।

নির্দেশনায় ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট, টেবিল টেনিস, কাবাডি, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, বাস্কেটবল, হকি, ঐতিহ্যবাহী খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের কথা বলা হয়েছে। পাশাপাশি হামদ-নাত, বিতর্ক, আবৃত্তি, দেয়ালিকা তৈরি, বই পড়া, সৃজনশীল লেখা, গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম এবং সংগীত, অভিনয়, কুইজ, নৃত্য, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া বছরজুড়েই এসব কার্যক্রম চালু রাখা এবং প্রতিষ্ঠান প্রধানকে একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সুবিধাজনক সময়ে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশনের সময় বাড়ল।আজ ১০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল নতুন কুঁড়ি স্পোর্টসের দ্ব...
10/09/2026

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশনের সময় বাড়ল।

আজ ১০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর (২০২৬–২০২৭)-এর অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম। তবে খেলোয়াড়দের ব্যাপক আগ্রহ ও চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।

তাই যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি, তাদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

গাইবান্ধায় জেলা প্রশাসক গোল্ডকাপ কবে মাঠে গড়াবে, অনিশ্চয়তা কাটেনি।বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ...
10/09/2026

গাইবান্ধায় জেলা প্রশাসক গোল্ডকাপ কবে মাঠে গড়াবে, অনিশ্চয়তা কাটেনি।

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে গাইবান্ধায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ কবে শুরু হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

আজও কি গাইবান্ধার মাঠে গড়াবে জেলা প্রশাসক গোল্ডকাপের খেলা? নাকি আরও অপেক্ষা করতে হবে—এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

খেলোয়াড়, কোচ ও ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন আনুষ্ঠানিক সূচি ঘোষণার দিকে।

সহযোগিতা পেলে আরও দেশসেরা ফুটবলার তৈরি করতে পারত টুস্টার একাডেমি: বিপুল মোফাজ্জল।
10/09/2026

সহযোগিতা পেলে আরও দেশসেরা ফুটবলার তৈরি করতে পারত টুস্টার একাডেমি: বিপুল মোফাজ্জল।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Khelar Pata BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category