24/08/2026
Ahmad Ataullah Salman মহান আল্লাহ তোমার সকল কিছু বরকতময় করুন।
একটি ঘোষণা, দু:খ প্রকাশ ও দোয়ার দরখাস্ত।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আপনারা জানেন, ২০২৪ পরবর্তী বিশেষ প্রেক্ষাপটে সংগঠনের কিছু ভাইদের পরামর্শে সাধারণ মানুষের কাছে কাওয়ালির মাধ্যমে একটি নতুন ধারার সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গঠিত "কাসিদা ব্যান্ড-"এর যাত্রায় আমি যুক্ত হয়েছিলাম।
পরবর্তীতে বিভিন্ন সময়ে আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। পাশাপাশি ব্যক্তিগতভাবে আমি সংগঠনের কিছু প্রোগ্রামে এবং সংগঠনের কিছু ভাইয়ের অনুরোধে বিভিন্ন যায়গায় পারফর্ম করেছি, যেখানে মিউজিক ব্যবহৃত হয়েছে।
তবে এতে আমার মিউজিকের সঙ্গে গান পরিবেশন অনেকেই পছন্দ করেননি এবং অনেকে এতে কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন।
যারা আমাকে স্নেহ করেন, দোয়া ও কল্যাণ কামনা করেন তারা আমাকে বেশী বেশী দৃষ্টি আকর্ষণ করে এত্থেকে বিরত হতে পরামর্শ দিয়েছেন। আমি আজ তাদের প্রতি কৃতজ্ঞ।
আলহামদুলিল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি আর মিউজিকের সঙ্গে কোনো গান পরিবেশন করব না। এটি আমার পরিবারিক সিদ্ধান্ত এবং আমারও নিজের সিদ্ধান্ত।
আমার সাংস্কৃতিক আন্দোলনের উদ্দেশ্য সহিহ ছিল।
তাই আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না, ইনশাআল্লাহ।
আমার কোনো কথায় ও কাজের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ব্যথিত হয়ে থাকলে, দয়া করে আমাকে ক্ষমা করবেন। সবার কাছে আমি দোয়া প্রার্থী।
আমার প্রতি দোয়া ও শুভ কামনার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
আল্লাহ আমার সকল গুনাহখাতা মাফ করে দিক।
দোয়া প্রার্থী-
আহমাদ আতাউল্লাহ সালমান।
২৪.০৮.২৬