Ashquu's Philosophy

Ashquu's Philosophy Don’t Judge A Book By It's Cover

15/02/2025
11/12/2024

আমার কাছে মনে হয়, দুনিয়ার সবচেয়ে ছোটলোক আর বিপদজনক মানুষ হলো যারা অন্যের চামচামি করতে পছন্দ করে। অন্যের নামে নিজের নাম ফুটানোর অপচেষ্টা করে।

একদিন আপনি বুঝে যাবেন, দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না।একদিন যেনে যাবেন, যাদের পেছনে বছরের পর বছর কষ্ট করে গেছেন...
13/10/2024

একদিন আপনি বুঝে যাবেন, দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না।

একদিন যেনে যাবেন, যাদের পেছনে বছরের পর বছর কষ্ট করে গেছেন, দিনের পর দিন স্যাক্রিফাইস করে গেছেন, তাদের বেশিরভাগই আপনার জন্য ছিটেফোঁটাও স্যাক্রিফাইস করার মানুষ নয়।

দুনিয়ায় এক আপনি নিজে ছাড়া বাকিদের মধ্যে খুব কমই আপনার আপনজন হয়।

দেখবেন, যাদের জন্য প্রচণ্ড রোদে-বৃষ্টিতে-ঝড়ে নিজের মাথার ছাতাটাও দিয়ে দিয়েছেন, তাদের বেশিরভাগই সুযোগ পেলে আপনার অবলম্বনের শেষ খুঁটিটাও কেড়ে নেবে। যাদের জন্য নির্ঘুম রাত কাটিয়েছেন, তাদের বেশিরভাগই দেখবেন জীবনের কোনো-একটা পর্যায় গিয়ে আপনার চোখের জলের কারণ হবে।

মানুষই এ পৃথিবীর সবচেয়ে হিংস্র ও ভয়ানক প্রাণী। যে-প্রাণীগুলোকে আমরা হিংস্র বলে সারাজীবন জেনে এসেছি, এই যেমন হায়েনা, বাঘ, সিংহ, এমনকি কুকুরও কখনও স্বজাতির ক্ষতি করে না। একমাত্র মানুষই স্বজাতি, এমনকি নিজের উপকারীর‌ও ক্ষতি করতে দ্বিতীয় বার ভাবে না। মানুষ হয়ে বাঁচতে চাইলে মানুষ চিনতে হয় সবার আগে।

এই যে দিনের পর দিন, বছরের পর বছর কিছু মানুষের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে চলেছেন, আপনার বিপদে ওরা কখনো পাশে দাঁড়ায় কি? আপনার মন খারাপ হলে ওদের আদৌ কিছু এসে যায় কি? ওদের মনের মতো করে না চললে আপনার খেয়ে আপনারই পরেও ওদের কাছে আশ্রয় মেলে কি?

মানুষ না পেলে বরং কুকুর, বেড়াল পালুন। আপনার মাথার ওপর ছাদ না থাকলেও, সহজেই চলে যাবার মতো অট্টালিকা চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও…রোদে-বৃষ্টিতে, ধুলোবালিতেও মাথা গুঁজে ওরা আপনার সঙ্গে থেকে যাবে। মানুষ চলে যায়, থেকে যায় কেবলই না-মানুষ,,,,, সত্যি আমাদের সেই অমানুষের কথা মনে হলে, চোখের পানি ধরে রাখতে পারি না।

©️🌸🌿

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Ashquu's Philosophy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share