Daily Vorer Alap

Daily Vorer Alap Welcome to Daily Vorer Alap! Stay informed with the latest news, from Bangladesh and beyond. Follow us for more

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু।মাদারীপুর সদর উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে অভিমান করে কীটনা...
25/07/2026

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু।

মাদারীপুর সদর উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে অভিমান করে কীটনাশক পান করা কামরুল শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। কীটনাশক পানের চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার মাদারীপুর সদর হাসপাতাল মর্গে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে পুলিশ।
নিহত কামরুল শরীফ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামের মৃত হালেম শরীফের ছেলে। তার স্ত্রীর নাম কাকলি আক্তার।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল শরীফের স্ত্রী কাকলি আক্তারের বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ ও অশান্তি চলত। পারিবারিক এই অশান্তি ও স্ত্রীর পরকীয়ার জেরে ক্ষোভ ও অভিমানে চার দিন আগে কামরুল কীটনাশক পান করেন।
গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঢাকা মেডিকেল থেকে কামরুল শরীফের মরদেহ মাদারীপুরে নিয়ে আসার পর বর্তমানে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে পুলিশের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। See less

শার্শা থানা পুলিশের অভিযানে নগদ=৪৯,৭৩০ টাকাসহ দুই জুয়ারী আটক।জাকির হোসেন, শার্শা: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযা...
19/07/2026

শার্শা থানা পুলিশের অভিযানে নগদ=৪৯,৭৩০ টাকাসহ দুই জুয়ারী আটক।

জাকির হোসেন, শার্শা:

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে এক সেট জুয়া খেলার তাস নগদ ৪৯.৭৩০ টাকাসহ দুই জুয়ারীকে আটক করেছে পুলিশ।

আটক আসামীরা হলেন,শার্শা থানার টেংরালী দক্ষিণপাড়া গ্রামের সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭) উভয় সাং-টেংরালী (দক্ষিণপাড়া),থানা-শার্শা, জেলা-যশোর।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০ টার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন টেংরালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন টেংরালী গ্রামস্থ দক্ষিণপাড়ায় বশিয়ার উদ্দিনের বাড়ীতে টাকা দিয়ে জুয়া (তাস) খেলার অপরাধে দুইজন জুয়ারীকে আটা করা হয়। অপর দুইজন আসামী সুকৌশলে পালিয়ে যায়। সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশীকালে এক সেট তাস, সর্বমোট- ৪৯,৭৩০/- টাকা ও ১টি মাদুর জব্দ তালিকা মূলে উদ্ধার করেন।

উদ্ধারকৃত আলামত এক সেট তাস সহ

সর্বমোট- ৪৯,৭৩০/- (উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ) টাকা,যাহার মধ্যে ১০ টাকার নোট ১টি, ২০ টাকার নোট ১টি,২০০ টাকার নোট ১টি, ৫০০ টাকার নোট ৭৭টি ১০০০ টাকার নোট ১১টি, ১টি মাদুর।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২-নারী আটকজাকির হোসেন,বেনাপোল (শার্শা):যশোরের বেনাপোল পোর্টথা...
19/07/2026

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২-নারী আটক

জাকির হোসেন,বেনাপোল (শার্শা):
যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৯৭৪০/- টাকা সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্টথানা পুলিশ।

আটককৃত আসামি হলেন,বেনাপোল পোর্টথানাধীন নারানপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের স্ত্রী সালমা খাতুন (৩৮) ও শহিদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৫) উভয় সাং-নারানপুর কেলেরকান্দা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। রোববার (১৯ জুলাই) দুপুরে পুলিশ জানায়,

শনিবার ১৮ জুলাই রাত সাড়ে নয়টার সময় বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর কেলেরকান্দা গ্রামস্থ পলাকত আসামী ফিরোজ এর বসত বাড়ির শয়ন কক্ষের মধ্যে হইতে ৭১ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৯৭৪০/- টাকাসহ নারী পুলিশের সহায়তা শালিনতা বজায় রেখে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন এবং অপর পলাতক আসামীকে সুকৌশলে পালিয়ে যায়।

মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা শেষে উক্ত ঘটনার বিষয়ে এসআই মোহাম্মাদ মামুন শেখ বাদী হয়ে অত্র থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার দায়ের করিলে উক্ত এজাহারের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান,গ্রেফতারকৃত আসামীদের ১৯/০৭/২০২৬ তারিখে পুলিশ প্রহরায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

16/07/2026

মাদারীপুরে জগন্নাথ রথযাত্রা উৎসব ।

#জগন্নাথ_রথযাত্রা #রথযাত্রা_উৎসব #পুরান_বাজার #সনাতন_ধর্ম #ধর্মীয়_সম্প্রীতি #বাংলাদেশ

অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা আল আমিন হাওলাদারকে মাদারীপুর শহরের থানতলী এলাকার ম্যাজিক চায়ের দোকানে...
11/07/2026

অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা আল আমিন হাওলাদারকে মাদারীপুর শহরের থানতলী এলাকার ম্যাজিক চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সে মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকার মৃতু আলমগীর হাওলাদারের ছেলে।

ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেনাপোলের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মর্মান্তিক মৃত্যু |
10/07/2026

ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেনাপোলের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মর্মান্তিক মৃত্যু |

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান  ও অটোরিক্সার মুখোমুখি  সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির,মাদারীপুর হতে নাসির উদ্দিন ...
04/07/2026

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির,

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানে ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একেই পরিবারের ২ জন নিহত হয়েছে।এরা সম্পর্কে চাচি-ভাতিজি এবং আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঝিনাইর গেট সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (নীলপরী) (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। এরা দুজন সম্পর্কে চাচি-ভাতিজি।

আহতরা হলেন একই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ব্যাটারিচালিত ভ্যানচালক লিটন মিয়া (৩০)।

লিটন মিয়া উপজেলার যাদুয়ারচর এলাকার মৃত্যু হায়দার আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় অটো চালক লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে অটোভ্যানে করে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। পথে ঝিনাইর গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোভ্যান ও কাভার্ডভ্যান দুটোই দুইদিন থেকে দ্রুতগতিতে চলছিল। বেপরোয়া গতির কারণেই এই প্রাণঘাতীর ঘটনা ঘটেছে বলেছেন স্হানীয় জনগণ।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ আসিফ বলেন, দুর্ঘটনার পর চারজনকে আহত অবস্থায় শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল পরীক্ষা-নিরীক্ষার পর দুইজনকে মৃত্যু ঘোষণা করা হয়।

এ ব্যাপারে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এবং ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

শার্শাথানা পুলিশের অভিযানে ৯টি চোরাই মোবাইলসহ আটক-১জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শাথানা পুলিশের অভিযা...
03/07/2026

শার্শাথানা পুলিশের অভিযানে ৯টি চোরাই মোবাইলসহ আটক-১

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শাথানা পুলিশের অভিযানে ৯ টি, চোরাই মোবাইলসহ এক চোরকে আটক করেছে শার্শাথানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন, শার্শা থানার সদর উপজেলার নাভারন রেল বাজার এলাকার সালাম গাজীর ছেলে আব্দুল কাদের (২০)।

বৃহস্পতিবার (০২ জুলাই) পুলিশ জানান, স্থানীয় জনগনের সহায়তায় শার্শাথানা পুলিশের একটি চৌকশ টিম শার্শা থানাধীন ডগের বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে শার্শা থানাধীন ডগের বাগান এলাকা হতে,স্থানীয় জনগনকর্তৃক আটক আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শার্শা থানাধীন নাভারণ রেল বাজার সাকিনস্থ নাভারণ গরুর হাটের পিছনে আটককৃত আসামীর নিজ বাড়ীতে বিভিন্ন মডেলের ৬টি স্মার্ট ও ৩টি বাটন মোবাইল তালিকা মূলে উদ্ধার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

02/07/2026

রাজৈর উপজেলা পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন শেষে উপস্থিত নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন মাননীয় সংসদ সদস্য, মাদারীপুর-২ আসনের জননেতা জনাব জাহান্দার
আলী মিয়া

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

#জাহান্দার_আলী_মিয়া #মাদারীপুর২ #রাজৈর #উপজেলা_পরিদর্শন_কক্ষ #উদ্বোধন #উন্নয়নের_অগ্রযাত্রা #মাদারীপুর #বাংলাদেশ

তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
01/07/2026

তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

Address

Purana Paltan. Advance Gloriana Tower
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Daily Vorer Alap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share