Troya Das

Call Directions

Troya Das My mom says,"সারাদিন খালি অকাজ করে বেড়াস"😒
That's why you will all can see my "OKAJ" here🤷🏻‍♀️
(1)

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরিঃ ৬ দিনের মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ৪ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন...
27/09/2026

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরিঃ ৬ দিনের মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ৪

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া #কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ছয় দিনের মধ্যে চুরি যাওয়া কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধারের কথা জানিয়েছে জেলা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে পূজা-অর্চনা শেষে কালীমাতাকে শয়ন দিয়ে মন্দিরের লোহার দরজা, শাটার, সামনের কাঠের দরজা ও কেচি গেটে তালা লাগিয়ে চলে যান মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি কুশল চক্রবর্তী।
পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে মন্দিরে পূজা করতে গিয়ে তিনি দেখতে পান, মন্দিরের সব তালা কাটা এবং দরজা খোলা। ভেতরে গিয়ে কষ্টিপাথরের কালীমূর্তি দেখতে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। একই সঙ্গে মূর্তির গায়ে থাকা স্বর্ণালংকার, পিতলের বিভিন্ন প্রতিমা ও রৌপ্যের অলংকারও চুরি হয়।
এ ঘটনায় কুশল চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা নম্বর-৪৩, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা করা হয়।
মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তদন্তকারী কর্মকর্তার সমন্বয়ে একাধিক দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আলফাডাঙ্গা থানার বুরাইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম (৩৮), তার মা সাজেদা বেগম (৬৫), বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী এলাকার আতিয়ার রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাজেদা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির রান্নাঘরের মাটির নিচে লুকিয়ে রাখা চুরি হওয়া স্বর্ণ ও রৌপ্যের অলংকার এবং ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়।
এ ছাড়া আসাদুজ্জামান সাদ্দাম ও আল আমিন মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী থানার রুপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করা হয়।
অন্যদিকে সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী বাজারের স্বর্ণপট্টির একটি জুয়েলারি দোকানে অভিযান চালায় পুলিশ। দোকান মালিক আতিয়ার রহমানের স্বীকারোক্তি অনুযায়ী, চুরি হওয়া প্রতিমার কানের দুল, টিকলিসহ অন্যান্য অলংকার গলিয়ে তৈরি করা প্রায় আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তিটির ওজন প্রায় ২০ কেজি এবং আনুমানিক মূল্য এক কোটি টাকা। মূর্তির গায়ে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকারের মূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন পিতলের প্রতিমা ও প্রায় ৩০ ভরি রৌপ্যের অলংকার চুরি হওয়ার অভিযোগ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসাদুজ্জামান সাদ্দামের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি ও মূর্তি চুরিসহ ১০টির বেশি মামলা রয়েছে। আল আমিন মোল্লার বিরুদ্ধেও একই ধরনের আটটির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি বলেন, প্রথমদিকে কোনো নির্দিষ্ট সূত্র না থাকায় ঘটনাটি ক্লু-লেস মনে হলেও তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে ছয় দিনের মধ্যে চুরির রহস্য উদঘাটন এবং কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও অন্যান্য প্রতিমাসহ সব আলামত মামলার তদন্তে সংযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

27/09/2026

আমাদের তান্দুরি পার্টি 🥳😋🤤

ম্যাডাম বাচ্চাকে শুধু দেশী মুরগীর ডিমই খাওয়াই আমরা!  কেনো? কারন : এতে বেশি পুষ্টি !  যত পুষ্টি তত বাচ্চার ব্রেইন ভালো হব...
26/09/2026

ম্যাডাম বাচ্চাকে শুধু দেশী মুরগীর ডিমই খাওয়াই আমরা!
কেনো? কারন : এতে বেশি পুষ্টি !
যত পুষ্টি তত বাচ্চার ব্রেইন ভালো হবে! তত পড়ালেখা শিখবে!
আচ্ছা!

বাচ্চা কে ওমেগা থ্রি যুক্ত ডিম এনে খাওয়াই!
কেনো? ওই যে ব্রেইন এর বিকাশ ভালো হবে! পড়া শিখবে!

আমার বাচ্চা কে খাটি গরুর দুধ দেই! একদম গ্রাম থেকে নিজে দাঁড়িয়ে থেকে আনা!.
আচ্ছা!

তাজা হাওড়ের মাছ আনাই, ফ্রেশ ভেজাল নাই! অনেক দাম দিয়ে আনাই!
আচ্ছা

ব্রয়লার না না, এতে বিষ! খালি দেশি মুরগী! বাড়ির পালা মুরগী! এটাই খায় আমার বাচ্চা!
আচ্ছা!

এভাবে সব কিছুতেই আমরা শতভাগ নিশ্চিত করি আমার সন্তানের জন্য ভেজালমুক্ত পুষ্টিযুক্ত খাবার!

খুব ই ভালো। একজন বাবা মা হিসেবে বাচ্চাকে নিরাপদ খাবার তুলে দেয়া আমাদের সবার ই দায়িত্ব! কিন্ত এতেই কি শেষ? সেই সাথে আমরা কি খেয়াল রাখছি আমাদের বাচ্চারা খাবারের যে ভালো অভ্যাস গুলো শিখছে কিনা?
কয়জন শিখাচ্ছেন এসব? মিলিয়ে নিন তো

ভালো অভ্যাস গুলো আছে কিনা আপনার সন্তানের দেখুন ত....
১. নিজে খাবার খেতে পারে?
২. খাবার সঠিক ভাবে চিবাতে পারে?
৩. সব খাবার চিনে?
৪. খাবারের স্বাদ, গন্ধ বুঝে?
৫. খাবার গুছিয়ে নিয়ে খেতে পারে?
৬. খাবার শেষ করতে পারে?
৭. সবজি, মাছ, ফল খায়?
৮. টেবিল ম্যানারস কি জানে?
৯. খাবার সবার সাথে শেয়ার করতে পারে?
১০. নিজে কমপক্ষে সহজ ৩ টি রান্না জানে?

কমপক্ষে ১০ টির ভেতর ৭ টি যদি পারে তবে বুঝবেন শিশু শিখে নিয়েছে বাকিটাও শিখে যাবে।

যদি ৫ টার উত্তর হা হয় তাহলে সে শিখছে। শিখতে সাহায্য করুন।

৫/৭ বছর হয়ে গেছে চিবাতে পারে না। নিজে হাতে খেতে পারে না। তাহলে ত সে নিজের পরিচর্যামূলক দক্ষতা তে অনেক পিছিয়ে আছে। সেই শিশু কে আপনি যত ই ওমেগা থ্রি ওয়ালা ডিম খাওয়ান ব্রেইন এর কোন অংশে ডেভেলপ হবে বুঝান?
যাদের বাচ্চা এখনো ছোট তারা ব্রেইন কে এক্টিভ করতে একবেলা হলেও হাতে ধরে খাবার দিন! এক সাথে অনেক কাজ হয় এই একটা মাত্র এক্টিভিটি থেকে।
কেবল পুষ্টিকর খাবার নিশ্চিতকরন ই শেষ কথা নয়, শিশুর ভেতর খাবারের ভালো অভ্যাস গড়ে তুলে একজন আত্বনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত।

©

26/09/2026
ফরিদপুর পুরান কালীবাড়ীর চুরি হওয়া মায়ের মূর্তি আজ ফেনী বর্ডার থেকে পাওয়া গেছে।ধন্যবাদ পুলিশ প্রশাসন কে ।জয় মা 🙏
26/09/2026

ফরিদপুর পুরান কালীবাড়ীর চুরি হওয়া মায়ের মূর্তি আজ ফেনী বর্ডার থেকে পাওয়া গেছে।
ধন্যবাদ পুলিশ প্রশাসন কে ।

জয় মা 🙏

25/09/2026

গরীব হওয়ার পরেও যে পরিমাণে ফালতু টাকা খরচ করি, ঈশ্বর জানে ধনী হলে কি করতাম!🙂

21/09/2026

ননদিনী রায়বাঘিনীর জন্মদিন

20/09/2026

বাতাসে এখন শিউলি ফুলের ঘ্রাণ। যেটা নাকে আসলেই মনে পড়ে যায় মা দুর্গার আসতে আর বেশি দেরি নেই🥰🥰

Address

Dhaka
1208

Telephone

01516737392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Troya Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share