NewsViews24

NewsViews24 We are here to make you believe that genuine journalism exists.

28/07/2026

দেশে নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে
বিস্তারিত কমেন্টে...

সরকারি খাসজমির খাজনা গ্রহণ করায় এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) চাকরিচ্যুত হয়েছেন। উপজেলার ধুলখোলা ইউনিয়ন ভূম...
28/07/2026

সরকারি খাসজমির খাজনা গ্রহণ করায় এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) চাকরিচ্যুত হয়েছেন। উপজেলার ধুলখোলা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (সাময়িক বরখাস্তকৃত) শঙ্কর চন্দ্র মালাকারকে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত করা হয়।

আজ সোমবার দুপুরে হিজলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয় বলে জানান তিনি।

এর আগে ২২ জুলাই বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারি করা এক আদেশে শঙ্কর চন্দ্র মালাকারকে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানানো হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪ (৩) (ঘ) অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালে দায়ের হওয়া বিভাগীয় মামলার তদন্তে শঙ্কর চন্দ্র মালাকারের বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্তে দেখা যায়, তিনি হিজলা উপজেলার বিভিন্ন মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি বিভিন্ন ব্যক্তির নামে অবৈধভাবে খাজনা আদায় করে হোল্ডিং খুলে দিয়ে সরকারের স্বার্থ ক্ষুণ্ন করেছেন এবং ব্যক্তিগত সুবিধা নিয়েছেন।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৮০ সালে সহকারী কমিশনার (ভূমি) পদ সৃষ্টি হওয়ার আগের পদবি ব্যবহার করে তিনি প্রায় ২৫৮ একর ২৬ শতাংশ সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় ছেড়ে দেন। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আরও ২২২ একর খাসজমি ব্যক্তিমালিকানায় অবমুক্ত করার অভিযোগও তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ছাড়া রামানন্দী মৌজার একটি নামজারি মামলায় ভিন্ন তারিখ ব্যবহার এবং দ্বৈত খতিয়ান সৃষ্টির অভিযোগেরও সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শঙ্কর চন্দ্র মালাকারের অনুমোদিত ১০৫টি দাখিলার মধ্যে ৮৭ টির মাধ্যমে সরকারের প্রায় দুই হাজার একর খাসজমি ব্যক্তিমালিকানায় অবমুক্ত করা হয়েছে। এতে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয়েছে বলে তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

বিভাগীয় কমিশনারের কার্যালয় মনে করেছে, এ ধরনের কর্মকর্তাকে রাজস্ব প্রশাসনে বহাল রাখা জনস্বার্থ ও সরকারি স্বার্থের পরিপন্থী। তাই তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বেহাত হওয়া সরকারি খাসজমি দ্রুত সরকারের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে হিজলা উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল জানান, সাময়িক বরখাস্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শঙ্কর চন্দ্র মালাকারকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। আজ উপজেলা ভূমি অফিসে আদেশ পৌঁছার পরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই আদেশের আগেই প্রায় সব খাসজমি উদ্ধার করা হয়েছে। এর পরেও খাসজমি ব্যক্তিমালিকানায় আছে কি না—তা তদন্তের জন্য সার্ভেয়ারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাওয়া গেলে দ্রুত উদ্ধার করা হবে।

সংসদের অধিবেশনে স্পিকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কড়া প্রতিক্রিয়া নতু...
12/04/2026

সংসদের অধিবেশনে স্পিকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কড়া প্রতিক্রিয়া নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্পিকার যখন হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন, "দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট", তখন তার উত্তরে হাসনাত আবদুল্লাহ ঐতিহাসিক জুলাই বিপ্লবের ত্যাগের কথা মনে করিয়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, ক্ষমতার মসনদে বসলে মানুষ দ্রুত অহংকারী হয়ে যায় এবং তাদের পূর্বের ইতিহাস ভুলে যায়। হাসনাত আবদুল্লাহ স্পিকারকে উদ্দেশ্য করে আরও বলেন যে, ছাত্র-জনতা সেদিন শাহবাগের রাজপথে বুক পেতে না দিলে এবং অকাতরে রক্ত না ঝরালে আজ এই সংসদ কিংবা স্পিকারের সম্মানের চেয়ারের কোনো অস্তিত্বই থাকতো না।
​এই বিতর্কের মধ্য দিয়ে এটি আবারও প্রতীয়মান হয়েছে যে, বর্তমান সময়ের জনপ্রতিনিধিদের প্রতিটি পদক্ষেপের মূল ভিত্তি হলো ছাত্র-জনতার সেই রক্তঝরা আন্দোলন। রাজপথের সেই সাহসী প্রতিবাদ ছাড়া আজকের এই প্রশাসনিক বা সংসদীয় কাঠামোর পরিবর্তন সম্ভব হতো না। জুলাই বিপ্লবের স্পিরিট বা চেতনাকে অস্বীকার করে কোনো ক্ষমতা বা পদমর্যাদাই যে স্থায়ী হতে পারে না, হাসনাত আবদুল্লাহর এই ক্ষুরধার বক্তব্য সেই সত্যকেই পুনপ্রতিষ্ঠিত করেছে। এটি স্মরণ করিয়ে দেয় যে, জনগণের ত্যাগ থেকে অর্জিত এই স্বাধীনতায় অহংকারের কোনো স্থান নেই, বরং প্রতিটি স্তরে কৃতজ্ঞতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
​ নিন্দুক।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হিজলা উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন রিমনকে দল থেকে বহিষ্কার!!
08/04/2026

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হিজলা উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন রিমনকে দল থেকে বহিষ্কার!!

সুনামগঞ্জ–২ আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী
12/02/2026

সুনামগঞ্জ–২ আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী

12/02/2026

কুমিল্লা-৫
(রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল কেন্দ্র)
দাঁড়িপাল্লা - ১২৬২
ধানের শিষ - ১০৮২

12/02/2026

কুমিল্লা - ৪

৬৫ নং রাজামেহার হাইস্কুল
শাপলা কলি ১৪৭৫
ট্রাক ৪৫১

ছোট শালঘর
শাপলা কলি - ১১৬৭
ট্রাক - ৫৬০

12/02/2026

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন
৪৬ কেন্দ্র
দাঁড়িপাল্লা : ৪৫,১০৮
ধানের শীষ : ২৪,৮৯৪

12/02/2026

যশোর ৫ (মণিরামপুর)

মুড়াগাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
দাড়ি পাল্লা- ১৫৮৭
কলস- ২৮৭
ধানের শীষ - ৩৩৭

23/01/2026

নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেক দেশপ্রেমিক হবো একেকজন দায়িত্বশীল পাহারাদার।

#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ
#চলোএকসাথেগড়িবাংলাদেশ
#গণভোটে_হ্যাঁ


#দাঁড়িপাল্লা
#দাঁড়িপাল্লায়_ভোট_দিন
#চাঁদাবাজিমুক্ত_বাংলাদেশ


#ডিজিটালপাহারাদার


Address

Purana Paltan
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when NewsViews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NewsViews24:

Shortcuts

Share