Learn With Ali Hossain

Learn With Ali Hossain Build. Grow.
✉️ [email protected]
(1)

Learn Web Development, WordPress & Programming at AliHossainAcademy.com

💻 Build real-world skills & projects.
🚀 Learn freelancing, remote jobs & AI.
🌍 From beginner to job-ready.
🔥 Learn. Ali Hossain is a WordPress developer with over a decade of experience in web development, having started his career in 2012. He has worked remotely for more than four years with USA-based companies, gaining valuable insight into global collaboration and project management. Ali is the founder of "aliHossain Academy", where he educates aspiring developers through engaging content, online courses, and workshops. Known for his friendly teaching style and practical approach, he has helped thousands of students build successful careers in web development.

✅ For Branding & Business Inquiries
► [email protected]

22/09/2026

AI দিয়ে ই কমার্স ওয়েবসাইট বানান সহজেই 😍 WordPress, Woocommerce, Claude

13/09/2026

n8n MCP দিয়ে complex workflow বানাতে গিয়ে node recognize হচ্ছে না? Claude ভুল JSON দিচ্ছে? সমস্যাটা Claude এর না, সমস্যাটা আপনার সেটআপের। এই ভিডিওতে দেখাব ভেতরে টেকনিক্যালি ঠিক কী ঘটে, কেন বড় workflow ভেঙে পড়ে, আর এমন ৫টা প্র্যাকটিক্যাল ফিক্স যেগুলো দিয়ে আপনি ২০ থেকে ৩০ নোডের workflow ও AI দিয়ে বানাতে পারবেন। রেফারেন্স JSON টেকনিক, ছবি দেওয়ার ট্রিক, চাংক বিল্ডিং, সঠিক MCP সার্ভার আর ভ্যালিডেশন, সবকিছু এক ভিডিওতে।

10/09/2026

CSE degree নেই বলে কি development career আটকে যাবে? এই ভিডিওতে আমি industry-র ভেতরের সত্যিটা বলেছি। কোথায় degree সত্যিই লাগে, কোথায় লাগে না, Google Professional Certificate আসলে কতটা value দেয়, আর degree-র gap টা কোন ৫টা CS fundamentals দিয়ে পূরণ করবেন। সাথে real code example, free resource list আর ১২ মাসের practical roadmap। Motivation নয়, পুরো হিসাব।

একটা লোক পাহাড়ের ধারে দাঁড়িয়ে হাতে একটা লাল মাশরুম ধরে AI কে জিজ্ঞেস করল, "ভাই, এই মাশরুমটা কি খাওয়া যাবে?"AI এক সেক...
02/09/2026

একটা লোক পাহাড়ের ধারে দাঁড়িয়ে হাতে একটা লাল মাশরুম ধরে AI কে জিজ্ঞেস করল, "ভাই, এই মাশরুমটা কি খাওয়া যাবে?"

AI এক সেকেন্ডও ভাবল না। হাসিমুখে, আঙুল তুলে, ফুল কনফিডেন্সে বলল, "জি, খাওয়া যাবে!" 😄

পরের ফ্রেমে লোকটা আর নেই। শুধু একটা কবর আছে।
আর পাশে সেই AI দাঁড়িয়ে বলছে, "আপনি ঠিকই বলেছেন, মাশরুমটা আসলে বিষাক্ত ছিল। ভুলের জন্য দুঃখিত। আপনি কি বিষাক্ত মাশরুম সম্পর্কে আরও জানতে চান?"
এই একটা ছবিতে ২০২৬ সালের সবচেয়ে বড় সমস্যাটা ধরা পড়ে গেছে।

AI কখনো বলে না "আমি জানি না"। সে আত্মবিশ্বাসের সাথে ভুল বলে। আর যখন ধরা পড়ে, তখন সুন্দর করে "sorry for the confusion" লিখে দেয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।

কোডের ক্ষেত্রেও ব্যাপারটা একই। AI এর দেওয়া কোড কপি করে সরাসরি ক্লায়েন্টের লাইভ সাইটে বসিয়ে দিলেন। সাইট ডাউন। এখন AI বলবে "দুঃখিত"। ক্লায়েন্ট কিন্তু বলবে না। 😅

তিনটা কথা মনে রাখবেন:
১. AI কে জিজ্ঞেস করুন, অন্ধভাবে বিশ্বাস করবেন না। ওটা আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার বস না।

২. রিস্ক যত বেশি, ভেরিফিকেশন তত জরুরি। প্রোডাকশন কোড, ক্লায়েন্টের ডাটাবেজ, টাকা-পয়সার হিসাব, স্বাস্থ্যের পরামর্শ, এসব জায়গায় দুইবার চেক করা বাধ্যতামূলক।

৩. ফান্ডামেন্টাল না জানলে আপনি AI এর ভুল ধরতেই পারবেন না। যে মানুষ মাশরুম চেনে, সে ওই "Yes!" শুনে হাসত। আর যে চেনে না, সে খেয়ে ফেলত।

AI আপনার কাজ ১০ গুণ দ্রুত করে দিতে পারে, কিন্তু আপনার বুদ্ধিটা আপনাকেই খাটাতে হবে। যত বেশি জানবেন, AI থেকে তত বেশি কাজ আদায় করতে পারবেন।

আপনার সাথে কি এমন হয়েছে কখনো? AI ফুল কনফিডেন্সে ভুল উত্তর দিয়েছে আর আপনি ধরে ফেলেছেন? কমেন্টে বলুন, শুনতে চাই। 👇

01/09/2026

WordPress সত্যিই শেষ নাকি নতুন রূপে টিকে থাকবে, REST API আর Gutenberg Block দিয়ে কীভাবে AI Integrate করবেন তার Code Example সহ, আর zero থেকে শুরু করলে আগামী ৬-১২ মাসের একটা প্র্যাক্টিক্যাল Roadmap। ক্যারিয়ার Confusion থাকলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন

ফ্রি কোর্স দেখেই মানুষ এগিয়ে যাচ্ছে আর কিছু মানুষ পেইড কোর্স করেও বসে আছে, ইচ্ছে থাকলে অনেক কিছুই সম্ভব 😍
01/09/2026

ফ্রি কোর্স দেখেই মানুষ এগিয়ে যাচ্ছে আর কিছু মানুষ পেইড কোর্স করেও বসে আছে, ইচ্ছে থাকলে অনেক কিছুই সম্ভব 😍

যদিও ২০৩০ পর্যন্ত hosting renew করা 🥹
27/08/2026

যদিও ২০৩০ পর্যন্ত hosting renew করা 🥹

23/08/2026

Donation, Fundraising বা Event ticket এর জন্য সহজেই বানান payment form তাও আবার ফ্রি

বাংলাদেশ থেকে অনলাইনে পেমেন্ট নেওয়া মানেই এতদিন হাজারটা ঝামেলা, Stripe নেই, PayPal শুধু receive করে না, প্রতিটা কাজের জন্য আলাদা টুল লাগে। এই ভিডিওতে দেখাচ্ছি PaymentForm.io, একটা no-code টুল যেখানে ওয়েবসাইট ছাড়াই ডোনেশন, ইভেন্ট টিকেট, ই-কমার্স আর ফান্ডরাইজিং ফর্ম বানানো যায়, bKash সহ Stripe, PayPal, Razorpay কানেক্ট করা যায়, আর ০% প্ল্যাটফর্ম ফি। ফ্রিল্যান্সার আর ছোট বিজনেসের জন্য এটা সত্যিই কাজের।

19/08/2026

আপনার WordPress সাইটে GA4 বা Meta Pixel বসানো আছে, কিন্তু ভিজিটরের অনুমতি নেওয়ার আগেই সেগুলো ফায়ার হচ্ছে? এই ভিডিওতে দেখাবো CookieRay দিয়ে কীভাবে কুকি কনসেন্ট ব্যানার সেটআপ করবেন, কুকি স্ক্যান ও ক্যাটাগরাইজ করবেন, Strict মোডে ট্র্যাকিং স্ক্রিপ্ট ব্লক করবেন, Google Consent Mode v2 চালু করবেন, আর কনসেন্ট লগ এক্সপোর্ট করবেন। পুরোটাই স্টেপ বাই স্টেপ, কোনো কোডিং ছাড়াই।

14/08/2026

React বা Next.js দিয়ে frontend বানাতে পারেন, কিন্তু content manage করবেন কীভাবে? এই ভিডিওতে WordPress কে Headless CMS বানিয়ে Next.js এর সাথে কানেক্ট করব, একদম শুরু থেকে। WordPress REST API সেটআপ, ডেটা fetch, single post render, featured image, SEO metadata আর Vercel এ deploy, পুরোটা A to Z দেখানো হয়েছে। ভিডিও শেষে আপনার একটা live headless website রেডি থাকবে। কোনো ফালতু কথা নেই, শুধু কাজের জিনিস।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Learn With Ali Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn With Ali Hossain:

Shortcuts

Share