06/04/2025
সবার আগে শিরোপা উদযাপন পিএসজির
৬টি ম্যাচ বাকি থাকতেই ফরাসি লিগ ‘আঁ’ এর শিরোপা জিতে নিয়েছে পিএসজি। এতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম ক্লাব হিসেবে শিরোপা নিশ্চিত করেছে ফরাসি এই দলটি। লিগে ১৩তম এবং টানা চতুর্থ শিরোপা জয়ের পথে পুরো মৌসুমে অপরাজিত থাকে ফরাসি জায়ান্টরা।