09/09/2026
#দৃষ্টির চিকিৎসার জন্য অনুরোধ🙏
আপনারা যারা দৃষ্টির চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছেন, আপনাদের কাছে হাতজোড় করে একটা অনুরোধ—দয়া করে অস্থির হবেন না, আমার ওপর একটু বিশ্বাস রাখুন। 🙏😭
দৃষ্টির চিকিৎসা করাতে প্রায় ২২–২৫ হাজার টাকা প্রয়োজন। অথচ এখন পর্যন্ত আপনারা ওর জন্য দিয়েছেন ২,৬২৫ টাকা। অনেকের মনে প্রশ্ন আসছে—টাকাগুলো কোথায় গেল? আমি কি আপনাদের টাকা নিয়ে খেয়ে ফেলেছি?
বিশ্বাস করুন, বিড়াল দিয়ে টাকা ইনকাম করার দিন, কিংবা অসহায় প্রাণীর চিকিৎসার টাকা নিজের জন্য খাওয়ার দিন—আল্লাহ এখনও আমার কপালে দেননি। 💔
আমি একের পর এক অসহায় বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিতে গিয়ে এমন একটা অবস্থায় পড়ে গেছি যে, দৃষ্টির চিকিৎসার দিকেই ঠিকমতো এগোতে পারছি না। একটার চিকিৎসা শেষ হওয়ার আগেই আরেকটা অসুস্থ বাচ্চা সামনে এসে দাঁড়াচ্ছে। কাউকে ফেলে রাখতেও পারছি না, আবার সবাইকে একসাথে সামলানোর সামর্থ্যও আমার নেই। 😭
দৃষ্টির জন্য আপনারা যে টাকা পাঠিয়েছেন, সেই টাকা আমার কাছে আমানত। আমি সেটা ভুলে যাইনি, নিজের জন্যও খরচ করিনি। শুধু এই মুহূর্তে চিকিৎসার জন্য প্রয়োজনীয় পুরো টাকাটা জোগাড় করতে পারছি না।
তাই আমাকে একটু সময় দিন। 🙏
আমি চেষ্টা করছি, দৃষ্টির চিকিৎসাটা যেন করাতে পারি। ইনশাআল্লাহ চিকিৎসা করাতে পারলে ওর চিকিৎসাতেই আপনাদের দেওয়া টাকা খরচ হবে।
আর যদি শেষ পর্যন্ত কোনোভাবেই দৃষ্টির চিকিৎসা করাতে না পারি, তাহলে আপনাদের টাকা ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। 🤲
তাই দয়া করে আমাকে ভুল বুঝবেন না।
আমি অনেক কিছু হারিয়েও এই অসহায় প্রাণীগুলোর পাশে থাকার চেষ্টা করছি। আমার নিজের সামর্থ্য
সীমিত, কিন্তু ওদের জন্য মায়াটা অনেক বড়। 😭💔
শুধু একটু সময় দিন, আর দৃষ্টির জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমাদের এই ছোট্ট প্রাণীটার চিকিৎসার ব্যবস্থা করে দেন। 🤲❤️