17/09/2026
ভারতে ₹২,০০০-এর বেশি ব্যবসায়ীকে করা (P2M) UPI পেমেন্টে Merchant Discount Rate (MDR) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ গ্রাহকের ওপর সরাসরি এই চার্জ চাপানো যাবে না।
₹২,০০০ পর্যন্ত UPI পেমেন্ট থাকছে MDR-মুক্ত। একইভাবে ব্যক্তি থেকে ব্যক্তির (P2P) UPI লেনদেনের ক্ষেত্রেও কোনো চার্জ থাকছে না। ছোট ব্যবসায়ীদের জন্যও নির্দিষ্ট ছাড় রাখা হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, UPI ব্যবস্থাকে আরও টেকসই করা এবং সাইবার নিরাপত্তা, অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে অর্থায়নের লক্ষ্যেই নতুন কাঠামো আনা হয়েছে।
তবে নতুন এই চার্জ কাঠামো নিয়ে ইতোমধ্যে আপত্তি উঠেছে এবং বিষয়টি ভারতের সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ করা হয়েছে।