Bangla Post

Bangla Post Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangla Post, Media/News Company, 78/3 Kakrail, Vip Road, Dhaka.

17/09/2026
15/09/2026

LIVE: ঢাবিতে ক'কটেল বি'স্ফো'রণ....

মানবতাবিরোধী অপরাধে হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ডআজ (১৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ কর্তৃক ঘোষিত...
15/09/2026

মানবতাবিরোধী অপরাধে হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড

আজ (১৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ কর্তৃক ঘোষিত সর্বশেষ রায়ের মধ্য দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোট আসামির সংখ্যা হল ২২ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় এ পর্যন্ত ৬৮ জনকে দণ্ড প্রদান করেছেন, যার মধ্যে ২২ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৮ জন পলাতক রয়েছেন এবং চারজন কারাগারে আছেন।

আজ (১৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ কর্তৃক ঘোষিত সর্বশেষ রায়ের মধ্য দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোট আসামির সংখ্যা হল ২২ জন। ট্রাইব্যুনাল নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আরও ছয় নেতাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ছয়জন হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং এর সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এই সাতজনের অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন করা হয়।

এই রায়টি জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত সপ্তম রায়।

সাতটি রায়ের পরিসংখ্যান
প্রথম ছয়টি রায়ে মোট ৬১ জনকে দণ্ড প্রদান করা হয়, যার মধ্যে ১৫ জন পৃথক ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ওই মামলাগুলোতে মোট মৃত্যুদণ্ডের সংখ্যা ছিল ১৬টি, কারণ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান চানঁখারপুল ও রামপুরা—উভয় মামলাতেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। সপ্তম রায়ে নতুন করে আরও সাতজন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকায় যুক্ত হন এবং মোট দণ্ডপ্রাপ্তের সংখ্যায় আরও সাতজন যোগ হন। এর ফলে সার্বিক সংখ্যা দাঁড়িয়েছে: মোট ৬৮ জন দণ্ডপ্রাপ্ত এবং ২২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

সাতটি রায়ের বিবরণ
১. শেখ হাসিনা মামলা — ১৭ নভেম্বর ২০২৫ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি রাজসাক্ষী হয়েছিলেন, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনা ও কামালের বিচার তাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

২. চানঁখারপুল হত্যাকাণ্ড — ২৬ জানুয়ারি ২০২৬ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম—এই তিন সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। অন্য পাঁচ পুলিশ কর্মকর্তাকে তিন থেকে ছয় বছরের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।

৩. আশুলিয়া হত্যাকাণ্ড ও লাশ পোড়ানো — ৫ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়াসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত অন্য চার সাবেক পুলিশ কর্মকর্তা হলেন এএফএম সায়েদ, আব্দুল মালেক, বিশ্বজিৎ সাহা এবং মুকুল চোখদার। এ ছাড়া অন্য নয়জনকে কারাদণ্ড দেওয়া হয়—যার মধ্যে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

৪. আবু সাঈদ হত্যাকাণ্ড — ৯ এপ্রিল ২০২৬ সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্য তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।

৫. রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড — ২৮ জুন ২০২৬ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চঞ্চল চন্দ্র সরকার ২০ বছরের কারাদণ্ড এবং তরিকুল ইসলাম ভূঁইয়া যাবজ্জীবন কারাদণ্ড পান।

৬. হাসানুল হক ইনু মামলা — ৩০ জুন ২০২৬ জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আটটি অভিযোগের মধ্যে তিনটিতে দোষী সাব্যস্ত করে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

৭. ওবায়দুল কাদের মামলা — ১৫ সেপ্টেম্বর ২০২৬ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান—এই সাতজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ জন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ জন পৃথক ব্যক্তি হলেন: ১. শেখ হাসিনা — সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি
২. আসাদুজ্জামান খান কামাল — সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
৩. ওবায়দুল কাদের — আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
৪. আ ফ ম বাহাউদ্দিন নাছিম — আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
৫. মোহাম্মদ আলী আরাফাত — সাবেক প্রতিমন্ত্রী
৬. শেখ ফজলে শামস পরশ — যুবলীগ সভাপতি
৭. মাইনুল হোসেন খান নিখিল — যুবলীগ সাধারণ সম্পাদক
৮. সাদ্দাম হোসেন — ছাত্রলীগ সভাপতি
৯. শেখ ওয়ালী আসিফ ইনান — ছাত্রলীগ সাধারণ সম্পাদক
১০. মো. সাইফুল ইসলাম — ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য
১১. রনি ভূঁইয়া — যুবলীগ ক্যাডার
১২. হাবিবুর রহমান — ডিএমপির সাবেক কমিশনার
১৩. সুদীপ কুমার চক্রবর্তী — ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার
১৪. শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম — ডিএমপির সাবেক এডিসি
১৫. এএফএম সায়েদ — আশুলিয়া থানার সাবেক ওসি
১৬. আব্দুল মালেক — আশুলিয়া থানার সাবেক এসআই
১৭. বিশ্বজিৎ সাহা — আশুলিয়া থানার সাবেক এএসআই
১৮. মুকুল চোখদার — সাবেক পুলিশ কনস্টেবল
১৯. আমির হোসেন — সাবেক পুলিশ এএসআই
২০. সুজন চন্দ্র রায় — সাবেক পুলিশ কনস্টেবল
২১. মো. রাশেদুল ইসলাম — ডিএমপির সাবেক এডিসি
২২. মো. মশিউর রহমান — রামপুরা থানার সাবেক ওসি

নোট: হাবিবুর রহমান চানঁখারপুল ও রামপুরা—উভয় মামলার রায়েই অভিযুক্ত হয়েছেন। তাই দুটি পৃথক মৃত্যুদণ্ড দেওয়া সত্ত্বেও ২২ জনের হিসাবে তাকে একবারই গণনা করা হয়েছে।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ জনের মধ্যে ১১ জন আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী: শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, সাইফুল ইসলাম এবং রনি ভূঁইয়া।

বাকি ১১ জন পুলিশ কর্মকর্তা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ জন আসামির মধ্যে চারজন বর্তমানে কারাগারে আছেন এবং ১৮ জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা চারজন হলেন—আশুলিয়া মামলার দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক ও মুকুল চোখদার এবং আবু সাঈদ মামলার দণ্ডপ্রাপ্ত আমির হোসেন ও সুজন চন্দ্র রায়।

Banglapostbd.news - Bangla Post - #বাংলাপোষ্ট
Mohammad Olid Siddique Taluqder - Taluqder Olid

13/09/2026

🛑LIVE... পাবনা ঈশ্বরদী উপজেলা বিএনপি থেকে বহিস্কৃত শীর্ষ সন্ত্রাসী জাকারিয়া পিন্টু ও তার বাহিনীকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি....

১৩ সেপ্টেম্বর ২০২৬ | রোববার | দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে। Bangla Post - Banglapostbd.news

12/09/2026

🛑LIVE...
নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নানামুখী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

🗓️ ১২ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার | রাত ০৮:৪৫ মিনিট
📍ভাটারা থানার সামনে থেকে

আয়োজনে : বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর।

12/09/2026

🔴LIVE : _বলুনতো, একজন গণমাধ্যম সাংবাদিকের চাকরি কী শুধু একটি পদ_?
এভাবে যেনো আর কোনো পুলককে গণমাধ্যম থেকে হারাতে চাইনা '!
গণমাধ্যম কর্মীদের নিকট একটি প্রশ্ন -? আমরা কী এমন একটি গণমাধ্যম চাই, যেখানে সাংবাদিক প্রয়োজনের সময় কেবলই গুরুত্বপূর্ণ '! আর প্রয়োজন শেষে পরিত্যক্ত '! না-কি এমন একটি গণমাধ্যম চাই, যেখানে মালিক ও সাংবাদিকের মধ্যে পেশাগত সম্পর্কের পাশাপাশি মানবিক ও নৈতিক দায়বদ্ধতা ও থাকবে -? আর দেরি নয় -! সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার -!
__মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার_
ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাপোষ্ট ও _সভাপতি ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন_

11/09/2026

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি -( এনডিপির ' ৩৭তম') প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটাসহ নানান কর্মসূচির আয়োজনের মাধ্যমে ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক সংগঠকবৃন্দের উপস্থিতিতে পালিত হয়েছে।

শুক্রবার '( ১১ সেপ্টেম্বর ২০২৬') Banglapostbd.news
Bangla Post - #বাংলাপোস্ট - Taluqder Olid - Mohammad Olid Siddique Taluqder -

11/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, তৃতীয় বিশ্বের কন্ঠস্বর, হার লাইফ হার স্টোরি - মাদার অব ডেমোক্রেসি - মা জননী গণতন্ত্রের কণ্ঠস্বর বেগম খালেদা জিয়ার সংগ্রামী বিপ্লবী লড়াই আন্দোলনের - ৩৭২দিন কারাবাস জীবন মুক্তির আজ ১৯ তম বছর '!
আজকের এই দিনে এদেশের মানচিত্র ও গণতন্ত্রের ধারক বাহক
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণীয় ও মাগফিরাত কামনা করে কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত।

শুক্রবার -( ১১ সেপ্টেম্বর ২০২৬-) জিয়া উদ্দ্যান মাজারে শ্রদ্ধা।
Bangla Post #বাংলাপোষ্ট

বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার- ৩৭২ দিনের  রাজবন্দী কারাবাস জীবনের ...
11/09/2026

বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার- ৩৭২ দিনের রাজবন্দী কারাবাস জীবনের মুক্তিলাভের আজ ১৯তম বছর -

" _লৌহ-মানবী" দেশনেত্রী বেগম খালেদা জিয়া'ই গণতন্ত্রের -আপোষহীন _সংগ্রামের _এক -:অনন্য প্রতিচ্ছবি_
মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার_

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা' জননী,
বাংলাদেশের মানচিত্র গণতন্ত্রের মা জননী তৃতীয় বিশ্বের কন্ঠস্বর- হার লাইফ হার স্টোরি জননন্দিত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজবন্দী ৩৭২ দিনের কারাবাস জীবনের আজ ১৯তম বছরটি। বিগত ২০০৮ সালে আজকের ১১ সেপ্টেম্বর ২০২৬ এই দিনে তিনি কারামুক্ত হয়ে আপামর সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ফিরে আসেন।
আজকের কারামুক্ত দিবসে তাকে স্বরণীয় করে গভীর শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করে স্মৃতিচারণে এ-সব মন্তব্য করেন ; বাংলাপোষ্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক।

শুক্রবার- বিকেলে জিয়া উদ্দ্যানে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মোনাজাতের মাধ্যমে ১৯তম কারামুক্তি দিবস- স্বরণীয় করে মাগফিরাত কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন- মিছবাউর রহমান, তোফায়েল আহমেদ রনি, আবু হানিফা-, আবু সাইদ নুর ও মোজাফফর আহমদ প্রমুখ।

সংগঠনের সভাপতি ও বাংলাপোষ্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন ; " বেগম খালেদা জিয়া এক বলিষ্ঠ কণ্ঠস্বর! তৃতীয় বিশ্বের কন্ঠস্বরও জননন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন রাজনীতিবিদ ও সফল রাষ্ট্রপ্রধান হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তিনি দেশ ও জাতির নিকট ভালোবাসায় সিক্ত হয়েছে আছেন-! স্বৈরাচার এরশাদের নীলনকশা ষড়যন্ত্রের চক্রান্তের অবৈধ নির্বাচন ১৯৮৬ সালের সেই নির্বাচনে বেগম জিয়া অংশগ্রহণ করার এক অর্থ ছিল স্বৈরশাসক স্বৈরাচারী এরশাদের দালালি করা নামান্তর। কিন্তু দেখা যায় বেগম খালেদা জিয়ার বিবেকবুদ্ধি ছিল এদিক দিয়ে একদম পরিস্কার। এ দালালি তিনি একদিনের জন্য ও তা মেনে নেননি। বিরতিহীন এক টানা দীর্ঘ নয়বছর কেউ যদি একা এবং লাগাতার আন্দোলন সংগ্রাম করে থাকেন তাহলে কেবলমাত্র'ই তিনি হলেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া'ই হলেন এক " লৌহ-মানবী" উপাধি পেয়েছেন।

মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন ; আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সকল ভয়-ভীতি- প্রলোভন উপেক্ষা করে স্বৈরতন্ত্রের পতনের জন্যে বাংলাদেশের মানুষকে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি রাজনীতিতে পা বাড়িয়েছিলেন।
বাংলাদেশের দ্বিতীয় স্বৈরাচারী স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ স্বৈরাচারে বিরুদ্ধে সুদীর্ঘ আন্দোলন সংগ্রামে আপোষহীন লড়াইয়ের সাহসী ভূমিকা পালনের মাধ্যমে স্বৈরশাসকের পরাজয়ের ফলশ্রুতিতে গণতন্ত্র পুনরুত্থানের মাধ্যমে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল সত্যি'ই অনন্য দৃষ্টান্ত নজির। কোনো সময়ে তিনি আন্দোলনের পথ থেকে বিরত হননি । সরে যাননি সংগ্রামের অগ্নিঝরা উত্তপ্ত দগ্ধক্ষেত্র থেকে। এককথায় দেশের রাজনৈতিক পর্যবেক্ষক মহলের দৃষ্টিতে বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক । অন্যায়, অনিয়ম, অবিচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেন বেগম জিয়া। অবশেষে - দেশের আপামর সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়াকে তাদের হৃদয়ের স্থান থেকে উপাধিতে ভূষিত করেছেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অর্থাৎ আপোষহীন দেশনেত্রী হিসেবে সম্মানিত মর্যাদা লাভ করেন তিনি । এক সময়ের অজানা-অচেনা এক গৃহকর্মী থেকে বেগম খালেদা জিয়া কালের বিবর্তনে, সময়ের অমোঘ দাবিতে হয়ে উঠেছিলেন তিনি এক অনন্য আপোষহীন দেশনেত্রী হিসেবে দেশের রাষ্ট্রক্ষমতায় প্রথম কেবলই তিনি নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ অলিদ তালুকদার আরোও ব'লেন- আজকের এই রাজবন্দী কারাবাস জীবন সংগ্রাম লড়াই ১৯তম বছরের পরিক্রমায় এভাবে বছর ঘুরেফিরে বারবারই সামনে আসতে থাকবে ফিরে কারামুক্তি দিবস-। তিনি রয়েছে পরপারে মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন দেশের আপামর সর্বস্তরের মানুষকে এতিম করে । আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যদিও আমাদের মাঝে নেই কিন্তু বার্ধিক্য ভাবে তিনি আমাদের নিকট অমরত্ব হয়ে বেঁচে থাকবেন আজীবন স্বরণীয় করে রাখবে এ দেশের আপামর সাধারণ মানুষের ভালোবাসায় অমর হয়ে থাকবেন।
আল্লাহপাক রাব্বুল আলামিন যেন তাহাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ সর্বোচ্চ মাকামে আসীন করুন আমিন আমিন ছুম্মা আমিন।
Bangla Post - #বাংলাপোষ্ট
Mohammad Olid Siddique Taluqder - Taluqder Olid

11/09/2026

দীর্ঘ ৩৭২ দিন রাজবন্দী কারাবাস জীবন থেকে আজকের এই দিনে কারামুক্তি লাভ করেন - এদেশের মানচিত্র - গণতন্ত্রের মা - জননী - তৃতীয় বিশ্বের কন্ঠস্বর - হার লাইফ হার স্টোরি - জননন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ ১৯তম কারামুক্তি দিবস-! গভীর শ্রদ্ধার সাথে স্বরণীয় করছি।

" বেগম খালেদা জিয়া এক বলিষ্ঠ কণ্ঠস্বর!
তৃতীয় বিশ্বের কন্ঠস্বরও জননন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন রাজনীতিবিদ ও সফল রাষ্ট্রপ্রধান হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তিনি দেশ ও জাতির নিকট ভালোবাসায় সিক্ত হয়েছে আছেন-!

_মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার
ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাপোষ্ট ও সভাপতি ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন_( শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬-) Bangla Post
Banglapostbd.news - Mohammad Olid Siddique Taluqder - Taluqder Olid - Olid Bin Siddik -

Address

78/3 Kakrail, Vip Road
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share