Backbancher

Backbancher Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Backbancher, Digital creator, Mirpur, Dhaka.

বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।আমি ...
16/08/2025

বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—
“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।

আমি আজ বেরিয়ে যাচ্ছি। আমার মতো আর কোনো ছাত্র এই বুয়েটে ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এত শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম।”

কথা বলতে বলতে তার চোখ থেকে অবিরাম জল পড়ছিল। তখন একজন প্রফেসর তাকে জিজ্ঞেস করলেন—
“তোমার গর্বিত হওয়ার কারণ কী?”

জবাবে ছেলেটি বলল—
“কমলাপুর রেলস্টেশনের পাশে একচালা এক বস্তির ঘরে আমার জন্ম। হ্যাঁ, আমি বস্তিরই ছেলে। বাবা যখন মারা যান, আমি তখন খুব ছোট। আমাকে বড় করে মানুষ করার জন্য আমার মা দিনের বেলায় ভিক্ষা করতেন আর রাতে এক বাসায় ঝির কাজ করতেন। আমি ওই বস্তিরই স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম।

মায়ের একার রোজগারে সংসার চলত না, তাই আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম। স্টেশনে বাদাম নিয়ে ঘুরে বেড়ানোর সময় কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকা কাগজ কুড়িয়ে এনে পড়ার চেষ্টা করতাম। আমি যখন তৃতীয় শ্রেণিতে ভর্তি হই, বস্তির স্কুলে সর্বোচ্চ নম্বর পাই।

আমার পড়াশোনার আগ্রহ দেখে একজন ভদ্রলোক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ সেই ভদ্রলোকের জন্যই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।

আজ আর আমার মা বেঁচে নেই। বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতাম—‘মা, তোমার বাদাম বিক্রি করা ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়েছে।’ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—তিনি তো আর নেই।

তবুও আমার একটাই পরিচয়—আমি বস্তির ছেলে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না।”

কথা শেষ করে আবারও চোখ মুছলেন ছেলেটি।

ফিল্মঃ নীল সুখ সালঃ 2025রান টাইমঃ 2h 6mজনরাঃ রোমান্স / সাসপেন্স থ্রিলার "স্পয়লার অ্যালার্ট"আচ্ছা, কোনটা বেশি কঠিন (?) রি...
22/02/2025

ফিল্মঃ নীল সুখ
সালঃ 2025
রান টাইমঃ 2h 6m
জনরাঃ রোমান্স / সাসপেন্স থ্রিলার

"স্পয়লার অ্যালার্ট"

আচ্ছা, কোনটা বেশি কঠিন (?) রিভেঞ্জ না ক্ষমা (?) বেদনার রং নীল, এই নীল এর মাঝে'ও থাকে সুখ! কি অদ্ভুত সমীকরণ। পৃথিবীতে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলা বোধহয় সবচে কষ্টের। লাস্ট নাইট দেখে নিলাম 'ভিকি জাহেদ'এর শ্বাসরুদ্ধকর মাস্টারমাইন্ড মেকিং 'নীল সুখ'। গল্পটা দেখার পর থেকে একটা ঘোরের মধ্যে আছি। ট্রাস্ট মি আপনার ব্রেইন নিয়ে খেলবে এই মুভির ক্ল্যাইমেক্স।
গল্পটা প্রতিটা অবিবাহিত আপুদের জন্য হাইলি রিকমেন্ডেড, মাস্ট ওয়াচ। কারণ গল্পটা আপনাকে গভীর ভাবে ভাবাতে বাধ্য করবে। পৃথিবীতে না চাইতে কিছু পেয়ে যাওয়া, অথবা খুব সহজে কিছু এচিভ করা সবসময় মূল্যহীন হয়। অর্পা ও মারুফ কাজিন ছোটবেলা থেকে একসাথে ই বেড়ে উঠা। মারুফ কেমিস্ট্রি স্টুডেন্ট, গন্ধ শুঁখে মানুষের উপস্থিতি টের পাওয়া এক অদ্ভুত ক্ষমতা তার। স্বপ্ন ছিল পৃথিবীর সেরা পারফিউম আবিষ্কার করবে। পারফিউমের সিকোয়েন্স দেখে আমার মনে পড়ে গেল হলিউড মুভি 'Perfume' The story of a murder. সিকোয়েন্স। যে মুভির নায়ক ১৩ জন মৃ*ত নারীর শরীর দিয়ে আবিস্কার করেছিলো পৃথিবীর সেরা পারফিউম।
মারুফের বানানো পারফিউমের দুর্গন্ধে যেখানে বাসার সবাই মাস্ক পড়ে অস্থির, সেখানে অর্পা সে দুর্গন্ধময় পারফিউম শরীরে মাখিয়ে মুগ্ধ হচ্ছে, কি নিখুঁত ভালোবাসার দৃষ্টান্ত। কখনো মেমোরি গেইমে নিজে হেরে গিয়ে প্রিয় মানুষকে জিতিয়ে দিচ্ছে, কেমিস্ট্রি কঠিন সাবজেক্ট জেনেও প্রিয় মানুষের পাশে থাকার জন্য নিজেই কেমিস্ট্রি সাবজেক্ট বেছে নিচ্ছে অর্পা। একজন নারী ভালোবাসার মানুষের জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করে, তেমনই ভালোবাসার মানুষের কাছ থেকে অপমানিত, লাঞ্ছনা, ব্যাথ্যা-বেদনা, অবহেলা পেয়ে তার দিগুণ ফিরিয়ে'ও দিতে পারে।
৭ বছর আগে প্রেজেন্ট করা অর্কিড গাছে ফুল ফোটেনি। কিন্তু বিয়ের দিন নীল রংয়ের ফুল ফুটলো কি অদ্ভুত, কি সেই নীল রং ফুলের রহস্য (?) ভালোবাসার মানুষকে না পাবার আক্ষেপ, মানসিক যন্ত্রণার যে কতো তীব্রতা গল্পে তা ফুটিয়ে তুলেছে। স্বার্থে আঘাতে পারিবারিক ক্রাইসিস, কাছের কিংবা দূরের মানুষের বদলে যাওয়া রুপের যে নাশকতা এযেন একদ্ম রিয়েলিস্টেড প্রেজেন্টেশন। মেহুর অভিনয় নিয়ে আলাদা করে কখনোই কিছু লিখি না আমি। কারণ মেহু সবসময় অনবদ্য। আর ভিকি দাদার গল্পে দুইটা কমন দিক হচ্ছে, প্রথমত কাস্ট হিসেবে মেহু মাস্ট থাকবে। আর দ্বিতীয়ত, লাস্ট সিকোয়েন্সে একটা টুইস্ট থাকবে। এই গল্পেও তার ব্যতিক্তম নয়। আমার দেখা ভিকি দাদার সেরা কন্টেন্ট গুলোর মধ্যে 'নীল সুখ' অন্যতম সেরা ইন্ডিং টুইস্ট হয়ে থাকবে। সম্ভবত এই গল্পটা মেহুর অভিনয়ের জন্য ই পারফেক্ট কম্বিনেশন ছিল।সাথে রেহানের কেমিস্ট্রি ছিল মাইন্ড ব্লোইং। প্রতিটি লুক, পারফরম্যান্স, বডি ল্যাঙুয়েজ ডায়লগ গুলো অসম্ভব সুন্দর।
আর স্ক্রিনে অর্পার খালা 'ফরিদা ছন্দার' রহস্যময় চরিত্রটা অনবদ্য সৃষ্টি। প্রতিটি লুক, কস্টিউমস অসাধারণ ছিল। সেই সাথে 'ন্যান্সি'র কন্ঠে রবীন্দ্রসংগীতের ব্যবহার।"গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি"! ছোট্ট এই লাইনটার গভীরতা অসীম। ভালোবাসা সবসময় গোপনে কিংবা দূর থেকেই সুন্দর।।

ফাইনালী, গানের তালে তালে বিজিএম মিউজিক সিনেমাটোগ্রাফির কম্বিনেশন ফিল্মটির প্লটের সাথে সমান তালে মিশে দর্শকদের জন্য ছিল একটা বেস্ট এন্টারটেইনমেন্ট।।

হ্যাপি ওয়াচিং ©

#মেহজাবিন

18/02/2025

ফুল আসলো ফুল বিক্রি করতে

14/01/2025

মহিলা মানুষ ঝগড়াতে সেরা 🤣

12/01/2025

বোরকা পড়ে বাড়িতে ঘটক

11/01/2025

তানজিন তিশা এবং ইয়াস রোহানের বড় বাজেটের নাটক আসতেছে

10/12/2024

নিব্বা নিব্বির ভালোবাসা 🤣

#বাস্তবতা

06/12/2024

এই গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে ❤️

#বাস্তবতা

02/12/2024

কিড*নি অরজিনাল তাজা 😊🤣

মজার ভিডিও

27/11/2024

যাদু দেখেন নিজের চোখের সামনে কি হতে কি হয়ে যায় 🙄

#যাদু

23/11/2024

আপনার সন্তানকে নামাজ পড়া শেখার জন্য হলেও মাদ্রাসায় ভর্তি করুন 😊

16/11/2024

চলতেছে দরদ হাউসফুল #দরদ

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Backbancher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share