Balla Union

Balla Union "কি হচ্ছে চারিপাশে "

11/09/2026
09/09/2026

A beautiful perspective of our beloved Balla. 📸

Captured and beautifully presented by Nature Story BD.

We’re happy to share this wonderful work and give a little appreciation to a local creator who is beautifully showcasing the charm of our Balla. ❤️

Keep capturing. Keep inspiring. Keep representing Balla. 🤍

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজীবাড়ি এলাকায় বড়পুকুর থেকে সিরাজুল ইসলাম শিরু (৫০) নামে এক তাঁতির মরদেহ উদ্...
04/09/2026

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজীবাড়ি এলাকায় বড়পুকুর থেকে সিরাজুল ইসলাম শিরু (৫০) নামে এক তাঁতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত সিরাজুল ইসলাম শিরু কাজীবাড়ি এলাকার আজমত আলীর ছেলে। তিনি পেশায় তাঁতি ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে শিরুকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

নিহতের ছেলে আকাশ জানান, শুক্রবার সকালে প্রতিবেশী আল-আমিন ও ইসলাম তাদের জানান, আগের রাতে তারা তার বাবাকে পুকুরের পাশে পড়ে থাকতে দেখেছিলেন। তবে তখন তারা বিষয়টি পরিবারের সদস্যদের জানাননি।

আকাশ আরও বলেন, বাবার কোনো সন্ধান না পেয়ে তারা থানায় যোগাযোগের প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা ছিল। এর আগেই বাড়ির পাশের বড়পুকুরে বাবার মরদেহ ভেসে ওঠার খবর পান তারা।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সিরাজুল ইসলাম মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সিরাজুল ইসলাম শিরুর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কাজিবাড়ি বড় পুকুরে ভাসমান লাশের সন্ধান, পরিচয় জানার চেষ্টা
04/09/2026

কাজিবাড়ি বড় পুকুরে ভাসমান লাশের সন্ধান, পরিচয় জানার চেষ্টা

টাঙ্গাইলের কালিহাতীর বল্লা বাজার ও কাজিবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বা...
03/09/2026

টাঙ্গাইলের কালিহাতীর বল্লা বাজার ও কাজিবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কাজিবাড়ি বাজার ও বল্লা বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে দেখা যায়, দুই বাজারের দুই মাংস ব্যবসায়ীর কারও মাংস বিক্রয় কেন্দ্রের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছিল না। পাশাপাশি পশু জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে ভেটেরিনারি চিকিৎসকের প্রত্যয়নও নেওয়া হয়নি।

এ কারণে আইন অনুযায়ী তাদের পৃথকভাবে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিরাপদ ও মানসম্মত মাংস বিক্রির জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম বলেন, নিরাপদ মাংস নিশ্চিত করতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স এবং পশু জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য সনদ নেওয়া বাধ্যতামূলক। আইন না মানলে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালিহাতীর পাইকড়া ইউনিয়নের বালিখণ্ডা গ্রামের বাসিন্দা হানি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি আগে গাড়ির হেলপার হিসেবে ...
02/09/2026

কালিহাতীর পাইকড়া ইউনিয়নের বালিখণ্ডা গ্রামের বাসিন্দা হানি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি আগে গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

দুর্ঘটনার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং বর্তমানে উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন।

হানির ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় তার শরীরের পেছনের অংশে গুরুতর ক্ষত হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার প্লাস্টিক সার্জারিসহ আরও চিকিৎসা প্রয়োজন, যার জন্য বেশ কিছু অর্থের প্রয়োজন।

তবে আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও মানবিক মানুষের কাছে চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন হানি।

হানি — পিতা: আজাহার, মাতা: হনুফা।

📞 সহযোগিতার জন্য যোগাযোগ: 01738547648

টাঙ্গাইলের বীর পাকুটিয়া এলাকায় একটি বাড়ি থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। পরে চুরি করা মোবাইল নিয়ে বল্লা বাজারে আসলে ...
31/08/2026

টাঙ্গাইলের বীর পাকুটিয়া এলাকায় একটি বাড়ি থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। পরে চুরি করা মোবাইল নিয়ে বল্লা বাজারে আসলে স্থানীয়দের হাতে দুইজন ধরা পড়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ৩০ আগস্ট ২০২৬, বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে।

স্থানীয়দের দাবি, বীর পাকুটিয়া এলাকার একটি বাড়ি থেকে মোবাইল ফোন চুরি করে ওই দুই ব্যক্তি বল্লা বাজারে আসে। পরে তাদের সন্দেহ হলে স্থানীয়রা আটক করে।

তবে আটক ব্যক্তিরা সত্যিই মোবাইল চুরির সঙ্গে জড়িত কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের বক্তব্য ও আইনগত ব্যবস্থা সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুরের মো. লিটন মিয়ার ছেলে নাঈমের অপারেশন বাবদ ১০ হাজার টাকা আর...
30/08/2026

বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুরের মো. লিটন মিয়ার ছেলে নাঈমের অপারেশন বাবদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে ‘পাশে আছি ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের পক্ষ থেকে নাঈমের চিকিৎসার জন্য এ সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে নাঈম আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন।

তবে চিকিৎসকদের পরামর্শে নাঈমের বাম পায়ের সব আঙুল কেটে ফেলতে হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ভয়াবহ দুর্ঘটনার পরও আল্লাহ তাকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন বলে স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বর্তমানে নাঈম চিকিৎসাধীন রয়েছে। সে যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর-গান্ধিনা সড়কের দড়িখশিল্লা গোরস্তানের সামনে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের ...
30/08/2026

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর-গান্ধিনা সড়কের দড়িখশিল্লা গোরস্তানের সামনে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

কালভার্টের মুখ অবমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ফসলি জমি রক্ষার দাবিতে রোববার (৩০ আগস্ট) কালিহাতী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও গণদাবি কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দড়িখশিল্লা গোরস্তানের সামনে কালভার্টের মুখ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছে না। ফলে আশপাশের ফসলি জমিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন।

এছাড়া দড়িখশিল্লা সড়কের আশপাশের সাত গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিও জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের দুর্ভোগও বাড়ছে।

মানববন্ধন শেষে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে কালভার্টের মুখ অবমুক্ত করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ফসলি জমি রক্ষা এবং সাত গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান কর্মসূচির আয়োজকেরা।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কামান্না পশ্চিম পাড়ায় এক কিশোরীর মেয়ে থেকে ছেলেতে রূপান্তরের খবর ছড়িয়ে পড়েছে।...
27/08/2026

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কামান্না পশ্চিম পাড়ায় এক কিশোরীর মেয়ে থেকে ছেলেতে রূপান্তরের খবর ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই ওই কিশোরীর শরীরে পরিবর্তন দেখা যাচ্ছে। এ খবর জানাজানি হওয়ার পর থেকে কামান্না গ্রামে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে।

পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। চিকিৎসকরা বলছেন, এ ধরনের ঘটনা হরমোনজনিত বা বিরল জন্মগত কারণে হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষা প্রয়োজন।

Address

Balla Union, Kalihati, Tangail
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Balla Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category