News of Khilafat

News of Khilafat I am a visionary of the Khilafat.

‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে'—আল্লামা ম|মুনুল হকগণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বল...
19/09/2026

‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে'
—আল্লামা ম|মুনুল হক

গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মুহাম্মাদ ম|মুনুল হক।

শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা–রংপুর লংমার্চের রংপুরের সমাপনী মহাসমাবেশে তিনি বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পেলেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের গণভোটের রায় উপেক্ষা করার সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচনের আগে রংপুরে দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়ন না করে শুধু সংসদ সদস্যদের শপথের মাধ্যমে সরকার যাত্রা শুরু করেছে। এটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

আল্লামা ম|মুনুল হক বলেন, সরকারের পক্ষ থেকেই সংসদে বলা হয়েছে, নির্বাচন আয়োজনের জন্যই তারা গণভোট ও জুলাই সনদ মেনে নিয়েছিল। এর মাধ্যমে তাদের অবস্থানের অসঙ্গতি স্পষ্ট হয়েছে। জনগণের ভোটের রায় নিয়ে কোনো ধরনের ছলচাতুরি ১১ দল মেনে নেবে না।

তিনি বলেন, গণভোটের রায় কার্যকর হলে প্রধানমন্ত্রীর হাতে এককভাবে ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ কমবে, প্রশাসনের দলীয়করণ বন্ধ হবে এবং দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পথ তৈরি হবে। দেশের তেল, গ্যাস, বিদ্যুৎ, সার, দ্রব্যমূল্য, দুর্নীতি ও অন্যান্য সংকটের স্থায়ী সমাধানের জন্যও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি।

আমীরে মজলিস ঘোষণা করেন, “৭০ ভাগ মানুষের গণভোটের রায় কার্যকর করেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, আট দফা দাবি বাস্তবায়নে ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ করা হয়েছে। সরকার দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আট দফার পরিবর্তে এক দফার দাবিতে ঢাকামুখী লংমার্চের কর্মসূচি দিতে ১১ দল প্রস্তুত রয়েছে।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটের রায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

-

19/09/2026

জনতার নেতা জনতার মাঝে সাহসিকতা আর মুগ্ধতা বিলাচ্ছেন।
( ১১দলীয় ঐক্যের ঢাকা - রংপুর লংমার্চে )

গণদাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরব না —আল্লামা মামুনুল হকগণভোটের রায় বাস্তবায়নসহ গণদাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ...
19/09/2026

গণদাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরব না
—আল্লামা মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়নসহ গণদাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ রাজপথ থেকে বিজয় অর্জন করেই ঘরে ফিরবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। তিনি বলেন, উত্তর জনপদ থেকে যে জাগরণ শুরু হবে, তা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ।

আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের যাত্রাপথে গাজীপুরের ভোগড়া মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, “আন্দোলনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় কর্মসূচিতে আজ ঢাকার ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউ থেকে শহীদ আবু সাঈদের স্মৃতিধন্য রংপুরের দিকে যাত্রা শুরু হয়েছে। আজ বাংলার উত্তর জনপদ অধিকার আদায়ের লক্ষ্যে জাগ্রত হবে। এই জাগরণ উত্তর জনপদ থেকে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ১১ দল গণদাবি আদায়ের জন্য যে রাজপথে নেমেছে, এ রাজপথ থেকে বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।”

গাজীপুরের ভোগড়া মোড়ে জনসমাবেশের উদ্দেশে তিনি বলেন, “জনগণের ভোটের রায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের আর কোনো বিকল্প পথ নেই। আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ১১ দল স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, বাংলাদেশের মানুষের ভাগ্য ইনশাআল্লাহ তারা নিজেরাই নিজেদের হাতে তুলে নেবে। বিদেশি অপশক্তির কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “শহীদ শরীফ ওসমান হাদি, দেশপ্রেমিক ইলিয়াস আলীসহ যাদেরকে গুম, খুন ও হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ আদায় করে ছাড়বে, ইনশাআল্লাহ।”

আল্লামা মামুনুল হক বলেন, “হত্যাকারীদের যারা এখনো পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলবার চেষ্টা করছে, আমরা তাদের উদ্দেশে আজকের এই লংমার্চ থেকে স্পষ্ট বার্তা শুনিয়ে দিতে চাই—আন্দোলন-সংগ্রামের মাঠে থাকবেন তো, ইনশাআল্লাহ।”

‘জনগণের অধিকার আদায়ে লংমার্চের চেয়েও কঠিন কর্মসূচির জন্য প্রস্তুত'—মাওলানা জালালউদ্দীন আহমদবর্তমান সরকারের সাত মাসের শাস...
19/09/2026

‘জনগণের অধিকার আদায়ে লংমার্চের চেয়েও কঠিন কর্মসূচির জন্য প্রস্তুত'
—মাওলানা জালালউদ্দীন আহমদ

বর্তমান সরকারের সাত মাসের শাসনামলে দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা ও জনদুর্ভোগ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য ১১ দলীয় ঐক্য লংমার্চের চেয়েও কঠিন কর্মসূচি দিতে প্রস্তুত।

আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা জালালউদ্দিন আহমদ বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাত মাসে তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, সার নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সর্বত্র চাঁদাবাজি, দখলবাজিসহ সকল ক্ষেত্রে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।”

তিনি বলেন, “আমরা ১১ দল জনগণের অধিকার আদায়ের জন্য যখন লংমার্চ কর্মসূচি দেওয়া শুরু করেছি, আমাদের লংমার্চে দেশের জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখে আজ সরকার ও সরকারের কিছু পা-চাটা গোলামের মাথা খারাপ হয়ে গেছে। তাই সরকারপ্রধান থেকে শুরু করে সরকারের পা-চাটা গোলামরা লংমার্চ বিষয়ে নানা ধরনের বক্তব্য দেওয়া শুরু করেছে।”

মাওলানা জালালউদ্দিন আহমদ আরও বলেন, “পরিষ্কার কথা—জনগণের অধিকার আদায় করার জন্য ১১ দল শুধু লংমার্চ নয়, আরও কঠিন কর্মসূচির জন্য প্রস্তুত আছে। ইনশাআল্লাহ।”

‘গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে বিএনপি'—লংমার্চের উদ্বোধনী সমাবেশে আল্লামা ম|ম...
19/09/2026

‘গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে বিএনপি'
—লংমার্চের উদ্বোধনী সমাবেশে আল্লামা ম|মুনুল হক

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে বিএনপিকে সতর্ক করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা ম|মুনুল হক বলেছেন, মদিনার ইসলামের কথা বলে মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে হলে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে। গণভোটের রায় কার্যকর করতে ব্যর্থ হলে ইতিহাসের পাতায় বিএনপি বিশ্বাসঘাতক দল হিসেবে চিহ্নিত হবে।

আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আল্লামা ম|মুনুল হক বলেন, “বর্তমান সরকারকে সতর্ক করার জন্যই আমরা লংমার্চের এই কর্মসূচিতে নেমেছি। আমাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে। আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত ও জীবন অধ্যয়ন করে দেখতে পেরেছি, আল্লাহর নবী সবচেয়ে বেশি যে অপরাধের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছেন, সেটা হলো গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা।”

তিনি বলেন, “বর্তমান সরকার বিএনপি মদিনার ইসলামের কথা বলেছেন। মদিনার ইসলামের কথা যদি বলে থাকেন এবং যদি মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে চান, তাহলে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে।”

তিনি আরও বলেন, “লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারপ্রধান থেকে শুরু করে তাদের দল ও তাদের দোসরদের সকলের মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, আজ ১১ দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। আমরা হরতালে যাইনি, অবরোধে যাইনি। জনদুর্ভোগ যখন লাঘব করা যায়, আমরা আমাদের কর্মসূচিতে নজিরবিহীনভাবে তার প্রতি লক্ষ্য রেখেছি।”

১১ দলীয় ঐক্যের আন্দোলন প্রসঙ্গে আমীরে মজলিস বলেন, “১১ দল বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের অতীত ইতিহাস পরিবর্তন করে এক নতুন মাইলফলক তৈরি করবে। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমাদের সংগ্রাম হবে গণসম্পৃক্ত। গোটা বাংলার কোটি কোটি জনতাকে ঐক্যবদ্ধ করে যে আন্দোলন গড়ে উঠবে, বিএনপি যদি গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায় করতে ব্যর্থ হয়, তাহলে সেই আন্দোলন আরও বেগবান হবে।”

-

নীলফামারীতে বাংলাদেশ খেলাফত মজলিসে শতাধিক মানুষের যোগদানআজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা স...
18/09/2026

নীলফামারীতে বাংলাদেশ খেলাফত মজলিসে শতাধিক মানুষের যোগদান

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা সদর উপজেলা শাখার আওতাধীন সোনারায় ইউনিয়নে প্রায় শতাধিক সাধারণ জনগণ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।

এ সময় নবাগত সদস্যদের সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। তাদের যোগদানে সোনারায় ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। ..

18/09/2026

কোরআনের আলোকে সংবিধান রচনা করতে পারি, কিন্তু কোরআন কে সংবিধান মানা উচিত হবে না – আইনমন্ত্রী

কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিতবাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগ...
18/09/2026

কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সীরাতুন নাবী (সা.) প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা শাখার সভাপতি হুমায়ূন আহমেদ তুষারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবরার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুজ্জামান ও সাবেক সভাপতি মুফতী নজরুল ইসলাম রাহমানী।.

যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের কর্মী তা'লীমী মজলিস অনুষ্ঠিত!আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢ...
18/09/2026

যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের কর্মী তা'লীমী মজলিস অনুষ্ঠিত!

আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী ‘কর্মী তা'লীমী মজলিস’ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই তা'লীমী মজলিসে দারসুল কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, কর্মী থেকে সংগঠকে মানোন্নয়ন, এহতেসাব, হেদায়েতি বক্তব্য ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল-আবিদ শাকের, মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব এবং সহ-প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাহমুদ হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বায়তুলমাল বিভাগের সম্পাদক জসিম উদ্দিন, প্রকাশনা বিভাগের সম্পাদক রাশেদুল ইসলাম ও মজলিসে আমেলার সদস্য সাইফুল ইসলাম লিটন প্রমুখ।

তালীমী মজলিস শেষে ৫ জন কর্মী থেকে সংগঠক মানে মানোন্নয়ন করা হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাটোর জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন ।---------------------------------- গতকাল (১৭ সেপ্টেম্বর ২৬ ই...
18/09/2026

বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাটোর জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন ।
----------------------------------
গতকাল (১৭ সেপ্টেম্বর ২৬ ইং) নাটোর মাদরাসা মোড় সংলগ্ন জামহোরিয়া মসজিদে নাটোর জেলা শাখা পুনর্গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিগত জিম্মাদার শাখার দায়িত্বশীলদের মূল্যায়ন, আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাটোর জেলা শাখার নবগঠিত মজলিসে আমেলার সভাপতি ডাক্তার মাওলানা হুজাইফা মাসরুর। সহ-সভাপতি, এ্যাডঃআনোয়ার হোসেন নয়ন। সংগঠন বিভাগের সম্পাদক
, হাফেজ তারেক মাহমুদ। বাইতুল মাল বিভাগের সম্পাদক, মাওলানা ইসরাফিল হুসাইন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক, মোঃ সোহান ব্যাপারী, অফিস বিভাগের সম্পাদক লিটন প্রামানিক, প্রকাশনা বিভাগের সম্পাদক, মাওলানা মেহেদী হাসান। প্রচার বিভাগের সম্পাদক, মাওলানা রবিউল ইসলাম। প্রচার বিভাগের সহ-সম্পাদক, মাহামুদুল হাসান। নির্বাহী সদস্য, হাফেজ লিটন ভূঁইয়া, মোঃ মেহেদী, ও মোঃ সোহেলসহ আরো অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। .

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when News of Khilafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share