24/08/2024
আপনারা যারা বিভিন্ন মাধ্যমে বন্যার্তদের সহযোগিতা করার জন্য অর্থ কালেকশন করছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ❤️
তবে মনে রাখবেন___
আপনারা ১০ জন মিলে ৫০ হাজার টাকা কালেকশন করে বের হয়ে গেলেন। কোথায় যাচ্ছেন, কি করবেন কিছুই জানেন না। আমি অনেকে ছোট ছোট গ্রুপকে ধরেছি। ডিটেইলস জিজ্ঞেস করেছি তারা ফেনী যাবো এর বেশি কিছুই বলতে পারেনি। বিশ্বাস করেন শত শত ভলান্টিয়ার ফেনী,নোয়াখালী, পরশুরাম, ছাগলনাইয়াতে আছে বর্তমানে যারা কোনোদিন পানি দেখেনি৷ যাদের জীবনের গড় হিসেব করলে ২০ ঘন্টা পানিতে কাটায় নি অথচ তারা যাচ্ছে ২০ নটিক্যাল মাইল স্রোতে রেস্কিউ করতে।
কাল খবর পেলাম একটা বোটের ধারন ক্ষমতা ২০ জন, সেখানে ভলান্টিয়ার উঠছে ১৮ জন। এটা কেমন কথা৷ এভাবে চলতে থাকলে স্থানীয় বন্যাকবলিত মানুষ রেখে এই সো অফ করা মানুষদের উদ্ধার করতে জাহাজ পাঠানো লাগবে মনে রাখেন।
এই মুহূর্তে করনীয়:
১/ ব্যাক্তিগত ত্রান/রেসকিউ বন্ধ করেন
২/ রাস্তায় ত্রান বিতরণ বন্ধ করেন।
৩/বৃহৎ সংস্থা/আর্মির কাছে ত্রান হস্তান্তর করেন
৪/কুমিল্লা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, আখাউড়া, হবিগঞ্জ, মৌলভীবাজারে নজর দেন
৫/সর্বোপরি ধৈর্য ধরেন
➡️➡️আমরা কালেকশনের টাকা অথবা সেই টাকা দিয়ে ত্রান কিনে বৃহত্তর ট্রাস্টেড কোনো সংস্থার কাছে হস্তান্তর করবো।
নিজেরা অল্প কিছু কালেকশন করে ত্রান বা রেস্কিউ এর নামে পিকনিকে গিয়ে জাতীর আমানত গুলো খেয়ানত করবোনা।
(কালেক্টেড)