Afroza Roza

Directions

Afroza Roza শুনছেন,
বইয়ের গল্প কিংবা কবিতার শব্দ
চলবে!?

13/06/2026

আমাদের অনেকেরই দুঃখ পাওয়ার দোষ থাকে। ঠাণ্ডা লাগার ধাতের মতো একটুতেই দুঃখ লেগে যায়।

মানুষ সুখ খুব সহজেই উজাড় করতে পারে, প্রকাশ করতে পারে।
কিন্তু দুঃখের ক্ষেত্রে এমনটা হয়না।
দুঃখ সবাইকে জানানো যায়না। চোখের ঘোলাটে ভাব, এক আকাশ সমান বিষণ্ণ মন যার-তার কাছে সাজিয়ে ধরা যায় না।

মানুষ যাদের ভালোবাসে তাদের কাছে সুখের কথা অনায়াসে বলতে পারে।
কিন্তু যারা তাকে ভালোবাসে, দুঃখ একমাত্র সেখানেই বলা চলে, প্রকাশ করা যায়।

কখনও দুটোই এক, কখনও বা আলাদা।

লেখাঃ Ayan Mukherjee Nil

08/06/2026

মেয়েমানুষের অভিমান রাতের মতো,, সুনসান, নিস্তব্ধ , দিকশুন্য । হঠাৎ-হঠাৎ চোখের লালচে ভাব, তিরতির করে কাঁপতে থাকা দুটো ঠোঁট, জলভরা মেঘের মতো থমথমে মুখখানি।

একটু টোকা দিতেই মেয়েমানুষ হয় বর্ষাকাল।
দাপুটে হাওয়া, তছনছিয়া স্বভাবে সবটুকু নিয়ে আছড়ে পড়ে পাশের মানুষটার বুকে। সে একধারে হয় বিধ্বংসী, অন্যধারে সেই ঝড়ই আগলে নেওয়া কোনো নৌকার পাল।

ছেলেদের অভিমান কাঠগোলাপের মতো।গুচ্ছিত, স্তম্ভিত, খুব কাছে গেলেই মনখারাপের গন্ধ পাওয়া যায়।
বাইরে থেকে এতটুকু বোঝার উপায় না থাকলেও ভেতর-ভেতর বয়ে যায় উৎসহীনা বিদ্যাধরী নদী।
সে যতটা যাপন করে, আফসোস করে, সয়ে যায় ,, তার সিকিভাগও দেখাতে পারেনা।

মানুষের অভিমান একটি উভয়লিঙ্গ শব্দ। সব্বার হয়, সবভাবেই হয় কিন্তু সবার জন্য হয়না।

কলমেঃ Ayan Mukherjee Nil

03/06/2026

কবিতাঃ এক গাঁয়ে
কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

01/06/2026

একদিন Shariful Islam ভাই,হঠাৎ নক দিয়ে বললেন, "আপু, আপনার সাথে একটু কথা ছিল। কখন কল দেব?" বললাম, "সন্ধ্যার পর দিয়েন ভাই।" তো সন্ধ্যায় কল দিয়ে ভাই বললেন, "আপু, আমাকে তিনটা কবিতা আবৃত্তি করে দিতে হবে।"
​জিজ্ঞেস করলাম, "কেন?" বললেন, বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার (বাংলাদেশ টেলিভিশন) কাজী ফরিদ আহম্মদ তপনের 'সোনার সন্তান' নামক টেলিফিল্মের জন্য লাগবে। একটা দৃশ্যে আবৃত্তিটা ব্যাকগ্রাউন্ডে বাজবে।
​আমি এত ভালো আবৃত্তিও করি না যে ঔদ্ধত্য দেখিয়ে না করব। যদিও ওই সময়টাতে মায়ের অসুস্থতাজনিত কারণে একটু ঝামেলার মধ্যে ছিলাম। তাই কবিতা পাওয়ার পরও পড়া হয়ে উঠছিল না। তবে শেষ মুহূর্তে কোনোমতে একবার পড়ে রেকর্ড করে ভাইকে পাঠিয়ে বললাম, "ভাই, শুনে জানায়েন ঠিকঠাক লাগছে কি না।" পরে উনি বললেন, কবিতার যিনি কবি, তিনি আবৃত্তি পছন্দ করেছেন।
গতদিন টেলিফ্লিমটার প্রদর্শনী হয়েছে।
​আজ ভাই ক্লিপটা পাঠাল।

30/05/2026

মানুষের ভেতর জন্মগত একখান দাঁড়িপাল্লা থাকে। যে যতখানি তাকে দেয়, তার সমপরিমাণ মেপে, এতটুকু খামতি না রেখে সে ফেরৎ দিয়ে থাকে।
ঘৃণা দিলে ঘৃণা, আহত হলে আঘাত, চোখের জল হলে একবুক কান্না, আনন্দে সমানভাবে আহ্লাদ ইত্যাদি-প্রভৃতি।
কিন্তু শুধুমাত্র ভালোবাসা দেনা-পাওনার বেলায় তার এই দাঁড়িপাল্লার হিসেব খাটে না।

মানুষ যাকে একবার ভালোবাসা দিয়ে ফেলে, তার থেকে বিন্দুমাত্র ফেরৎ না পেলেও সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। ঘুটঘুটে অন্ধকারের সমান অপেক্ষা নিয়ে, দুটো ঘোলাটে চোখ আর অসীম সহ্যশক্তি নিয়ে।

অন্যদিকে যেখান থেকে নেওয়ার নেই, সেই মানুষটা কলিজা কেটে সামনে রেখে দিলেও সে ছুঁয়ে অব্দি দেখে না।

ভালোবাসার প্রশ্নপত্রে মানুষ চিরকালই ছড়িয়ে এসেছে। ঠিক কোন সমীকরণে কার হৃদয়ে পৌঁছে যাওয়া যায় - সেটা সে জানেনা।

লেখাঃ Ayan Mukherjee Nil দাদা

ক্রিডিটঃ অন্তর কথন
11/05/2026

ক্রিডিটঃ অন্তর কথন

08/05/2026

রবীন্দ্রনাথ স্বরণে.....
সাহস করে পড়ে ফেলেছি কবিগুরুর "নির্ঝরের স্বপ্নভঙ্গ"!
নিজগুণে ভুলত্রুটি মার্জনা করবেন🙂🙂

"নিজের অজ্ঞতা সম্বন্ধে জ্ঞান থাকাটাই হলো জ্ঞানের প্রথম পদক্ষেপ।" -কবি রবীন্দ্রনাথ ঠাকুর শুভ জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্...
08/05/2026

"নিজের অজ্ঞতা সম্বন্ধে জ্ঞান থাকাটাই হলো জ্ঞানের প্রথম পদক্ষেপ।" -কবি রবীন্দ্রনাথ ঠাকুর

শুভ জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

04/05/2026

মানুষ মরেছে শুনে মানুষ শোক করে
মনও মরছে শুনে মানুষ 'জোক' করে!

~ সাদাত হোসাইন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afroza Roza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share