SimiTech bd

SimiTech bd It & telecom page is part of The Daily Technology news

কান লায়ন্স ২০২৬: কনটেন্ট তৈরিতে এআইয়ের নতুন সমাধান নিয়ে এলো টিকটককনটেন্ট নির্মাণ ও বিজ্ঞাপন ক্যাম্পেইনকে আরও সহজ, দ্রুত ...
04/07/2026

কান লায়ন্স ২০২৬: কনটেন্ট তৈরিতে এআইয়ের নতুন সমাধান নিয়ে এলো টিকটক

কনটেন্ট নির্মাণ ও বিজ্ঞাপন ক্যাম্পেইনকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করতে নতুন এজেন্টিক এআই সমাধান ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করেছে টিকটক। সম্প্রতি অনুষ্ঠিত কান লায়ন্স ২০২৬ উৎসবে নতুন এই প্রযুক্তির ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থানীয় সংস্কৃতি ও ব্যবহারকারীদের সঙ্গে ব্র্যান্ডের সংযোগ আরও শক্তিশালী করতে এবং কনটেন্ট তৈরির প্রক্রিয়া সহজ করতে এই এআইভিত্তিক সমাধান তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতারা আরও সৃজনশীল ও দ্রুতগতিতে নিজেদের ধারণা বাস্তবায়ন করতে পারবেন।

বর্তমান ডিজিটাল ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, অধিক পরিমাণ কনটেন্ট তৈরি এবং পরিবর্তনশীল ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই সিম্ফনি এজেন্ট তৈরি করা হয়েছে। এতে এআই লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট মডারেশন ফিল্টারের মতো নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত রয়েছে।

টিকটক জানিয়েছে, তাদের বিদ্যমান বিভিন্ন ক্রিয়েটিভ সমাধানের সঙ্গে সিম্ফনি এজেন্ট যুক্ত থাকায় একটি সাধারণ ধারণা থেকেই বিজ্ঞাপনদাতারা দ্রুত কনটেন্ট তৈরি করতে পারবেন। দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও প্ল্যাটফর্মের মাধ্যমে এআইচালিত চ্যাট ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই টিকটকের জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করা সম্ভব হবে।

বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০ব্যাক-টু ব্যাক অফিস মিটিং,  ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট কল আর প...
04/07/2026

বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০

ব্যাক-টু ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট কল আর প্রতিদিনের ট্রাফিক জ্যাম আধুনিক কর্মব্যস্ত জীবনের গতি যেন কিছুতেই থামতে চায় না। ব্যস্ত দিনের শেষে প্রিয় গান শোনা, সিরিজ দেখা কিংবা বন্ধুদের সঙ্গে অনলাইন গেমিং আড্ডায় মেতে ওঠার মতো ছোট ছোট বিনোদনের মুহূর্তই হয়ে ওঠে স্বস্তির জায়গা। তবে ঠিক তখনই ব্যাটারি লো হওয়ার সতর্কবার্তা পুরো মুডটাই নষ্ট করে দিতে পারে

প্রযুক্তিনির্ভর এই সময়ে কাজ, যোগাযোগ ও বিনোদন সবকিছুর কেন্দ্রেই এখন স্মার্টফোন। ব্যস্ত দিনের গতি চলে নিরবচ্ছিন্নভাবে, আর সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে স্মার্টফোনকেও হতে হয় সমান কার্যকর। এই প্রয়োজনকে সামনে রেখেই গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে আসছে তাদের ওয়াই সিরিজের নতুন সংযোজন, আসন্ন ভিভো ওয়াই৫০০।

দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ডিজাইন করা ভিভো ওয়াই৫০০ আসছে সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে। এতে থাকছে শক্তিশালী ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। যা, নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স। ভিডিও স্ট্রিমিং, গেম খেলা, ইন্টারনেট ব্রাউজিং কিংবা সারাদিন সংযুক্ত থাকা সবকিছুর কেন্দ্রে রয়েছে একটাই প্রতিশ্রুতি : নিরবচ্ছিন্ন বিনোদনের অভিজ্ঞতা।

ফিচারের তালিকায় আরও থাকছে দৃষ্টিনন্দন ১.৫ কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এর ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইলিং আর শার্প ভিজ্যুয়াল বিনোদনের মাত্রাকে দেবে এক অনন্য রুপ। প্রিয় শো স্ট্রিমিং করা, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিংবা অন-দ্য-গো গেমিং সবকিছুই এখন মনে হবে আরও রঙিন ও জীবন্ত।

বর্তমানে কাজ থেকে বিনোদন সব ক্ষেত্রেই স্মার্টফোনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তাই দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভিভো ওয়াই৫০০ আসছে আরও বেশি শক্তি, অধিক নির্ভরযোগ্যতা এবং নিরবচ্ছিন্ন দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে।

Address

223/1 Tejgaon Gulshan Link Road
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when SimiTech bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SimiTech bd:

Shortcuts

Share