Friday Magazine

Friday Magazine Magazine House

28/07/2026

কল্পনা করুন,আপনার দেশে এমন একটা স্থান আছে যেখানে চার হাজার নারী যৌন পেশায় জড়িত।

একই পরিবারের সকল নারী সদস্য একই সাথে সামনা সামনি পরপুরুষের সাথে সঙ্গমে লিপ্ত হচ্ছে। হাতে সিগারেট, টেবিলে ইয়াবা, মদের বোতল। মা মেয়ে একই খাটে একজন পুরুষের সাথে যৌনতা করছে বিনা সংকোচে।

হ্যাঁ, এটা বৈধ। আপনার দেশেই হচ্ছে প্রতিনিয়ত। প্রশাসনের অনুমতি নিয়েই হচ্ছে।

বলছি গোয়ালন্দ, রাজবাড়ির দৌলতদিয়া পতিতা পল্লীর কথা। বাংলাদেশে সরকারিভাবে অনুমোদিত পতিতালয়ের মধ্যে দৌলতদিয়া সবচেয়ে বড় যৌন পল্লী। এশিয়ার সবচেয় বড় পতিতালয়ের অন্যতম এই পল্লীতে প্রতিদিন ৩ হাজারের বেশি পুরুষ সেবা নিতে আসে। যাদের অধিকাংশই মুসলিম ধর্মাবলম্বী।

মরণব্যাধি এইডস, ক্যান্সার এবং ভয়াবহ সব ছোঁয়াছে রোগ ছড়িয়ে পড়ছে সারাদেশে এসব নোংরা পল্লী থেকেই।

১৯৮৮ সালে সরকারিভাবে অনুমোদনের পর থেকে আজ অব্দি নিরলসভাবে এখানে পতিতাবৃত্তি হচ্ছে অত্যন্ত স্বাভাবিক নিয়মে। অধিকাংশ যৌন কর্মীর বয়স ১৫ এর নিচে।

যৌনতার পাশাপাশি প্রত্যেক আড্ডাখানায় আছে জুয়া, মদের আসর, ইয়াবা, গাঁজা অর্থাৎ ইসলামী শরিয়ায় নিষিদ্ধ সকল কার্যক্রম চলছে কোনোপ্রকার বাধা বিপত্তি ছাড়াই।

১৪টি অনুমোদিত পতিতালয়, সহস্রাধিক অনুমোদনহীন পতিতালয় আছে বাংলাদেশে।

প্রায় ৩৮ বছর যাবত বাংলাদেশে কয়েক কোটি ওয়াজ মাহফিল হয়েছে। এখনও প্রতিদিন হচ্ছে বিভিন্ন জেলায়। আজ অব্দি কোনো ওয়াজ মাহফিলে এসব পতিতালয়ের বিষয়ে কোনো আলোচনা হয়নি। ইসলামী শরিয়া আইনে পরপুরুষ পরনারী সঙ্গমে লিপ্ত হলে এটাকে 'জেনা' বলা হয়। যার শাস্তি পাথর মেরে হত্যা করা।

ওয়াজ মাহফিলের মাধ্যমে যেহেতু বন্ধ করা যায়নি, এর অর্থ দাঁড়ায় ৩৮ বছরের সব ওয়াজ মাহফিল ব্যর্থ।

এবার আসি দ্বিতীয় পয়েন্টে।

৩৮ বছরে বাংলাদেশে ক্ষমতায় ছিলেন এরশাদ, যিনি বাংলাদেশকে ইসলামী জমহুরিয়াত বানাতে চেয়েছিলেন। ক্ষমতায় ছিল বি এনপি, এরপর আওয়ামী লীগ, চারদলীয় জোট (বি এনপি জামায়াত), মইনুদ্দিন ফখরুদ্দিন, আবার আওয়ামী লীগ টানা ৩ সেশন, এরপর ইউনুস রেজিম যিনি আমূল পরিবর্তন করে ফেলবেন বলে ঘোষণা করেছিলেন। এখন আবার বি এনপি জামায়াত। কোনো সরকারই দৌলতদিয়ার ৪ হাজার নারী পতিতার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। সংসদে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিতে দেখা যায়। স্বার্থে আঘাত লাগলে ওয়াক আউট। দৌলতদিয়ার নারী যৌনকর্মীদের কর্মসংস্থানের দাবীতে ওয়াকআউট করলে অন্তত একটা রাষ্ট্রীয় স্বার্থ পাওয়া যেত।

প্রায়শই ছাত্রদের আন্দোলন করতে দেখি। রাস্তায় বসে, বৃষ্টিতে ভিজে ঢাবির শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এটা চাই ওটা চাই, দাবী পূরণ করতে হবে। কিন্ত কারও দাবীতে যৌনকর্মীদের কথা নেই।

একটি দেশে ১৪ টি অনুমোদিত (এবং সহস্রাধিক অনুমোদনহীন) যৌন পল্লী থাকা নিশ্চয়ই গর্বের বিষয় নয়। বরং এটি আমাদের জাতীয় লজ্জা।

যতদিন অবাধে এসব যৌনতা চলবে, ততদিন এদেশে কোনো ওয়াজ মাহফিল, তাবলীগ জামাত, ইজতেমা, নামাজ রোজা হজ্ব অর্থহীন। কিছুই কবুল কবেনা।

যৌন পল্লী বন্ধ না করে উন্নয়ন প্রকল্পের পদক্ষেপ নিলে সেটাও অর্থহীন।

সরকারের উচিত দ্রুত এগুলোর অনুমোদন বাতিল করে হালাল পন্থায় যৌন কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা......

12/07/2026

দেশের বিভিন্ন জেলায় বন্যা ও পাহাড় ধ্বসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হাজার ঘরবাড়ি।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে দেশের উত্তর অঞ্চল!! বগুড়া গাইবান্ধা জামালপুর  জয়পুরহাট রংপুর নীলফামারী পঞ্চগড় লালমনির...
12/07/2026

ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে দেশের উত্তর অঞ্চল!!

বগুড়া গাইবান্ধা জামালপুর জয়পুরহাট রংপুর নীলফামারী পঞ্চগড় লালমনিরহাট ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলার কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে।

যা রাত বৃদ্ধির সাথে সাথে ক্রমশ পূর্ব দিকে বিস্তৃত হয়ে ময়মনসিংহ বিভাগের সকল এলাকা সিলেট বিভাগের সকল এলাকা ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।
এছাড়াও আরো নতুন নতুন মেঘ তৈরি হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের আরো কিছু এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।

*এতে আজ রাতে উত্তরাঞ্চলের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে৷

এছাড়াও রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় সকালের ভিতরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির মেঘমালা সৃষ্টি হতে পারে। যে কারণে এসব এলাকারও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ রাত ও আগামীকাল দুপুরের মধ্যে।

আজকের মেঘে বেশ বজ্রপাত থাকায় বিশেষভাবে সতর্ক থাকবেন।

ধন্যবাদ, ©BWOT

25/06/2026

আল্লাহ কে ভালোবাসুন

18/06/2026

একমাত্র আল্লাহ তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে!
সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে

15/06/2026

⚽ ২০২৬ বিশ্বকাপে চান্স পাওয়া কুরাসাও দেশটি কোন মহাদেশে অবস্থিত?🏅

উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা

সুপ্রভাত বাংলাদেশ 😊😊এটাই তো বাংলাদেশের স্বাভাবিক চিত্র, বাংলাদেশে তো এমনই হওয়া উচিত, তাই নয় কি? নাঈম হাসান জাতীয় দলের...
13/06/2026

সুপ্রভাত বাংলাদেশ 😊😊
এটাই তো বাংলাদেশের স্বাভাবিক চিত্র, বাংলাদেশে তো এমনই হওয়া উচিত, তাই নয় কি?

নাঈম হাসান জাতীয় দলের ক্রিকেটার এই কারণে আমরা কথা বলছি, তীব্র প্রতিবাদ করছি এবং এই ইসু সরকারের সর্বোচ্চ মহলের নজরে যাবে বলেই অনুমান করি। সরকার বাহাদুরও নগদ বিচার করে কিংবা ব্যবস্থা নিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করবে। এগুলো সবই পুরনো কেস স্টাডি।

অথচ এই দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতিনিয়ত হয়রানি হেনস্থার ঘটনা ঘটছে। সেগুলোর খবর কয়জন আমরা রাখি? যেগুলো মিডিয়াতে আসে সেগুলোর কয়টা বিচার হয়েছে?

বিচারহীনতার সংস্কৃতি ধেয়ে ধেয়ে জাতীয় দলের ক্রিকেটার হয়ে আপনার দুয়ারেও পৌঁছাতে সময় লাগবে না।

স্ট্যাটাস দেওয়া হয়ে গেছে।
আপনার পড়াও শেষ।
আপনার আমার দুজনের দায়িত্বও শেষ।
এরপর আবার নতুন কোন নাঈম।
অথবা নতুন কোন আসিফ।
অথবা আপনি আমি, 🤞 এটাই বাংলাদেশ

এগুলো কি আই হ্যাভ এ প্লান অংশ?

12/06/2026

বিদায় কালবৈশাখী ঝড় !!

মৌসুমী বায়ু দেশে সক্রিয় হওয়ায় দেশ থেকে বিদায় নিয়েছে কালবৈশাখী। এই বছরের মতো আর দেশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই৷

তবে বর্ষাকালীন বৃষ্টির সাথেও কিছু দমকা বা ঝড়ো বাতাস থাকতে পারে, যা কালবৈশাখী নয়৷ এবং তা মেঘের গতিপথ অনুযায়ী বিভিন্ন দিক থেকে হতে পারে।

09/06/2026

🌍 সংখ্যায় বিশ্ব 👇

১. 🌐 দেশ - ১৯৫
২. 🗣️ ভাষা - ৭,১৭০
৩. 👥 বিশ্বের জনসংখ্যা - ৮.৩ বিলিয়ন+
৪. 📱 ইন্টারনেট ব্যবহারকারী - ৬.১২ বিলিয়ন
৫. 🏙️ ৫০,০০০+ বাসিন্দার শহর - ১২,০০০+
৬. 🌆 মেগাসিটি - ৩৩
৭. 🌍 মহাদেশ - ৭
৮. 🌊 মহাসাগর - ৫
৯. 🌋 সক্রিয় আগ্নেয়গিরি - ১,৩৫০
১০. 🌕 সৌরজগতের উপগ্রহ - ৮৯১
১১. 🪐 শনির উপগ্রহ - ২৭৪
১২. ✨ নিশ্চিত বহির্গ্রহ - ৬,২৯৮
১৩. 🌳 বৃক্ষ প্রজাতি - ৭৩,০০০+
১৪. 🌲 গ্লোবালট্রিসার্চ-এ বৃক্ষ প্রজাতি - ৬০,০৮২
১৫. 🌺 সংবহনকারী উদ্ভিদ প্রজাতি - ৩৯১,০০০
১৬. 🍄 ছত্রাক প্রজাতি - ১৪৪,০০০
১৭. 🐘 মেরুদণ্ডী প্রাণী প্রজাতি - ৭০,০০০
১৮. 🐜 অমেরুদণ্ডী প্রাণী প্রজাতি - ১.৩ মিলিয়ন
১৯. 🐦 পাখি প্রজাতি - ১১,০০০
২০. 🦣 স্তন্যপায়ী প্রাণী প্রজাতি - ৬,৭৫৯
২১. 🦎 সরীসৃপ প্রজাতি - ১০,০০০+
২২. 🐸 উভচর প্রজাতি - ৮,০১১
২৩. 🐟 মাছ প্রজাতি - ৩৬,৫০০+
২৪. 🧭 আইইউসিএন রেড লিস্ট দ্বারা তালিকাভুক্ত প্রজাতি - ১,৭২,৬০০+
২৫. ⚠️ বিপন্ন প্রজাতি - ৪৮,৬০০+
২৬. 🌲 বন-সম্পর্কিত সবুজ কর্মসংস্থান - ৮৬ মিলিয়ন+
২৭. 👨‍👩‍👧‍👦 বনের উপর নির্ভরশীল মানুষ - ৮৮০ মিলিয়ন
২৮. 📴 ইন্টারনেট সংযোগবিহীন মানুষ - ২.১৭ বিলিয়ন

✅ উৎস: জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইটিইউ, আইইউসিএন, নাসা, ইএসএ, গ্লোবালট্রিসার্চ, এফএও

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friday Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category