TN-TV 24 HOURS HD

TN-TV 24 HOURS HD সত্য প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ।
যেকোনো তথ্য আমাদের অফিসে পাঠান।

জাতীয় খেলা হা-ডু-ডু আজ বিলুপ্তির পথে। নিজস্ব প্রতিনিধি, মোঃ ইউনুস হোসেন রনি মানুষের মন শারীরিক প্রশান্তির অপর নাম হলো খ...
27/07/2026

জাতীয় খেলা হা-ডু-ডু আজ বিলুপ্তির পথে।

নিজস্ব প্রতিনিধি, মোঃ ইউনুস হোসেন রনি

মানুষের মন শারীরিক প্রশান্তির অপর নাম হলো খেলাধুলা। তাই প্রতিটি মানুষ তাদের নিজের মানসিক বিকাশ ও অপরিহার্য হিসেবে খেলাধুলা করে আসছে।প্রতিটি দেশের একটি নির্দিষ্ট জাতীয় খেলা রয়েছে, তেমনি বাংলাদেশের একটি জাতীয় খেলা আছে।আর বাংলাদেশ জাতীয় খেলা হলো হা-ডু-ডু।এই খেলাটি গ্রাম অঞ্চলে অনেক জনপ্রিয় খেলা হিসেবে বেশ পরিচিত ছিল। কিন্তু এই জনপ্রিয় খেলা আজ সময়ের বিবর্তনে বিলুপ্তির পথে।

আগে গ্রামে অঞ্চলে অনেক সময় দেখা যেত যে, যে কোন উৎসব কিংবা সামাজিক আয়োজনে গ্রামে এই খেলাটি আয়োজন করা হতো। খেলাটি এত বেশি জনপ্রিয় ছিল যে, দূর-দূরান্তের হাজার হাজার মানুষ খেলাটি উপভোগ করতে চলে আসতো। তাছাড়া এই খেলা আয়োজকরা দূর-দূরান্ত হতে প্রিয় খেলোয়াড়দের ভাড়া করে আনতো। বিস্ময়কর হলো যে, এই জাতীয় খেলা আজকাল কোথাও চোখে পড়ে না। এই খেলায় দুটি দলে 12 জন করে মোট 24 জন খেলোয়ার খেলে থাকেন। এই খেলাটি ১২ জন করে দুই দলের সর্বমোট ২৪ জন খেলোয়াড় থাকবে ও ১ জন রেফারি থাকবে। রেফারির কাজ হলো নিয়ম মাফিক খেলাটি পর্যালোচনা করা।

তাই পরিশেষে বলা যায় যে, আমাদের এই ঐতিহ্য জাতীয় খেলাটি যাতে বিলুপ্তি না হয়।সেই ব্যাপারে আমাদের লক্ষ রাখতে হবে। তাই সরকারে উচিত খেলাটিকে পূর্ণ গঠিত করা এবং এই খেলাটি সরকারিভাবে পর্যায়ক্রমে অগ্রগতি করা। তাহলে সরকারি মাধ্যমে খেলাটিকে আগের অবস্থায় ফিরে আনা সম্ভব হবে।

18/07/2026

যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের উদ্দ্যোগে, চট্টগ্রামে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।

নিজস্ব প্রতিবেদক, মোঃ ইউনুস হোসেন (রনি)

যেকোন সংকট মূহুর্তে সর্বদা মানবিক কাজে প্রশংসনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছে যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ।এই ক্লাবটি সর্বদা যেকোন ক্লান্তিলগ্ন সময়ে অসহায় মানুষের পাশে ঢাল হিসেবে কাজ করে আসছে। যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাব এক অনন্য নিদর্শন সৃষ্টি করলো গত ১৭/০৭/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার। যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের উদ্ব্যোগে চট্টগ্রামের বন্যার্তের মাঝে প্রায় ৩৩০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
গত বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের সামনে হতে চট্টগ্রামের উদ্দেশ্য খাদ্য সামগ্রী নিয়ে রওনা দেওয়া হয়।

যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ কবির ও সাধারণ সম্পাদক ইউনুস হোসেন রনি সাথে কথা বললে তিনি বলেন যে, যখনই কোন সংকট দেখা দেয় তখন যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাব তাদের সর্বোচ্চ দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।

যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের উপদেষ্টা তৌসিফ হোসাইন হারুনের সাথে কথা বললে তিনি বলেন যে,যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবটি অত্যন্ত মানবীয় সংগঠন, যেকোনো সময় তারা অসহায় মানুষের জন্য কাজ করে।আর যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক দুইজনই উদার-প্রকৃতি। সংগঠনের মূল কাঠামো ওনারা জানেন, তাই আমি চাই এই সংগঠনটি সামনে অনেক দূরে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।

06/06/2026
যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় ৩ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা ও আসামি গ্রেফতার।স্টার্ফ রিপোর্টার: ইউনুস হোসেন রনি  য...
06/06/2026

যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় ৩ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা ও আসামি গ্রেফতার।

স্টার্ফ রিপোর্টার: ইউনুস হোসেন রনি

যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ আর কে চৌধুরী কলেজ রোড সংলগ্ন, তারা বিল্ডিং এর পাশে সাদু মিয়ার বাড়িতে অদ্য ০৫/০৬/২০২৬ ইং রোজ শুক্রবার বিকাল ১৭:৩০ ঘটিকার সময় ৩ বছরের একটি শিশুকে আখিল আলী (৩৫) নামের ব্যাক্তি ধর্ষনের চেষ্টা করছে।আসামী আখিল আলী ও ভিকটিম পাশাপাশি বাসায় একত্রে দীর্ঘদিন বসবাস করে আসছেন। ভিকটিমের মা ময়না সরকার ২য় তলা থেকে নিচে আসলে ধর্ষনকারি আখিল আলী বাচ্চাটিকে প্রথমে তার রোমে নিয়ে আসে,এবং পরে বাচ্চাটিকে উলঙ্গ করে ফেলে,হঠাৎ বাচ্চাটি চিৎকার করলে ভিকটিমের মা ময়না সরকার দৌড়ে উপরে চলে আসে এবং দেখতে পায় যে বাচ্চাটি সম্পূর্ণ উলঙ্গ আবস্থায় কান্না করছে। পরে সে চিৎকার দিলে পাশবর্তী মানুষ এসে জমা হয়। পরবর্তীতে যখন সবাই বিষয়টি অবগত হয় তখন ভিকটিম শিশু বাচ্চাটির লজ্জা স্থান চেক করে দেখা যায় যে, লজ্জা স্থানে চারদিকে তেল মাখানো অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে উপস্থিত সবাই বিষয়টি জানার পর আসামি আখিল আলীকে দরজা খুলতে বলা হলে সে দরজা খুলে না এবং প্রায় ১৫ মিনিট পর দরজা খোলে। সাথে সাথে উপস্থিত লোকজন তাকে মারধর করে। পরবর্তীতে ৯৯৯ এর মাধ্যমে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসাকে অবগত করিলে,এসআই সৌমিত্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিকে উদ্ধার করে।এবং চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে আসামীকে থানা হাজতে পুলিশ হেফাজতে আটক রাখেন,বর্তমান আসামী যাত্রাবাড়ী থানা হাজতে আছে। বিভিন্ন তথ্য মতে জানা যায় যে আসামী,আর,কে চৌধুরী কলেজ রোডে গলির ভিতর আনু মিয়ার খাবার হোটেলে কাজ করেন।সর্বশেষ তথ্য মতে এই বিষয়ে মামলার প্রসেসিং হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি  হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোতালেব হোসেন আকাশ।নিজস্ব প্রতিবেদক :ইউনুস হোসেন( রন...
05/05/2026

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোতালেব হোসেন আকাশ।

নিজস্ব প্রতিবেদক :ইউনুস হোসেন( রনি),

২ মে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বহুল প্রত্যাশিত কমিটি ঘোষণা করায় মহানগর দক্ষিণ ছাত্রদল আবার প্রানবন্ত হয়ে ওঠে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ১০ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি দায়িত্ব পালন করে আসছে এবং অবশেষে সেই কমিটি পূর্নাঙ্গ হিসেবে ঘোষণা করা হয়। তবে অনেক ত্যাগীদের মাঝে আলোচিত একটি নাম মোঃ মোতালেব হোসেন আকাশ যিনি এর আগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ❝সাবেক আহবায়ক কমিটির অন্যতম সদস্য❞ এবং ❝সাবেক বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক❞ হিসেবে মহানগর দক্ষিণ ছাত্রদলে দায়িত্ব পালন করেছেন। তার সাবেক দায়িত্বের সফলতার প্রেক্ষিতেই ননবগঠিত পূর্নাঙ্গ কমিটিতে সম্মান সূচক সহ সভাপতি পদে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষিত এই কমিটি প্রকাশিত হওয়ায় বেশ ভালো লাগছে এবং আমি আমার যথার্থ মূল্যায়ন পেয়েছি তবে এশিয়া মহাদেশের অন্য বৃহৎ ছাত্র সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল এখানে কমিটি নিয়ে আলোচনা সমালোচনা হওয়াটা স্বাভাবিক এবং যেখানে যেখানে সমস্যা দেখা দিয়েছে সেখানকার কমিটি গুলো আলোচনায় বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাধান করবেন বলে আমি আশাবাদী তবে আমি চাই শুধু ত্যাগীরাই যেন সব সময় প্রথম সারিতে স্থান পায়। আরেকটি বিষয় হচ্ছে আমি বিগত আওয়ামী লীগের আমলে যেভাবে ছাত্রদলের সাথে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও তার চেয়ে ভালো কিছু দলকে উপহার দিতে চাই তাই আগামীর রাজনীতিতে দল যদি আমাকে আরো ভালো সুযোগ দেয় আমিও আমার সর্বোচ্চটা দিয়ে দলকে তার গতিধারায় যেতে সাহায্য করে যাবো ইনশাআল্লাহ। পরিশেষে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বাধিক অভিভাবক তথা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে উক্ত পদে নির্বাচিত করার জন্য।

ঘুষ খোর শামীমকে দ্রুত আইনের আওতায় আনা হউক।
29/04/2026

ঘুষ খোর শামীমকে দ্রুত আইনের আওতায় আনা হউক।

Address

Jatrabari
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN-TV 24 HOURS HD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share