15/04/2018
রাতটাও আমার মত অলস হয়ে গেছে, সে একদম ঘুমাতে চাইনা। মেসের সব রুমের বাতিটাও নিভে গেছে বলে অন্ধকার ছেয়ে গেছে আমার ঘরের বারান্দা।
দুষ্টু মেয়েটাও আজ আসে নি আমার ঘরে!!
দুদিন পর তো সে ভাল মেয়ে হয়ে অন্যের ঘরে রাত জাগবে। একা একা আর কতগুলো রজনী জেগে জেগে ভাববো কোন একদিন আমার এ ভাঙা ঘরেও একটা দেবী আসবে। যে বুক উজাড় করে দশ(১০) হাতের ভালবাসা আমায় দিবে।
তখন আর একা নয়, দুজন মিলে মিশে ভালবাসার তক্তা বাড়িয়ে দিব ছোট্ট(সিংগেল) চৌকিটা বড় হবে বলে।।
গল্প করা প্রিয় মানুষটা ঘরে ফিরতে দেরি হলে দেবীর প্রতিমা রাগে, আর অভিমানে গাল ফুলিয়ে আমার অপেক্ষায় বসে থাকবে! আমি এসে অনেক অনুনয় করে রাগ ভাঙিয়ে বলবো। এই শোন কাল আমরা ঘুরতে যাবো।
সে বলবে তোমার সাথে যাবো না, বলে দুটি দুধ চা নিয়ে এসে বলবে এই নাও চা! চা খেয়ে চল আজ রাতের খাবারটা বাহিরে খাবো, ঘরে কিছুই রান্না করি নি।
-বিশ্বাস কর, আমি তখন একটু রাগও হবো না।
বরং দেবীর হাতের মধ্যমা আঙুলটাকে ধরে বেরিয়ে যাবো এই শহরে।
হারিয়ে যাবো দেবীকে নিয়ে। কোনো এক অচেনা
নাগরিক গ্রামে।
-বিশ্বাস কর, তুমি আমার বউ হয়ে নয়, সবচেয়ে ভাল বন্ধুটি হয়ে রবে আমার কুঠিরে।
-বিশ্বাস কর, কোনো দিন কোনো কষ্ট তোমাকে স্পর্শ
করার সাহসও পাবে না।
-বিশ্বাস কর, তোমাকে অনেক সুখে রাখবো। তোমার খেলার জন্য অনেকগুলো পুতুল কিনে ঘর ভরিয়ে দিব।
-বিশ্বাস কর, তুমি আমার বউ হয়ে নয়, আমার
এক জন ভাল বন্ধু হয়ে থাকবে।
তোমার যখন যা ইচ্ছে তা তুমি করতে পারবে শুধু
তোমার ঘরের সামনের উঠোনটা আমাকে দিও!
-সে উঠোনে তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজতে পারি।
হা হা হা...
আচ্ছা, রাত তো সবাইকে ঘুম পাড়াই। বুঝলাম রাতেরও কাজ নাই তাই সে আমার সাথে সাথে এসব ভাবে।
তাহলে কি এখন আমার প্রিয় বন্ধু "রাত" হবে! আমি ঘুমাই নি বলে রাতটাও জেগে আছে।
-রাত তুমি ঘুমিয়ে যাও আমি একটু পরে ঘুমাবো।।।