18/10/2024
ছাত্র আন্দোলনে শহীদ হওয়া প্রতি পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি। মাহফুজ আলম বলেন, ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সবার পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য এর আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। সাত সদস্য বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ সম্পাদক হলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ।❤️❤️