Daily Asia News

Daily Asia News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Asia News, Media/News Company, 27/2/1 Topkhana Road, Segun Bagicha, Dhaka.

“সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও মানবিক গল্প নিয়ে মানুষের পাশে Daily Asia News ” (“নির্ভীক সংবাদ, নিরপেক্ষ বিশ্লেষণ”)

11/09/2026

বাহুবলে খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর মাদ্রাসায় আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি ও পরিবেশবান্ধব সংগঠন সবুজ আন্দোলনের যৌথ উদ্যোগে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জ্বল রায়। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির পরিচালক জনাব মিলাদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বাহুবল উপজেলা আহ্বায়ক জনাব মাওলানা বজলুর রহমান এবং ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের জনাব আতাউর রহমান আতা।

এ সময় রশিদপুর মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মানবিক সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা বলেন, মানবিক সেবা ও পরিবেশ সংরক্ষণ—দুটি বিষয়কে সামনে রেখে নিয়মিতভাবে এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

Address

27/2/1 Topkhana Road, Segun Bagicha
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Daily Asia News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Asia News:

Shortcuts

Share