10/09/2026
নারী তুমি থাকবা রানী হয়ে। তোমারে রানী করে রাখার দায়ীত্ব আমাদের পুরুষদের। অথচ তুমি গিয়া এইসব কি করো! স্বেচ্ছাসেবক হিসেবে গলাপানিতে নেমে এইসব ময়লা আবর্জনা পরিষ্কার করা তোমার দায়ীত্ব?
তোমার তো এইসব করার কথা না। তোমার অবস্থান তো আরো অনেক উপরে। নিজের অবস্থানটাও যদি নিজে না বুঝো তাইলে লসটা তোমারই।
তোমারে আমরা যতই রানী করে রাখতে চাই তুমি যদি প্রজা হিসেবে কামলা দিতেই স্বাচ্ছন্দ করো তাইলে আমাদের আর কি করার থাকে বলো!
এই গুলা কি সমান অধিকার? নারী পুরুষ ভেদাবেদ নাই বইলা যারা তোমারে দিয়া এইসব কাজ করায় তাদের থেকে তোমার দূরে থাকা উচিৎ।
আমি নারীর কাজের বিরুদ্ধে না। ইভেন নারী শুধু ঘরে থাকবে এই বয়ানেও আমি বিশ্বাসী না। তাই বলে বাইরে গিয়া এইসব করতে হবে?
কাজের তো অভাব নাই বইন। বাসায় বসে অনলাইনে শত শত কাজ করা যায়। যেগুলা করে আর্নিংও করা যায়।
বাইরে কাজেরও আরো বহু সেক্টর আছে। সেগুলাতে যাও সম্মানের সাথে কাজ করে নিজেকে প্রমান করো। কেউ তো বাধা দিচ্ছে না।
নিজে বিজনেস শুরু করো পারলে। বাপ, ভাই বা স্বামীরে নিয়া করো প্রয়োজনে।
স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চাইলেও হাজারটা যায়গা আছে। সব কিছু রাইখা তোমার এগুলাতেই যাইতে হইলো কেন?
যারা তোমাদেরকে এমন পানিতে নামায়া দিয়া এগুলা করে তাদের ধান্দা সম্পর্কেও তোমাদের আইডিয়া নাই। তোমার এইসব ফুটেজ বিক্রি করে তারা নিজেদের আখের গোছায় কিন্তু তোমাদেরকে বুঝায় স্বেচ্ছায় কাজ করে অনেক বড় উপকার করে ফেলতোছে দেশের।
ভাই এই আধুনিক যুগে এসেও এত এত ময়লা আবর্জনা কেন মেশিন দিয়া পরিষ্কার না করাইয়া তোমাদেরকে নামায়া দেয় আবার সেগুলা ভালো করে ড্রোন ফুটেজসহ কাভার করে প্রচার করে সেটা কি একবারও প্রশ্ন করছো নিজেরে?
আমার এই পোস্ট যদি তোমর সামনে যায়, তাইলে সময় নিয়ে একবার চিন্তা কইরো। নিজেরে প্রশ্ন কইরো, তোমার যায়গা কোথায় আর তুমি কিসব করতেছো...!!
অনেকে এখন বলবা, এগুলাও তো কাজ, কারো না কারো তো করতে হবে। কথা সত্য, এই জন্যই বললাম এইগুলা আমাদের উপরে ছেড়ে দিয়ে তোমরা নাহয় ঐ টাইমটা ঘরের কাজে বা আমাদের অন্য কাজে সাহায্য করো তাহলেই তো হয়। বা আরো অনেক অপশন আছে তো...
আসলে নারী যদি নিজের মর্যাদা নিজে না বুঝে তাইলে আমরা বলে কয়ে আর কি পরিবর্তন করতে পারবো।
তবে এগুলা দেখে আসলেই মায়া লাগে তোমাদের জন্য। নিজের মূল্যটাও নিজেরা বুঝো না।