13/09/2026
"ইমরান খানই পাকিস্তানের একমাত্র নেতা, যিনি এই প্রান্তিক অঞ্চলের মানুষের দুঃখ-কষ্টের খবর রাখতেন। কারণ তিনি ড্রয়িং রুমে বসে রাজনীতি না করে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি শুরু থেকে আমেরিকার সামরিক অভিযানের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে শান্তির কথা বলেছেন।
হাসপাতালের বিছানায় শুয়েও তিনি দুটো লক্ষ্যের কথা বললেন—
১) খাইবার পাখতুনখোয়ায় আর কোনো যুদ্ধ হবে না। কারো কথায় আমরা নিজেদের মাটিতে রক্ত ঝরাব না। শান্তি ফেরাতে হবে যেকোনো মূল্যে। শান্তি ফিরলে ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হবে। বেকারদের কর্মসংস্থান হবে।
২) নির্বাচনী কারচুপির জট খুলতে মাত্র চারটি আসনের ভোট পুনরায় যাচাইয়ের দাবি তোলা, যাতে পুরো ব্যবস্থাকেই একটা স্বচ্ছ কাঠামোর ওপর দাঁড় করানো যায়। যে ব্যবস্থাতে কেউ হারলেও নিজের হার স্বীকার করবে।"
মুরাদ সাঈদের লিখিত প্রকাশিতব্য 'অপারেশন রেজিম চেঞ্জ' বইটি থেকে।