27/08/2024
একটু শোনেন!
★ দয়া করে ভেজা পায়ে আমরা কেউ আশ্রয় কেন্দ্রের রুম গুলোতে ঢুকবো না।
★ উনাদের মুখে কেউ লাইট মারবো না।
★ বিনা কারণে মাইক দিয়ে সাইরেন, উচ্চ আওয়াজ এবং চিল্লা পাল্লা করবো না কারণ অনেক শিশু, বয়োজ্যেষ্ঠ এবং রোগী সেখানে ঘুমিয়ে থাকতে পারেন।
★ বিনা অনুমতিতে ত্রাণ নিয়ে রুমে রুমে ঢুকে যাবো না কারন অনেক মা-বোন সেখানে অবস্থান করেন।
দিনরাত এক করে আমরা আপনাদের আমানত গুলো সঠিক যায়গা মতো পৌছে দেয়ার চেষ্টা করে যাচ্ছি। শুকনো খাবারের যায়গায় এখন ভারী খাবার (চাল,ডাল,তেল, আলু , ঔষধ, বাচ্চাদের খাবার ইত্যাদি) দেওয়ার সময় হয়ে এসেছে অথচ আমাদের কাছে শুকনো খাবার কেনার মতো পর্যাপ্ত ফান্ডও নেই বললেই চলে।
ডিটেইলস আপডেট পরে বলবো।
আপাতত জানুন- এখন পর্যন্ত আপনারা আমাদের পাঠিয়েছেন ১০,৭৫,৬০০ টাকা, যা দিয়ে আমরা ১৯১৪ পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেট, ঔষধের ব্যবস্থা করেছি।
আমাদের ফান্ডে আছে আর মাত্র ৭৯০০০ টাকার মতো যা দিয়ে বড়জোড় আর ৭৮ পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে পারবো যেহেতু এখন আমরা বাজারের ধরণ পরিবর্তন করতে যাচ্ছি(ভারী খাবার)।
আমরা পুরো টিম বর্তমানে লক্ষ্মীপুর অবস্থান করছি। এখানের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে কাজ করতে প্রস্তুত আছি।এখন আপনাদের উপর নির্ভর করবে আমাদের পরবর্তী কাজের পরিধি।
©️Tasrif Khan