̶Tasnia Daily Update

̶Tasnia Daily Update Assalamualaikum �
(1)

দুনিয়াতে কে কাহার ভাই? যে পরিবারের জন্য আজীবন বিদেশ খাটলেন, সেই পরিবার কিভাবে এমনটা পারে?টাঙ্গাইলের সখীপুর গ্রাম। এই ব্য...
18/08/2026

দুনিয়াতে কে কাহার ভাই? যে পরিবারের জন্য আজীবন বিদেশ খাটলেন, সেই পরিবার কিভাবে এমনটা পারে?

টাঙ্গাইলের সখীপুর গ্রাম। এই ব্যক্তিটির নাম জামাল উদ্দিন। বয়স ৫৫ বছর। দীর্ঘ ১২ বছর সৌদি আরব থেকে, তিন মাস আগে অসুস্থ হয়ে দেশে ফেরেন। এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। বিদেশে যা আয় করেছেন, সবই স্ত্রীর নামে পাঠিয়েছেন। কিন্তু দেশে ফেরার পর, তার চিকিৎসার দায়িত্ব নিতে স্ত্রী-সন্তানেরা আগ্রহ দেখাননি।

এমনকি কিছুদিন আগে, স্ত্রী তাকে ঘরছাড়া করেন। অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যান। এরপর রাস্তা থেকে একপর্যায়ে তার ভাতিজি তাদের বাসায় নিয়ে যায়। আজ সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। স্ত্রী সন্তানেরা খোঁজ নেননি।

গ্রামবাসীদের টাকায় তার দাফনের ব্যবস্থা করা হবে।
তথ্যসূত্র- দেশের মূলধারার সকল গণমাধ্যম।

স্ত্রীর দাবি, তিনি আড়াই মাস আগে স্বামীকে তালাক দিয়েছেন। তাই তার এত দায়ভার নাই এখন। গ্রামবাসী বলছে, চরম অমানবিকতার শিকার জামাল উদ্দিন। আজীবন খেটেছে বিদেশে, টাকা পাঠিয়েছে, ফিরে এসে যখন সে অসুস্থ, যখন তার সাপোর্ট দরকার, ঠিক তখনই পেয়েছে অবেহেলা!

তাহলে বলুন, দুনিয়াতে কে কার?
প্রবাসে কষ্ট করে, অনেকের কপালে জোটে অবহেলা!

নিউজটা দেখার পর থেকেই বুকটা ভারী হয়ে আছে। সৌদি আরবে আমিও ছিলাম কয়েক বছর। প্রবাসে থেকে টাকা উপার্জন করা কতটা কষ্টের, সেটা...
17/08/2026

নিউজটা দেখার পর থেকেই বুকটা ভারী হয়ে আছে। সৌদি আরবে আমিও ছিলাম কয়েক বছর। প্রবাসে থেকে টাকা উপার্জন করা কতটা কষ্টের, সেটা যারা বিদেশে থাকেন তারাই সবচেয়ে ভালো জানেন।

‎জামাল ভাই ১২ বছর প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করে নিজের উপার্জনের সবটুকুই তুলে দিয়েছেন স্ত্রীর হাতে। শুধু তাই নয়, ভালোবেসে প্রায় ২৫ বছর আগে নিজের বাবার সম্পত্তি বিক্রি করে শ্বশুরবাড়িতে গড়ে তুলেছিলেন নিজের সংসার।

‎অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস!

‎কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দেশে ফেরার পর এক গভীর রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যান তার স্ত্রী ও সন্তানরা। 💔

‎যে মানুষটা সারাজীবন পরিবারের জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিলেন, শেষ বয়সে সেই পরিবারের কাছ থেকেই পেলেন এমন নির্মম পরিণতি!

‎এই দুনিয়া এত বেঈমান কেন, কেউ বলতে পারেন?

‎যাদের জন্য সারাজীবন এত কিছু করি, শেষ পর্যন্ত তারাই যদি পাশে না থাকে৷ তাহলে এত টাকা-পয়সা, সম্পদ, বাড়ি-গাড়ি দিয়ে কী হবে?

‎আল্লাহ জামাল ভাইকে ক্ষমা করে দিন৷ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

‎~ Tulon Bhai

আগামীকাল থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ ‘মহিলা বাস’। 💟🚍এই বাসের চালক ও কন্ডাক্টর দুজনই থাকবেন নারী। আ...
17/08/2026

আগামীকাল থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ ‘মহিলা বাস’। 💟🚍

এই বাসের চালক ও কন্ডাক্টর দুজনই থাকবেন নারী। আর বাসটি হবে শুধুমাত্র নারী যাত্রীদের জন্য।

নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাফেরার ক্ষেত্রে উদ্যোগটি নারীদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ হতে পারে। আশা করি, খুব দ্রুতই এই সেবা নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।

নিরাপদ যাতায়াত হোক প্রতিটি নারীর অধিকার 🌸

#পিংকবাস

অবিশ্বাস্য! স্তব্ধ! গর্বিত!বাংলাদেশ, তুমি পারো! 🇧🇩❤️বাংলাদেশ এটা কি খেললো ভাই!! অবিশ্বাস্য! অকল্পনীয়! 😱❤️অস্ট্রেলিয়ার মা...
16/08/2026

অবিশ্বাস্য! স্তব্ধ! গর্বিত!
বাংলাদেশ, তুমি পারো! 🇧🇩❤️

বাংলাদেশ এটা কি খেললো ভাই!! অবিশ্বাস্য! অকল্পনীয়! 😱❤️

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ তাও আবার টেস্টে!

যে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের ১ নম্বর দল, তাদের বিপরীতে বাংলাদেশ ছিল ৯ নম্বরে। গত এক দশকে ভারত ছাড়া কোনো এশিয়ান দল অস্ট্রেলিয়ার মাটিতে তাদের টেস্টে হারাতে পারেনি। সেই অসম্ভব কাজটাই করে দেখালো বাংলাদেশ!

অথচ প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিলাম আমরা। তখন অনেকেই ভেবেছিল, বাংলাদেশ হয়তো দুই দিনও টিকতে পারবে না।

কিন্তু সেই বাংলাদেশই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে দিলো!

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আজকের দিনটা নিঃসন্দেহে অন্যতম সেরা দিন। যে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে খেলতে চায় না—আজকের এই জয় যেন তাদের সব কথার জবাব দিয়ে দিলো!

#বাংলাদেশ #ক্রিকেট #অস্ট্রেলিয়া

অবিশ্বাস্য! অকল্পনীয়!!! বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া কে ৯ উইকেটে হারাইছে! টেস্টে!! অবিশ্বাস্য! অস্ট্রেলিয়া ট...
16/08/2026

অবিশ্বাস্য! অকল্পনীয়!!!

বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া কে ৯ উইকেটে হারাইছে! টেস্টে!! অবিশ্বাস্য! অস্ট্রেলিয়া টেস্টে ১ নাম্বার দল,বাংলাদেশ ৯ নাম্বার!
গতো এক দশকে ইন্ডিয়া ছাড়া কোনো এশিয়ান টিম অস্ট্রেলিয়া কে হারাইতে পারে নাই! বাংলাদেশ এটাই করে দেখাইছে!!!!

বাংলাদশের ক্রিকেট ইতিহাসের সেরা দিন এইটাই!
এই অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে খেলতে চায়না,আজকে বাংলাদেশ তাদের মুখ বন্ধ করে দিলো!!!

প্রস্তুতি ম্যাচে আমরা ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিলাম,অনেকেই ভেবেছিলো আমরা দুই দিনেই হেরে যাবো। সেই আমরাই এই টেস্ট জিতে গেলাম!

অবিশ্বাস্য!!! স্তব্ধ! ❤️

ভাইরে ভাই! তারেক রহমান বনাম আসিফ মাহমুদের একটা বিনোদন দেখলাম.. 🤣🤣গতকাল বিদ্যুৎ সংকট নিয়ে এনসিপির নেতারা যাত্রাবাড়িতে হা...
15/08/2026

ভাইরে ভাই! তারেক রহমান বনাম আসিফ মাহমুদের একটা বিনোদন দেখলাম.. 🤣🤣

গতকাল বিদ্যুৎ সংকট নিয়ে এনসিপির নেতারা যাত্রাবাড়িতে হারিকেন সামনে নিয়ে একটা প্রতিবাদ সভা করে৷

তো তারেক রহমান সেই ভিডিওটা দেখছে৷ আজ একটা সভায় তারেক রহমান বলেছে, "এরা সামনে হারিকেন রেখে পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আবার বলছে ‘বিদ্যুৎ চাই"

আসিফ মাহমুদ আবার তারেক রহমানের সে নিউজ শেয়ার করে ক্যাপশনে লিখছে, "প্রধানমন্ত্রী আমাদের গতকালকের কর্মসূচির সমালোচনা করে বললেন, "সামনে হারিকেন নিয়ে বসে আছে, পেছনে তাদের ফ্যান চলছে"।

মাননীয় প্রধানমন্ত্রী আপনার অবগতির জন্য জানাচ্ছি ফ্যান আর মাইক জেনারেটর দিয়ে চলছিল। কর্মসূচি চলাকালে ঐ এলাকায় বিদ্যুৎ ছিল না অধিকাংশ সময়"

ঐ পোস্টে দেখলাম আবার একজন কমেন্ট করছে৷ তোমরা যে হারিকেন আর বিদ্যুৎ নিয়ে এতো লাফাও? এগুলো কে দিছে? এগুলো দিছে জননেত্রী শেখ হাসিনা"

মানে এমন একটা দেশে আছি এক সেকেন্ডও বিনোদন মিস করা যায় না :)

#এনসিপি #হাসিনা #তারেক

নিজের বাবার হত্যার প্রতিশোধ নিজের হাতেই নিল দুই ভাই।ময়মনসিংহে দিনের বেলায় রাব্বি নামের এক ব্যক্তিকে হত্যার পর খালেক পুলি...
15/08/2026

নিজের বাবার হত্যার প্রতিশোধ নিজের হাতেই নিল দুই ভাই।

ময়মনসিংহে দিনের বেলায় রাব্বি নামের এক ব্যক্তিকে হত্যার পর খালেক পুলিশের সামনে দাঁড়িয়ে বলছিল—

“ওরা আমার বাবাকে কুপিয়েছে, আমি ওকে কুপিয়েছি। সন্ত্রাসী মেরেছি, চাঁদাবাজ মেরেছি; কোনো নিরীহ মানুষকে মারিনি।”

তার দাবি, বাবার ওপর হামলার পর তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়, লুটপাট করা হয়। এসব ঘটনায় থানায় অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায় সে প্রতিশোধের পথ বেছে নিয়েছে।

খালেকের আরেকটি কথা ছিল—
“আমি ইনোসেন্ট মানুষ। কিন্তু কেউ আমার বাবার সঙ্গে এমন করলে তাকে ছাড়তাম না। পুলিশ যদি বিচার করতে না পারে, তাহলে নিজেই বিচার করতে হবে।”

সবচেয়ে ভয়ংকর বিষয় ছিল—পুলিশের সামনে দাঁড়িয়েও তার চোখেমুখে ভয় ছিল না; বরং দৃঢ়তা ছিল।

কিন্তু প্রশ্ন একটাই—
আইন যদি সময়মতো বিচার না দেয়, তাহলে কি মানুষ ধীরে ধীরে নিজের হাতেই বিচার তুলে নিতে শুরু করবে?

— Tasnia Daily Update

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করলেন তাজিদ হাসান তামিম 🔥💯ক্যারিয়ারের মাত্র ২য় টেস্ট ম্যাচ খেলতে নেম...
14/08/2026

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করলেন তাজিদ হাসান তামিম 🔥💯
ক্যারিয়ারের মাত্র ২য় টেস্ট ম্যাচ খেলতে নেমেই মাইট্রি অস্ট্রেলিয়ার বিপক্ষে শতকের দেখা পেলেন তানজীদ হাসান তামিম, অভিনন্দন 🔥☠️
তাছাড়া টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তানজিদ তামিমের 🤍🔥🇧🇩🤍

সিলেটে এলেই সালমান শাহর ক%ব%র জিয়ারত করতেন ডন, ক%ব%রে দিতেন ফুল—২৯ বছর পর সেই ডনকেই সালমান শাহ হ%ত্যা%কা%ণ্ডের প্রধান আ...
13/08/2026

সিলেটে এলেই সালমান শাহর ক%ব%র জিয়ারত করতেন ডন, ক%ব%রে দিতেন ফুল—২৯ বছর পর সেই ডনকেই সালমান শাহ হ%ত্যা%কা%ণ্ডের প্রধান আ%সামি হিসেবে সামনে আনা হলো!
ঘটনার সবচেয়ে অ'বা'ক করা দিকটা এখানেই দাবি অনুযায়ী, দীর্ঘ ২৯ বছরে সালমান শাহর ক%ব%র ১১ বার জিয়ারত করেছিলেন ডন এবং প্রতিবারই ক%ব%রে ফুল দিয়েছিলেন।

অথচ এত বছর পর সালমান শাহর মৃ%ত্যু%র ঘটনায় ডনের নামই যখন প্রধান আ%সামি হিসেবে সামনে এসেছে, তখন প্রশ্ন উঠছে যদি এই অ-ভি-যোগ সত্য প্রমাণিত হয়, তাহলে এত বছর ধরে ক%ব%রের পাশে দাঁড়িয়ে কা%ন্না আর ফুল দেওয়ার সেই দৃশ্যগুলোর অর্থ কী ছিল?

নিজের বন্ধুর ক%ব%রের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করা, ফুল দেওয়া—আর একই মানুষের বি'রু'দ্ধে যদি সেই বন্ধুকে হ%ত্যা%র অ-ভি-যোগ প্রমাণিত হয়, তাহলে সত্যিই এটি যেন কোনো রূপকথার ভি-লে-নের চরিত্রকেও হার মানানো এক নির্মম গল্প।😅💔

বাংলাদেশে মানুষের কাছে খুন এখন বোধহয় একবেলা ভাত খাওয়ার চেয়েও সহজ..........!🙂ঘটনা সিলেটের.....৯০ বছর বয়সী এম আব্দুস সাত্ত...
13/08/2026

বাংলাদেশে মানুষের কাছে খুন এখন বোধহয় একবেলা ভাত খাওয়ার চেয়েও সহজ..........!🙂

ঘটনা সিলেটের.....৯০ বছর বয়সী এম আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী ৭২ বছর বয়সী সুরাইয়া এবং তাঁদের বাসায় কাজ করে গৃহকর্মী তাহমিনা।
সাত্তার দম্পতির চার সন্তানই প্রবাসে থাকেন। বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনার জন্য বাসায় থাকতেন গৃহকর্মী তাহমিনা। পরিবারের কাছে তিনি শুধু একজন কাজের মানুষ ছিলেন না, অনেকটা মেয়ের মতোই ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বাবুল মিয়া নামের এক ব্যক্তি বুধবার সকালে ওই বাসায় প্রবেশ করেন। তাহমিনার সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয় ও ঘনিষ্ঠতা ছিলো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। একপর্যায়ে তাহমিনার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর পরই ধারালো অ** দিয়ে তাহমিনাকে আ/ ঘাত করা হয়।

তাহমিনার চিৎকার শুনে বৃদ্ধা সুরাইয়া এগিয়ে এলে তাঁকেও আ/ ঘাত করা হয়। পরে গৃহকর্তা এম আব্দুস সাত্তার এগিয়ে এলে তিনিও হা/ মলার শিকার হন।

মুহূর্তের মধ্যে তিনজন মানুষ শেষ....... 💔

ঘটনার পর অভিযুক্ত বাবুল মিয়া পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হন। পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তায় ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আটক করা সম্ভব হয়েছে। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় সিসিটিভির কিছু অংশে পুরো ঘটনা ধরা না পড়লেও আশপাশের ফুটেজ ও অন্যান্য তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানা গেছে।

সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই হ*** কাণ্ডের প্রকৃত কারণ কী? তাহমিনার সঙ্গে বাবুলের সম্পর্কের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? আর এই ঘটনার পেছনে আরও কোনো কারণ বা ব্যক্তি জড়িত আছে কি না?
এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত শেষ হলে।

তবে একটি বিষয় ভাবতেই হয়, একজন মানুষ কীভাবে এত সহজে আরেকজন মানুষের জীবন কেড়ে নিতে পারে?

আমরা চাই, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হোক এবং দোষী প্রমাণিত হলে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

আমাদের দেশটা দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। নিজের ঘরের ভেতরেও যদি মানুষ নিরাপদ না থাকে, তাহলে নিরাপত্তা কোথায়?
আল্লাহ নিহত তিনজনকে ক্ষমা করুন এবং তাঁদের স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন। 🖤

#সিলেট

Address

Shyampur Kadamtoli Dhaka 1204
Dhaka
1311

Website

Alerts

Be the first to know and let us send you an email when ̶Tasnia Daily Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share