07/12/2025
ইসলামে একটা সহজ সত্য বারবার উঠে আসে—যে মানুষ অন্যকে সম্মান দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। নিজের অহং ভেঙে নম্র থাকা কোনো দুর্বলতা না, বরং ঈমানের শক্তি। হাদিসে আছে, যে আল্লাহর জন্য বিনয় দেখায়, আল্লাহ তাকে উঁচুতে তোলেন। আর যে অন্যকে ছোট করে, নিজেই ছোট হয়ে যায়। এই মানসিকতাই আসল পরীক্ষা—মানুষের সাথে আচরণে সৌজন্য, নিজের অবস্থান নিয়ে অহংকার না করা, আর অন্যের সম্মান রক্ষা করা। যে নিজেকে আল্লাহর সামনে ছোট মনে করে, আল্লাহই তাকে মানুষের চোখে বড় করে দেন। #বাংলাদেশ Hasnat