The Sky Times

The Sky Times The Sky Times is a popular digital news portal in Bangladesh, delivering timely, reliable, and in-depth coverage of national and international affairs.

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু মঙ্গলবার
01/09/2026

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু মঙ্গলবার

31/08/2026

সমাজ থেকে মা/দক ও অপরাধ নির্মূল করতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই।
#মাদক #অপরাধ #আইনশৃংখলা

31/08/2026
আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ...
31/08/2026

আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা রমজানের পর ১৪ মার্চ থেকে শুরু হবে। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। এ পরীক্ষা আগামী ৬ জুন থেকেই শুরু হবে।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে। আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

31/08/2026

রোজার পরই নেয়া হবে এইচএসসি
পরীক্ষা জানালেন শিক্ষামন্ত্রী।
#এইচএসসি #শিক্ষামন্ত্রী

31/08/2026

স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লক্ষ ৭৭ হাজার ৬৩৪ জন।
#নির্বাচন #স্থানীয়সরকার #ভোটার

প্রস্রাবে মাদক সেবনের প্রমাণ থাকে সর্বোচ্চ ৭ দিন বলে জানিয়েছেন  চিকিৎসক। রংপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ...
31/08/2026

প্রস্রাবে মাদক সেবনের প্রমাণ থাকে সর্বোচ্চ ৭ দিন বলে জানিয়েছেন চিকিৎসক। রংপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফলে মাদকের আলামত না পাওয়া যাওয়ায় আলোচনায় আসে বিষয়টি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. রাশেদুল হক বলেন, প্রস্রাবে মাদক সেবনের প্রমাণ থাকে সর্বোচ্চ ৭ দিন। ডোপ টেস্টের ফলাফল প্রকাশের পর চিকিৎসকরা জানিয়েছেন, ইয়াবা বা এমফিটামিন মাদকের উপস্থিতি শনাক্ত করতে সেবনকারীর প্রস্রাবের নমুনা অবশ্যই ৭ দিনের মধ্যে সংগ্রহ করে পরীক্ষা করতে হবে। ৭ দিনের বেশি সেবনকারীর প্রস্রাবে মাদক সেবনের প্রমাণ থাকে না।

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার ...
31/08/2026

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।গত ২৫ আগস্ট রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। গত ২৪ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। আদালতে হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে রয়েছেন হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

২০২৫ সালের ৫ মার্চ রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আট বছর বয়সী শিশুটির। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের সবাইকে গ্রেপ্তার করে পুলিশ।

31/08/2026

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যপুস্তকে
তৃতীয় ভাষা যুক্ত করার উদ্যোগ।
#শিক্ষামন্ত্রী #কারীকুলাম #তৃতীয়ভাষা

নানা ধরণের জটিলতা থাকায় ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) রমজানের পরে মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্...
31/08/2026

নানা ধরণের জটিলতা থাকায় ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) রমজানের পরে মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,“এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে। ফলে এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।”

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Sky Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share