Safia Deginer Page

Safia Deginer Page this service and delivery process are also good

09/07/2025
This is my work
23/06/2025

This is my work

30/05/2025

জিরো ইনভেস্টমেন্টে সফল হওয়ার সুযোগ: ঘরে বসে AI দিয়েই শুরু করুন নিজের ব্যবসা!

আপনি কি ভাবছেন ব্যবসা শুরু করবেন, কিন্তু পুঁজি নেই? এখন আর দুশ্চিন্তার দরকার নেই! AI এখন এমন এক শক্তি যা আপনার ব্যবসার পুরো সাপোর্ট টিম হতে পারে—একেবারে বিনামূল্যে।

এখানে থাকছে এমন কিছু আইডিয়া, যেগুলো আপনি ChatGPT এবং অন্যান্য ফ্রি AI টুল ব্যবহার করে ঘরে বসেই শুরু করতে পারেন—জিরো ইনভেস্টমেন্টে!

১. AI কনটেন্ট এজেন্সি
ChatGPT দিয়ে কনটেন্ট, ক্যাপশন, ব্লগ, SEO আর্টিকেল তৈরি করে ক্লায়েন্টকে দিন।
ইনকাম: প্রতি মাসে ১০,০০০–৫০,০০০ টাকা পর্যন্ত।
২. AI লোগো ও ডিজাইন সার্ভিস
Canva, Looka, বা Designs.ai ব্যবহার করে লোগো, বিজনেস কার্ড, ব্যানার ডিজাইন করুন।
ইনকাম: প্রতি ডিজাইন ৫০০–৫,০০০ টাকা পর্যন্ত।
৩. AI স্ক্রিপ্ট রাইটিং ও ভয়েসওভার
YouTuber ও রিল ক্রিয়েটরদের জন্য স্ক্রিপ্ট তৈরি করে দিন, চাইলে ElevenLabs বা TTSMaker দিয়ে ভয়েসওভারও করুন।
ইনকাম: প্রতি ভিডিও ৫০০–৩,০০০ টাকা।
৪. ডিজিটাল পণ্য তৈরি ও বিক্রি
ChatGPT ও Canva দিয়ে ডিজিটাল প্রোডাক্ট (প্ল্যানার, ই-বুক, টেমপ্লেট) বানিয়ে Etsy বা নিজের ওয়েবসাইটে বিক্রি করুন।
ইনকাম: প্যাসিভ ইনকাম, আয় চলতেই থাকবে।
৫. AI বেজড সোশ্যাল মিডিয়া সার্ভিস
ছোট ব্যবসাগুলোর জন্য ফেসবুক পেজ পরিচালনা, পোস্ট কনটেন্ট লেখা, হ্যাশট্যাগ রিসার্চ সবই AI দিয়ে করুন।
ইনকাম: প্রতি পেজে ২,০০০–১০,০০০ টাকা।
৬. AI ট্রেনিং ও কোচিং
ChatGPT, Canva, Notion AI – এসব নিয়ে ছোট প্রশিক্ষণ কোর্স চালু করুন, ভিডিও বানিয়ে বিক্রি করুন বা Zoom ক্লাস নিন।
ইনকাম: কোর্স অনুযায়ী আয় ৫০০–২০,০০০ টাকা পর্যন্ত।
৭. ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং
নিজস্ব ব্লগ খুলে AI দিয়ে রেগুলার কনটেন্ট তৈরি করুন, অ্যাফিলিয়েট লিংক বসিয়ে আয় শুরু করুন।
ইনকাম: সময়ের সঙ্গে বাড়তে থাকবে।
যা লাগবে:
একটি মোবাইল/ল্যাপটপ
ফ্রি AI টুলগুলোর নাম ও ইউজ জানা
কিছুটা ধৈর্য ও অভ্যাস
সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনার আত্মবিশ্বাস






#

💸 ক্লায়েন্ট যদি দাম শুনে পালায়? আপনি কি করবেন!আমাকে একজন বললো – "ভাই, নিজের কাজের ভ্যালু অনুযায়ী দাম চাইতে কনফিডেন্স পাই...
29/05/2025

💸 ক্লায়েন্ট যদি দাম শুনে পালায়? আপনি কি করবেন!

আমাকে একজন বললো – "ভাই, নিজের কাজের ভ্যালু অনুযায়ী দাম চাইতে কনফিডেন্স পাই না। কম দামে কাজ করে ফেলি। মনে হয় বেশি বললে ক্লায়েন্ট চলে যাবে…"
এটা শুধু তার না—আমরা অনেকেই এই ভয় নিয়ে ঘুরি। কিন্তু ভয়টা কোথায় জানেন? ভয়টা ক্লায়েন্টের না, নিজের ভ্যালু বোঝার অভাবে।

🎯 বাস্তব কথা বলি:
এক প্লেট বিরিয়ানি যদি ১০ টাকা দাম হয়—আপনি কি খাইবেন? না! কারণ এত কম দামের পেছনে নিশ্চয়ই কিছু গড়বড় আছে! একইভাবে, যদি আপনি ৫০০০ টাকার ডিজাইন ৩০০ টাকায় দেন, ক্লায়েন্ট ভাববে: "হুম, এইটা কীভাবে এত কমে দিলো? হয়ত প্রফেশনাল না।"

অনেক ডিজাইনার ভাবে, “দাম কমালে ক্লায়েন্ট রাজি হবে।” না ভাই, ভ্যালু না বুঝালে ক্লায়েন্ট আগায় না।
আপনি যদি বলেন:

🎯 “এই পোস্টে আপনার প্রোডাক্টের কালার সাইকোলজি থাকতেছে।”

🎯 “CTA এমন হবে, যাতে মানুষ ডিজাইন দেখেই ক্লিক করবে আপনার সেলস ও বৃদ্ধি পাবে।

🎯 “আপনার ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়বে – শুধু সুন্দর না, ফলদায়ক ডিজাইন হবে।”

তখন ক্লায়েন্ট বোঝে—এই ডিজাইনার আসলেই ভ্যালু দিচ্ছে এবং কাজে অনেক কনফিডেন্ট। তখন সে ৩০০ না, ৫০০০ টাকাও দিতে রাজি হয়।

এই যেমন হঠাৎ আমার এই পোস্ট আপনার সামনে পড়লো, পোস্টের ডিজাইনে চোখ পড়লো, আপনাকে আমি হুক করলাম ক্লায়েন্ট যদি দাম শুনে পালায় কি করবেন? এই যে আপনার জানার একটা কৌতুহল এবং জ্ঞান অর্জন করার একটা ক্ষুধা সৃষ্টি করলাম, এখনও পোস্টের এই লাইন পড়তেছেন! এর মানে হচ্ছে আমি আপনাকে এট্রাক্ট করতে পেরেছি। শুধু এট্রাক্ট করলেই হয় না সমস্যার সমাধান দিতে হয়। আমি যদি আপনাকে ভ্যালু দিতে না পারি! ভবিষ্যতে আমার পোস্ট সামনে পড়লেও আপনি স্কিপ করে চলে যাবেন। কারন মানুষ যেখানে উপকার পায় না সেখানে সময় নষ্ট করতে চায় না। তেমনি ক্লায়েন্ট ও ভ্যালু টাই খুঁজে।

একটা জিনিস কল্পনা করেন,
আপনি মার্কেটে গেলেন, দেখলেন এক দোকানে ৭০০০ টাকায় iPhone 15 বিক্রি করছে। আপনি কি সেটা নেবেন? নাহ! কারণ আপনি জানেন – এর মধ্যে নিশ্চিত গড়বড় আছে। ঠিক তেমনি আপনি যদি নিজে ২-৩ দিন ব্রান্ড রিসার্চ করে কঠোর পরিশ্রম করে সেই কাজ মাত্র ৩০০ টাকায় অফার করেন, ক্লায়েন্টও ভাবে – "এই ভাই নিজেই নিজের কাজের ভ্যালু জানে না! আমি কেন ভরসা করবো?"

🔥 কী করা উচিত?
✅ নিজের কাজের রেজাল্ট তুলে ধরেন।

✅ শুধু “ডিজাইন দিবো” না বলে —কী সমস্যার সমাধান দিবেন, সেটা বোঝান।

✅ জাস্ট প্রাইস না, নিজের প্রোফাইলে ভ্যালু দেখান।

💡 মনে রাইখেন —
দাম বেশি বললে ক্লায়েন্ট পালায় না, ভ্যালু বোঝাতে না পারলে—তারা বিশ্বাসই করে না।
নিজের উপর বিশ্বাস রাখেন। আপনি যদি দাম চান নিজের ভ্যালু অনুযায়ী, তাহলে ক্লায়েন্টও তার মান অনুযায়ী আসে। আর যদি সস্তায় দিয়ে নিজের দাম কমান, তাহলে ক্লায়েন্টও আপনাকে সস্তা ভাবে।

এই যেমন আমার ক্লায়েন্ট ধরার বিচ্চু বুদ্ধি ই-বুক অনেকেই নিয়েছেন। আবার অনেকের ফিন্যান্সিয়াল ক্রাইসিস থাকার কারনে স্যালারী পেলে পরে নিবেন বলছেন, অনেকে ডিসকাউন্ট চেয়েছেন, কেউ টাকা জমাচ্ছেন নেয়ার জন্য! কারন আমি আপনার সামনে একটা সমস্যা তুলে ধরেছি যেটা বেশিরভাগ ডিজাইনারের সাথে রিলেটএবল, ক্লায়েন্ট পাওয়া মনে হয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। এতো এতো ক্রিয়েটিভ ডিজাইনারদের কম্পিটিশন এর ভীড়ে নিজেকে একবার প্রশ্ন করেন তো দুনিয়ায় এতো ডিজাইনার থাকতে! সস্তায় করে দিবে এমন কিছু ধৈঞ্চা ডিজাইনারদের কাজ না দিয়ে কেন ক্লায়েন্ট আপনাকে বেশি দাম দিয়ে হায়ার করবে?
উত্তর জানতে ই-বুক নিয়ে নিয়েন। পড়ার পর যদি দাবী করেন মিয়া আপনি ধৈঞ্চার লেখক কোন কিছু শিখি নাই, ভ্যালু পাই নাই, আমাকে নক দিয়েন আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। 😇

কিছু ক্লায়েন্ট কে না বলতে শিখেন, সব ক্লায়েন্ট আপনার না—আপনার দাম বুঝবে যারা, তারাই আপনার ক্লায়েন্ট। এখন মনোবিজ্ঞানের মজা শোনেন : মানুষ যেকোনো প্রোডাক্ট বা সার্ভিসে ২টা জিনিস খুঁজে— একটা হচ্ছে মানসিক নিশ্চয়তা আরেকটা হচ্ছে আত্মবিশ্বাস। আপনি যদি বিশ্বাস অর্জন না করেন, মানুষ কে প্রোডাক্ট বা সার্ভিসে ভ্যালু দিতে না পারেন তাহলে ডলার খরচ করে এড ক্যাম্পেইন রান করে, সেলিব্রিটি হায়ার করে মার্কেটিং করলেও আপনার ব্রান্ড বেশিদুর আগাতে পারবে না।

আপনি যদি একসাথে দুইজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন। কারণ প্রথম জনকে যদি আপনি সত্যিই ভালোবাসতেন তাহলে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না।

আর যদি দ্বিতীয় জনকে বেছে নেওয়ার পরও তৃতীয় জনকে ভালোবেসে ফেলেন তাহলে ভালোবাসা বাদ দেন। আগে নিজের চরিত্রের সংস্কার করেন। 😁

আপনি যদি নিজের কাজকে দাম না দেন, তাহলে দুনিয়া তো সেটাকে ফ্রিতেই নিতে চাইবে!
আপনার কাজের পেছনে ঘাম ঝরানো, নির্ঘুম রাত, রিসার্চ করে করে নতুন জিনিস শেখা, মস্তিষ্ক হ্যাং, মাথা, হাত, কোমর ব্যাথা এইগুলা কেউ দেখে না ভাই, এসবের দাম আছে ভাই। তুমি যখন দাম চাও, তখন শুধু ডিজাইনের না—তোমার জীবনের মূল্যায়ন চাও।
সাহস করো। একটা দামি কথা বলো, দামি ভ্যালু দাও। যদি সস্তা ক্লায়েন্ট পালায়, তার জায়গায় আসবে সেই হাই পেয়িং ক্লায়েন্ট— যে তোমার মূল্য বুঝে, কাজের মান বোঝে, আর তোমার সম্মান রাখে।

আল্লাহ আমাকে, আপনাকে এবং সকল মুমিন মুসলমান কে উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুল যোগ্য আমল করার তৌফিক দান করুন,,, আমিন।❤️

ভালোবাসা অবিরাম 😍

✍️শরিফুল ইসলাম বিজয়
ব্রান্ড কনসালটেন্ট ও ব্রান্ড ডিজাইনার।
past

অনলাইনে ভিডিও তৈরি করে কিভাবে আপনি আয় করতে পারেন – একটি পূর্ণাঙ্গ গাইড (বাংলায়)বর্তমানে ভিডিও কনটেন্ট ইন্টারনেট দুনিয়ার ...
26/05/2025

অনলাইনে ভিডিও তৈরি করে কিভাবে আপনি আয় করতে পারেন – একটি পূর্ণাঙ্গ গাইড (বাংলায়)

বর্তমানে ভিডিও কনটেন্ট ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। YouTube, Facebook, Instagram, TikTok সহ নানা প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট তৈরি করে লাখো মানুষ আয় করছেন। আপনি যদি অনলাইনে ভিডিও তৈরি করে নিজের পরিচিতি গড়তে এবং ইনকাম করতে চান, তাহলে নিচের ধাপগুলো আপনাকে সাহায্য করবে।

১. আপনি কী ধরনের ভিডিও বানাবেন? (নিচের আইডিয়াগুলোর মধ্যে থেকে বেছে নিতে পারেন):

শিক্ষামূলক ভিডিও (Education / Tutorial)

বিনোদনমূলক ভিডিও (Comedy / Short Films / Vlog)

রিভিউ ভিডিও (Product Review, Mobile Unboxing)

লাইফস্টাইল বা ভ্লগ (Daily Vlog, Travel)

খবর বা সমসাময়িক বিষয় (News & Commentary)

অনুপ্রেরণামূলক গল্প (Motivational)

ইসলামিক/ধর্মীয় ভিডিও

খেলা/গেমিং ভিডিও (Game Streaming)

২. কী দিয়ে ভিডিও বানাবেন?

হ্যান্ডসেট: শুরুতে স্মার্টফোন দিয়েই ভালো ভিডিও করা যায়। যেমন: Samsung, iPhone, Xiaomi ইত্যাদি।

অ্যাপ বা সফটওয়্যার:

ভিডিও তোলার জন্য: Phone Camera, Open Camera (Android)

এডিট করার জন্য:

মোবাইল: CapCut, InShot, Kinemaster, VN

পিসি: Adobe Premiere Pro, DaVinci Resolve, Filmora

সাউন্ড কোয়ালিটি:
ভালো সাউন্ডের জন্য আপনি Boya বা Lavalier মাইক্রোফোন ব্যবহার করতে পারেন।

৩. ভিডিও বানানোর প্রক্রিয়া (ধাপে ধাপে):

ধাপ ১: স্ক্রিপ্ট লিখুন বা আইডিয়া তৈরি করুন

– আপনি কী বলতে বা দেখাতে যাচ্ছেন, তার পরিকল্পনা করে নিন।

ধাপ ২: ভিডিও শ্যুট করুন

– আলো এবং ব্যাকগ্রাউন্ড যেন পরিষ্কার থাকে। হাতে ধরে বা ট্রাইপড দিয়ে ভিডিও করুন।

ধাপ ৩: ভিডিও এডিট করুন

– শুরু ও শেষে ইন্ট্রো-আউট্রো যোগ করুন
– শব্দ ঠিক করুন, অপ্রয়োজনীয় অংশ কেটে দিন
– সাবটাইটেল/টেক্সট যোগ করলে ভালো হয়

ধাপ ৪: ভিডিও প্রকাশ করুন

– YouTube, page, TikTok, Instagram – যেখানেই পোস্ট করুন, ভালো ক্যাপশন ও হ্যাশট্যাগ দিন।

৪. ভিডিও থেকে আয় করার উপায়:

YouTube Monetization: সাবস্ক্রাইবার ও Watch Hour পূর্ণ হলে আয় শুরু

Facebook In-stream Ads

Sponsorship / Brand Deal

Affiliate Marketing (ভিডিওতে পণ্য সাজেস্ট করে)

কোর্স বা ডিজিটাল পণ্য বিক্রি

স্টার / গিফট / ফ্যান সাবস্ক্রিপশন (Facebook / TikTok)

৫. টিপস:

প্রথমে নিঃস্বার্থভাবে দিতে শিখুন – ধৈর্য ধরুন

নিয়মিত কনটেন্ট দিন (Consistency is key)

ভিউ নয়, কনটেন্টের মানে গুরুত্ব দিন

ট্রেন্ড ফলো করুন, তবে নিজের স্টাইল বজায় রাখুন

ভিজুয়াল ও সাউন্ডে ভালো মান বজায় রাখুন

দর্শকদের কমেন্ট/রেসপন্স দিন, এনগেজ করুন

উপসংহার:

ভিডিও কনটেন্ট এখন শুধুই বিনোদনের মাধ্যম নয়, বরং একটি ফুল-টাইম ক্যারিয়ারও হতে পারে। যেকোনো সাধারণ মোবাইল দিয়ে শুরু করা যায়। প্রয়োজন শুধু আপনার আগ্রহ, পরিকল্পনা ও ধারাবাহিকতা।


゚viralfbreelsfypシ゚viral

23/05/2025

🟥 "কেন শুক্রবারই সেল? জানো মনের খেলা আর ব্যবসার চালাকি!"

প্রশ্নটা সোজা:
“ফ্রাইডেতে সেল দিই মানে সবাই দেয়, তাই?”
❌ Nope.
“মানুষ শুক্রবারে কেনে বেশি, তাই?”
✅ Exactly.
কিন্তু জানেন, “কেন”?

📊 ডাটা বলে কী?
According to a 2022 study by SaleCycle,
👉 “Online purchase rates jump by 22% on Fridays compared to Mondays.”
আর Adobe Digital Insights বলছে:
👉 “Conversion rate peaks start from Friday afternoon and sustain till Sunday noon.”

মানে কী?
মানুষ উইকেন্ডের মুখে থাকলে তার “mental bandwidth” খোলে।
বৃহস্পতিবারে সে খরচ নিয়ে চিন্তা করে,
শুক্রবারে সে ডিসিশন নেয়।
আর শনিবারে সে খরচ করে।

🧠 Harvard Business Review একটা অসাধারণ জিনিস বলেছিল:

“People don’t buy products on weekends, they buy Permission to Feel Good.”

এখন বুঝলেন কেন, শুক্রবার বিকেল মানে হচ্ছে Emotional Open Window?
👉 আপনি যদি ঐ সময়টায় সঠিকভাবে অফার দেন, ব্র্যান্ডটা হয়ে যায় “Reward Provider”।

🎯 এখন আসল চালাকি আসুক!

✅ ১. Consumer Mood Mapping:
শুক্রবার মানেই —
📌 দুপুরে মানুষ অফিসে ঢিলেঢালা
📌 বিকেলে মোবাইলে টাইমপাস
📌 রাতে উইকেন্ড মুড অন

এটাই সময়: “Scroll Stopper Hook + Emotional CTA”
🎯 উদাহরণ:

“এই সপ্তাহে অনেক কিছু দিলেন… নিজের জন্য কিছু রাখলেন তো?”
“ফ্রাইডে Treat — কারণ আপনি deserve করেন একটা উইকেন্ড উইনার ফিল।”

✅ ২. Scarcity With Soul:
শুধু বলবেন না — “Offer শেষ আজ রাতেই।”
বলুন —

“আজ রাত ১২টার পর এই চেস্টা আবার সোমবার আসবে — তখন মুড আর থাকবে?”
👉 মানুষ “Opportunity Miss” এর ভয় পায় — এটাকে বলে FOMO Trigger।

✅ ৩. ইনবক্সে CTA না, ইনভাইটেশন দিন:

“ভেবেছেন উইকেন্ডে একটা ভালো কিছু দিয়ে দিন শুরু করবেন?
একটা voice note পাঠাবো—আপনার প্রোডাক্ট/সার্ভিস কীভাবে ইউজারকে ‘সপ্তাহ শেষের হিরো’ বানাতে পারে!”

এইভাবে ব্র্যান্ড হয় আর্ট, আর সেল হয় গল্পের একটা পরিণতি।

আপনার ব্র্যান্ড কি শুক্রবারে আরেকটা “ডিসকাউন্ট ওয়ালা দোকান”?
না কি এমন একটা জায়গা, যেখান থেকে মানুষ কিনে — কারণ সেটা তার emotion, identity আর enjoyment-এর সাথে মিলে যায়?

“Brands that win on Friday, don’t sell products — they sell relief.”
— Consumer Psychology Review, 2023

📌 এই পোস্টে যদি মাথা নেড়েছেন, তাহলে আপনার জন্য একটা গিফট আছে। এসএমএস করো 👉 "FRIDAY MINDSET" আমি আপনাকে পাঠাবো — “Friday Sales Formula: Emotion + Ex*****on + Edge”
(একটা exclusive কন্টেন্ট স্ট্র্যাটেজি, যেটা শুধু শুক্রবারের জন্য!)

26/10/2024

ফ্রিল্যান্সিং-এর কোন কাজ অল্প দিনে শিখে টাকা উপার্জন করা যাবে?

ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রথমেই বলে রাখি, কোন কাজই সহজ নয়। তবে আপনি যদি ৪/৫ নিয়ম মেনে চলতে পারেন তবে ৩/৪ মাসের মধ্যে কাজ শিখে আয় করতে পারবেন।

১) প্রচুর পরিমাণে পরিশ্রম।

২) অনেক ধৈর্য্য।

৩) নিয়মিত সময়।

৪) যে কোন একটি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন। নিজেকে প্রফেশনাল হিসেবে গড়ে তুলুন।

৫) সঠিক গাইড লাইন মনে নিয়মিত কাজ করুন।

সেক্ষেত্রে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেশি। আপনি সোস্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটি কোর্স করতে পারেন। হতে পারে ইউটিউব অথবা আপনার পছন্দের সাইড থেকে। ইচ্ছে করলে কোন ভালো প্রশিক্ষণ

কেন্দ্র থেকেও শিখতে পারেন।

Address

Banassree Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safia Deginer Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share