MY News 24.com

MY News 24.com আজ এবং কালের কথা বলে....

MY News 24.com Live....

Like Follow & Share.. Stay With Us..

29/09/2026

রাত দুইটার সময় আবাসিক হোটেলে নেতার কাছে জন্ম নিবন্ধন ঠিক করতে গেলেন এক তরুণী

28/09/2026

ভাঙচুর করা বাড্ডা হাসপাতাল পরিদর্শনে যান ডাক্তার তাসলিম জারা ।

28/09/2026

কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন

উজিরপুর প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকালে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরা ছবি ও ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সহযোগি সংগঠনের ব্যানারে একটি ঘরের রুমের মধ্যে বসে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উজিরপুরের বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহামুদ শাওন, উপজেলা যুবলীগ নেতা মো. শাওন বালী, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, বামরাইল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হাওলাদার, যুবলীগ নেতা ওসমান তালুকদার, জল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, জল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমল রায়, সহ-সভাপতি নয়ন হাওলাদার, শোলক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুন হাওলাদার উপস্থিত রয়েছেন।

তবে এ ব্যাপারে জানতে উল্লেখিত একাধিক ব্যক্তির সাথে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও প্রতিটি নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে থানার একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, উজিপুরের কোথাও প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালন করা হয়নি। কেউ ঘরের মধ্যে বসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন কিনা সে ব্যাপারে থানা পুলিশের কাছে তথ্য নেই। তবে ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

28/09/2026

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রতিনিধি:

মিছিলনও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সভাপতি আলহাজ্ব মোঃ হযরত আলী, আহবায়ক শেরপুর সদর উপজেলা বিএনপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম
আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব মো. জাফর আলী,জেলা শ্রমিক দলের সভাপতি সৈকত হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ*, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল, জেলা জাসাসের সভাপতি এনামুল হক বিপু, জেলা ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
।

28/09/2026

বরিশালের ঐতিহ্যবাহী কাউনিয়া সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত।
আজ ২৭ সেপ্টেম্বর বেলা ১২:৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মু: আব্দুছ ছালাম বেপারী।
বরণ পর্ব শেষে শিক্ষার্থীদের মনোজ্ঞ সংগীত ও আবৃত্তি পরিবেশনায় শেষ হয়।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও ব...
27/09/2026

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্বামীকে কিডনি দিতে স্ত্রীর ভারতে রওয়ানা*মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানশিক্ষক মন্দিরা রানীবরিশাল প্রতিনিধি : ক...
27/09/2026

স্বামীকে কিডনি দিতে স্ত্রীর ভারতে রওয়ানা
*মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানশিক্ষক মন্দিরা রানী

বরিশাল প্রতিনিধি :

কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে স্বামী বরিশালের গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল ও তার স্ত্রী কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মন্দিরা রানী পাল রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তাদের এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন প্রধানশিক্ষক মন্দিরা রানী পালের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে তার সফলতা ও শিক্ষক দম্পতির সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি সুদাম পাল ও মন্দিরা রানী পাল দেশবাসীর কাছে তাদের চিকিৎসা সফল হওয়ার জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সুদাম পাল ২০০৩ সালে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ২০০৪ সালে তিনি পটুয়াখালীর গলাচিপা সদরের শিক্ষক মনিন্দ্র পালের মেয়ে মন্দিরা রানী পালকে বিয়ে করেন। বিয়ের পরপরই মন্দিরা রানী পাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক হিসেবে গৌরনদীর খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।

সূত্রমতে, ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন শিক্ষক সুদাম পাল। প্রথমে বাংলাদেশে এবং পরবর্তীতে ভারতের বিভিন্ন প্রদেশের হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সম্প্রতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নিলে অভিজ্ঞ চিকিৎসকেরা তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এরপর তিনি বিভিন্নস্থানে কিডনির ডোনার খোঁজা শুরু হয়। কোথাও ডোনার না পাওয়ার একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার জন্য সম্মত হন স্ত্রী মন্দিরা রানী পাল। এ জন্য আদালত, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সব প্রক্রিয়া শেষে রবিবার সকাল আটটার দিকে সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন শিক্ষক দম্পতি। আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল তিনটায় দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে তাদের চিকিৎসা সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কিডনি প্রতিস্থাপন করা হবে।

স্বামীর সুস্থতার জন্য স্ত্রীর এমন আত্মত্যাগ ও ভালোবাসার ঘটনায় শিক্ষক দম্পতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তাদের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়ে সুস্থভাবে দেশে ফেরার জন্য সুদাম পাল ও তার স্ত্রী মন্দিরা রানী পালের জন্য প্রার্থনা করে সামাজিকযোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন নেটিজেনরা।

বরিশাল জেলা শ্রমিক দলের মিছিল শেষে শ্রমিক নেতার মৃত্যু,,, আবদুর রাজ্জাক (৪৫)লাকুটিয়া সড়ক কাশিপুর বরিশাল।
27/09/2026

বরিশাল জেলা শ্রমিক দলের মিছিল শেষে শ্রমিক নেতার মৃত্যু,,,
আবদুর রাজ্জাক (৪৫)
লাকুটিয়া সড়ক কাশিপুর বরিশাল।

ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়ার দাবিতে ভুখা মিছিল অনুষ্ঠিত। বরিশাল প্রতিনিধি :ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বরিশালের ইন্দ...
27/09/2026

ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়ার দাবিতে ভুখা মিছিল অনুষ্ঠিত।

বরিশাল প্রতিনিধি :

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বরিশালের ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন পরিশোধের দাবিতে থালা-বাসন হাতে নিয়ে ভুখা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নগরীর ইন্দো বাংলা কারখানার সামনে থেকে ভুখা মিছিল বের করে নথুল্লাবাদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যাল শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কারখানা কর্তৃপক্ষের অবৈধ নোটিশ প্রত্যাহার করে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনুষ্ঠিত ভুখা মিছিলে শ্রমিকরা হাতে থালা-বাসন নিয়ে অংশগ্রহণ করেন।

ভুখা মিছিল শেষে ‎নথুল্লাবাদে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিক সংগ্রাম পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও ইন্দো- বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, দুলাল মল্লিক, ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যান চালক ও শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, রিকশা, ব্যাটারিচলিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা শাখার সংগঠক আইয়ুব আলী তালুকদার, রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বরিশাল শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনিয়া আক্তার, গ্লোবাল ক্যাপসুল লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, পদ্মা ব্লোয়িং লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন গাজী, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ ‎আসলাম হোসেন সজীব প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী তাদের দাবিগুলো পেশ করায় মালিকপক্ষ শ্রমিকদের ছাঁটাই করার ভয় দেখানোর অসৎ উদ্দেশ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর থেকে ইন্দো-বাংলা কারখানা বন্ধ ঘোষণা করেন। পরবর্তীতে সকল শ্রমিকদের একত্রে ও সাতজনকে আলাদাভাবে স্থায়ী বহিস্কারের কথা উল্লেখ করে নোটিশ দিয়েছে। বক্তারা আরো বলেন, চলতি মাসের ২৫ তারিখ চলছে অথচ শ্রমিকরা এখনো আগস্ট মাসের বেতন পায়নি। শ্রমিকরা একতাবদ্ধভাবে নিয়মতান্ত্রিক উপায়ে দাবিগুলো পেশ করেছেন। অথচ মালিকপক্ষ সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ রেখেছে। পরবর্তীতে একের পর এক শ্রমিকদের ছাঁটাই করে ভীতি সঞ্চার করার চেষ্টা করছেন যা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা অবিলম্বে অবৈধ নোটিশ প্রত্যাহার করে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন পরিশোধের দাবি করেন। সমাবেশ শেষে ভুখা মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিএমপি গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১। বিএমপি গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানি...
27/09/2026

বিএমপি গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১।

বিএমপি গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬-০৯-২০২৬ বিকাল ১৬:৫০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন রামপট্টি বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে অভিযুক্ত ১। মোঃ রাসেল খান (৩৩), পিতা-মোঃ সাখাওয়াত হোসেন খান, মাতা-মোছাঃ লুৎফুন্নেসা, সাং-মধ্য পাংশা, মাধবপাশা, থানা এয়ারপোর্ট, জেলা-বরিশাল-এর হেফাজত হতে ১,০০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করা হয়।

এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MY News 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share