IBD News

IBD News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IBD News, News & Media Website, Dhaka.

Investigation BD News travels with a group of dreamy young women, a news organization affiliated with the Bangladesh Ministry of Information and Broadcasting



★EditorMridha Belal।

Contact:+8801927555138

বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের অভিযোগে শাহিনূর বেগম নামে এক বাদীকে...
03/09/2026

বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের অভিযোগে শাহিনূর বেগম নামে এক বাদীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে বসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে এ দণ্ড দেন।

আদালত সূত্রে জানা গেছে, মোসা. শাহিনূর বেগম বাদী হয়ে দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৫০৬-এর (২য় ভাগ) ধারায় সি আর ১৫১৪/২৬ নম্বর মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং তার মৌখিক বক্তব্য ও দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করেন।

পরবর্তীতে বাদীর মনোনীত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া জবানবন্দির সঙ্গে বাদীর বক্তব্যে অসামঞ্জস্য পাওয়া যায়। আদালতের পর্যবেক্ষণে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়।

এরপর মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আমলে নিয়ে পেনাল কোডের ২১১ ধারায় বাদী শাহিনূর বেগমকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, “আদালতের বিচারকার্যের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরকারীদের জন্য এটি একটি কঠোর বার্তা।”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিকদের কলম যেন অযথা কারও সম্মানহানি না করে। অনিয়ম-দুর্নীতি বা ...
03/09/2026

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিকদের কলম যেন অযথা কারও সম্মানহানি না করে। অনিয়ম-দুর্নীতি বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতীতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘অতীতে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি অনেক গণমাধ্যমও কেড়ে নেওয়া হয়েছে। তবে আমি সবসময় সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য উন্মুক্ত। মনে রাখতে হবে, কাউকে জোর করে ভালো বানানো যায় না; যে ভালো, সে নিজের থেকেই ভালো হবে।’ সরকারি বরাদ্দ জনগণের উন্নয়নে সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না এবং উন্নয়নকাজ টেকসই হচ্ছে কি না, সে বিষয়ে গণমাধ্যমকে কড়া নজর রাখার আহ্বান জানান তিনি।

তরুণ সমাজকে রক্ষা করতে মাদক নির্মূলের ওপর জোর দিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, মাদককে সম্মিলিতভাবে নির্মূল করতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে মাদকবিরোধী কমিটি গঠন করা যেতে পারে। সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকের বিস্তার রোধ করা কঠিন।

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা মরহুম নাজির রহমান মঞ্জু ছিলেন ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান হিসেবে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে চাই। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ ও রাস্তাঘাটসহ জেলার বিভিন্ন উন্নয়নকাজ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।’

ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, প্রবীণ সাংবাদিক আবু তাহের, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জিয়াউল মোর্শেদ চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আতাউর রহমান মমতাজি প্রমুখ।

এর আগে স্থানীয় বিভিন্ন পত্রিকার পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিন দিনের সফর সংক্ষিপ্ত করে এদিন দুপুর দুইটার লঞ্চে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন মন্ত্রী।

03/09/2026
নীতিমালা তৈরি করলেই সাংবাদিকদের গুণগত মানের উন্নয়ন সম্ভব নয়
03/09/2026

নীতিমালা তৈরি করলেই সাংবাদিকদের গুণগত মানের উন্নয়ন সম্ভব নয়

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভোলাবাসীর ভালোবাসায় সিক্ত।
03/09/2026

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভোলাবাসীর ভালোবাসায় সিক্ত।

03/09/2026

মন্ত্রী হয়ে প্রথম বারের মতো ভোলায় আসছেন আন্দালিব রহমান পার্থ।IBDNEWS।

03/09/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

03/09/2026

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস। IBDNEWS।

03/09/2026

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ: এক নজরে। IBDNEWS।

#আন্দালিভরহমানপার্থ #তথ্যমন্ত্রী

সহ সম্পাদক ইনভেস্টিগেশন বাংলাদেশ (IBDNEWS)
02/09/2026

সহ সম্পাদক ইনভেস্টিগেশন বাংলাদেশ (IBDNEWS)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when IBD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.