Daily Barlekha

Daily Barlekha সংবাদ কিংবা বিনোদন, সর্বদা সারাক্ষণ।
(2)

20/06/2026

ছাত্রশিবির সভাপতি অভিযোগ করেন, ছাত্রদল শিক্ষাঙ্গনে হত্যা ও রক্তপাতের স্লোগান দিয়ে শিক্ষা, মানবতা ও আইনের শাসনের বিরুদ্ধে...
14/06/2026

ছাত্রশিবির সভাপতি অভিযোগ করেন, ছাত্রদল শিক্ষাঙ্গনে হত্যা ও রক্তপাতের স্লোগান দিয়ে শিক্ষা, মানবতা ও আইনের শাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার ছাত্রদলকে নিতে হবে।
বিস্তারিত কমেন্টে

বিস্তারিত কমেন্টে
14/06/2026

বিস্তারিত কমেন্টে

শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজ...
02/06/2026

শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।

মনোনয়ন পাওয়ার পর আব্দুল কুদ্দুস দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক...
01/06/2026

মনোনয়ন পাওয়ার পর আব্দুল কুদ্দুস দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

31/05/2026
যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিতযুব সমাজের সর্বোচ্চ শক্তি ও সামর্থ্যকে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক...
23/05/2026

যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

যুব সমাজের সর্বোচ্চ শক্তি ও সামর্থ্যকে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে হবে : মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ আজ ২২ মে বৃহস্পতিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের সদস্য সচিব জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে দারসে কুরআন পেশ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. ফখরুদ্দিন মানিক, কামাল হোসেন এমপি, মুহাম্মদ ইয়াসিন আরাফাত ও ড. মোবারক হোসাইন।

আরও উপস্থিত ছিলেন শেখ মঞ্জুরুল হক রাহাদ এমপি এবং ইফসুর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, যুব সমাজের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে এ ধরনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি হাদিসে বর্ণিত আরশের ছায়াপ্রাপ্ত সাত শ্রেণীর মানুষের প্রসঙ্গ তুলে ধরে যুবকদের আল্লাহর নৈকট্য অর্জনের আহ্বান জানান।

তিনি বলেন, বার্ধক্য আসার আগেই যৌবনকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আমাদের আল্লাহর ভয়ে ভীত হয়ে অশ্রু ফেলতে হবে। নিজের যৌবনের হেফাজত করতে হবে এবং তাকওয়া, আত্মশুদ্ধি ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।

রাসূলুল্লাহ (সা.) একবার তরুণ যুবকদের নিয়ে বলেছিলেন, ভয়হীন ও ঈমানদীপ্ত তরুণরাই সত্য প্রতিষ্ঠার অগ্রসৈনিক। রাসূলুল্লাহ (সা.)-এর আহ্বানে তাঁর তরুণ সাহাবারা দ্বীনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলামের প্রতিটি জাগরণে যুবকরাই ছিল সবচেয়ে সাহসী ও অগ্রণী ভূমিকার অধিকারী।

তিনি আরও বলেন, যুব বিভাগ কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে সীমাবদ্ধ নয়; বরং যার অন্তরে সাহস, উদ্যম ও ত্যাগের মানসিকতা রয়েছে, সেই প্রকৃত যুবক।

তারুণ্য মানেই শক্তি, সাহস ও সম্ভাবনা। যুবকরাই পারে একটি সমাজকে ধ্বংসের দিক থেকে ফিরিয়ে এনে নির্মাণ ও উন্নয়নের পথে এগিয়ে নিতে। তাই আসুন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের প্রতিটি তরুণের মাঝে আদর্শ, নৈতিকতা ও মানবিকতার জাগরণ সৃষ্টি করি এবং ঐক্যবদ্ধ শক্তিতে যুব বিভাগকে একটি সুসংগঠিত ও কার্যকর শক্তিতে পরিণত করি।

সভাপতির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আল-হামদুলিল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। যুব সমাজের সর্বোচ্চ শক্তি ও সামর্থ্যকে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। তিনি জাতীয় বিভিন্ন দিবস ও সামাজিক ইস্যুকে কেন্দ্র করে যুবকদের নিয়ে বহুমুখী কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও রাহাজানির বিরুদ্ধে যুবকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুসংগঠিত ও আদর্শবান যুবসমাজ গড়ে উঠলে দেশ ও জাতির জন্য যোগ্য নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ।

জুড়ীতে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিতমৌলভীবাজারের জুড়ী উপজেলার ভেউলী খাল উপ-প্রকল্পের আওতায় কৃষির আধুনিকায়ন...
21/05/2026

জুড়ীতে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভেউলী খাল উপ-প্রকল্পের আওতায় কৃষির আধুনিকায়ন ও কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তাবৃন্দ, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন,
“কৃষকরা এগিয়ে গেলে, এগিয়ে যাবে দেশ।
কৃষকদের উন্নয়নই হবে আগামীর বাংলাদেশ।”

অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে সেক্রেটারি জেনারেলবিএনপির স্থায়ী কমিট...
20/05/2026

অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে সেক্রেটারি জেনারেল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস (এমপি) মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার উক্ত হাসপাতালে যান।

সেক্রেটারি জেনারেল জনাব মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

Address

Sylhet
Dhaka
SYLHET

Alerts

Be the first to know and let us send you an email when Daily Barlekha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Barlekha:

Shortcuts

Share