17/09/2026
~ 𝗥𝗘𝗣𝗢𝗦𝗧
𝐆𝐋𝐀𝐒𝐒 𝐏𝐀𝐈𝐍𝐓𝐈𝐍𝐆 (A-Z) 𝐄𝐏𝐈𝐒𝐎𝐃𝐄 - 1
সৃজনশীলতার কোন বয়স হয় না!
গ্লাস পেইন্টিং সম্পর্কে জানে না এমন কাউকে হয়তো এই সময় খুঁজে পাওয়া যাবে না। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেই হয়তো এই কাজ টা অনকে দারুণ ভাবে করেন। দক্ষ ও বটে। আপনারা আপনাদের মূল্যবান তথ্য ও মতামত দিলে আমি সত্যিই কৃতজ্ঞ থাকবো।
বহুদিন ধরেই চেয়েছিলাম যে ভিডিও বানিয়ে শেয়ার করবো, কিন্তু কোন না কোন ভাবে তা থেকে বার বার পিছিয়ে যাচ্ছিলাম। যাইহোক তারপর মনে হলো লিখেই প্রকাশ করি।
গ্লাস পেইন্টিং এর ক্ষেত্রে ক্যানভাস হচ্ছে স্বচ্ছ গ্লাস। যা বোঝার বাকি নেই কারো।।
বেশ ভূমিকা করেই বলছি.... সঠিক উপকরণ, ধৈর্য এবং কিছু মৌলিক নিয়ম জানলে যে কেউ সুন্দর কাজ করতে পারেন। আপনি যদি একেবারে নতুন হন, তাহলে এই গাইডটি অবশ্যই আপনার জন্য।
১. কী কী লাগবে?
আমি যেই রঙ গুলো ব্যবহার করি তা ছবিতে দেওয়া আছে। সব ব্রেন্ডের ব্যবহার করে দেখেছি, এইটা ই আমার কাছে বেস্ট মনে হয়েছে।
পরিষ্কার গ্লাস (ফটো ফ্রেমের গ্লাস, বোতল, জার, ফুলদানি ইত্যাদি)
Glass Paint বা Acrylic Paint
Glass Liner/Outliner (কালো, সোনালি বা সিলভার)
বিভিন্ন সাইজের ব্রাশ
প্যালেট বা ছোট প্লেট(না হলেও চলবে,সরাসরি পট থেকে নিয়েও ব্যবহার করা যায়।) শুধু ব্রাশ টা ক্লিন রাখতে হয়ে বে একটা রঙের সাথে আরেকটা না মিললেই হচ্ছে।
মাস্কিং টেপ(ব্যবহার করলে ভালো)
কটন, টিস্যু ও কটন বাড(আমি পাতলা নরম কাপড় ব্যবহার করি।)
গ্লাস ক্লিনার
ডিজাইনের প্রিন্ট বা স্কেচ( অবশ্যই একটি ছবি একেঁ নিবেন)
───
২. গ্লাস প্রস্তুত করার নিয়ম
• গ্লাস ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন।
• গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিন, যাতে তেল বা আঙুলের ছাপ না থাকে।
• এরপর গ্লাসের মাঝখানে হাত না দিয়ে পাশ ধরে কাজ করুন।
───
৩. ডিজাইন নির্বাচন
শুরুতে সহজ ডিজাইন বেছে নিন।
পাতা
ফুল
প্রজাপতি
ছোট পাখি
চাঁদ-তারা
একটু অভিজ্ঞ হলে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট বা ক্যালিগ্রাফি করতে পারেন।
───
৪. ডিজাইন ট্রেস করার পদ্ধতি
ডিজাইনটি গ্লাসের নিচে রাখুন।
মাস্কিং টেপ দিয়ে আটকে দিন।
এরপর Outliner দিয়ে ধীরে ধীরে আউটলাইন করুন।
───
৫. আউটলাইন শুকানো
আউটলাইন করার পর ৬-১২ ঘণ্টা, অথবা পণ্যের নির্দেশনা অনুযায়ী শুকাতে দিন।
শুকানোর আগে রং দেবেন না।
───
৬. রং করার নিয়ম
• হালকা রং আগে ব্যবহার করুন।
• এক জায়গায় অতিরিক্ত রং দেবেন না। যেহেতু তরল টাইপ আপনি রং দিয়ে সুন্দর করে তুলি দিয়ে হালকা টেনে আউটলাইনার পর্যন্ত নিতে পারবেন
• প্রয়োজনে দুই স্তরে রং করুন।
• এক রং শুকিয়ে গেলে পরের রং ব্যবহার করুন। (এইটা টোটালি অপশনাল)
টিপস : মনে রাখবেন গ্লাস পেইন্টিং এর মূল সৌন্দর্যই হচ্ছে তা দেখতে সানগ্লাসের মতো হবে।
───
৭. ব্রাশ ব্যবহারের নিয়ম
• বড় জায়গার জন্য বড় ব্রাশ।
• ছোট অংশের জন্য সরু ব্রাশ।
• প্রতিবার রং বদলানোর আগে ব্রাশ ভালোভাবে পরিষ্কার করুন থিনার দিয়ে।
───
৮. সাধারণ ভুল
ক। গ্লাস পরিষ্কার না করে কাজ শুরু করা।
খ।আউটলাইন শুকানোর আগে রং করা।
গ।খুব বেশি রং ব্যবহার করা।
ঙ।ভেজা রঙের ওপর আবার ব্রাশ চালানো।
চ। নিম্নমানের ব্রাশ ব্যবহার করা।
───
৯. কাজ শেষ হলে
• সম্পূর্ণ শুকাতে দিন।
• প্রয়োজনে সিলার বা ভার্নিশ ব্যবহার করুন (যদি ব্যবহৃত রঙের জন্য উপযুক্ত হয়)।
• ধুলাবালি থেকে দূরে রাখুন।
───
১০. নতুনদের জন্য কিছু পরামর্শ
* প্রথম কাজেই নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না।
* প্রতিদিন একটু একটু করে অনুশীলন করুন।
* অন্যের কাজ দেখে অনুপ্রাণিত হন, কিন্তু হুবহু নকল করবেন না।
* নিজের একটি আলাদা স্টাইল তৈরি করার চেষ্টা করুন।
*ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং ভালোবাসা, এই তিনটিই একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি।
মনে রাখবেন, প্রতিটি সুন্দর গ্লাস পেইন্টিং একসময় ছিল একজন নতুন শিল্পীর প্রথম প্রচেষ্টা। তাই শুরু করুন, শিখুন, ভুল করুন, আবার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনার হাতেই তৈরি হবে অনন্য শিল্পকর্ম।
゚viralシ