The Student Journal

The Student Journal The Student Journal provides authentic news and analysis. We’re here to help you understand the world around you.

প্রথম ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশে। টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জা...
09/06/2026

প্রথম ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশে। টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি

তবে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যেমন সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এখনও সেই আগের অবস্থানেই আছে বলে জানিয়ে...
09/06/2026

তবে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যেমন সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এখনও সেই আগের অবস্থানেই আছে বলে জানিয়েছে দ্য হিন্দু।

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে গরুর মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষ ও তাদের আমন্ত্রিত গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ...
09/06/2026

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে গরুর মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষ ও তাদের আমন্ত্রিত গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দেওড়া নয়াকান্দি গ্রামে লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে খাওয়ার সময় কনেপক্ষের আমন্ত্রিত গ্রামবাসীর কয়েকজন মাংস কম দেওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষ লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে ইসরাইল ...
09/06/2026

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে ইসরাইল পুনরায় যুদ্ধে জড়িয়ে পড়লে তাকে একাই তা সামাল দিতে হবে।

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া উপাচার্যরা দায়িত্ব পাচ্ছেন পটুয়াখাল...
09/06/2026

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া উপাচার্যরা দায়িত্ব পাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

নাটোরের হরিশপুরে বিদ্যুৎস্পৃষ্টে বেলাল উদ্দিন (৪৫) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) রাত আটটার দিকে জে...
09/06/2026

নাটোরের হরিশপুরে বিদ্যুৎস্পৃষ্টে বেলাল উদ্দিন (৪৫) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) রাত আটটার দিকে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বেলাল উদ্দিন বড় হরিশপুর ইউনিয়নের দত্তপাড়া চাঁই পাড়ার মৃত আমির হোসেনের ছেলে। তিনি তমালতলা কৃষি ও কারিগরি কলেজের প্রভাষক।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের...
09/06/2026

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের সারগাজ এলাকার কাছে ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে নতুন এই কম্পন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির মেহর সংবাদ সংস্থা। সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ এলাকার কাছে এই ভূমিকম্প অনুভূত হয়।

দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর...
09/06/2026

দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) চেয়ারম্যান ও সচিব পদে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার...
09/06/2026

শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার।

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের পেছনে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালকসহ চারজ...
09/06/2026

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের পেছনে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালকসহ চারজন নি/হত হয়েছেন...

Address

24-24/A, Drive Nawab Ali Tower, Old Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when The Student Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Student Journal:

Share