Rehana's Diary

Directions Website

Rehana's Diary “ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, বড় মানুষ হওয়ার নয়! কারণ চরিত্রের উচ্চতা পদমর্যাদার চেয়ে অনেক বড়” 🌿🖤

💚
20/09/2026

💚

20/09/2026

যে বয়সে একটি শিশুর পৃথিবীজুড়ে থাকার কথা ছিলো খেলাধুলা, পড়াশোনা আর ছোট ছোট স্বপ্ন! সেই বয়সেই তার জীবন থেমে গেলো নির্মমতার কাছে! আমাদের শিশুরা কোথায় নিরাপদ? তারা কি নির্ভয়ে বাড়ি থেকে বের হতে পারবে? বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবে? স্বপ্ন দেখতে পারবে? একটি শিশুর নিরাপত্তা কোনো পরিবারের একার দায়িত্ব হতে পারে না। সমাজের বিবেক, মানুষের মানবিকতা এবং রাষ্ট্রের দায়িত্ব - সবকিছুর সমন্বয়েই শিশুর জন্য নিরাপদ পৃথিবী তৈরি হতে পারে। অপ্রতিম আর ফিরে আসবে না কিন্তু তার চলে যাওয়া যেন আমাদের বিবেককে নাড়িয়ে দেয়। আর কোনো শিশুর শৈশব যেন এভাবে অন্ধকারে হারিয়ে না যায়। প্রতিটি শিশু নিরাপদে বাঁচুক, স্বপ্ন দেখুক, বড় হোক। জানি না, আমাদের এই চাওয়া একদিন দেশ ও সমাজ সত্যিই পূরণ করতে পারবে কি না। তবুও নিরাপদ শৈশয়ের স্বপ্ন দেখতে তো দোষ নেই। একটি সুন্দর ও নিরাপদ সমাজের দাবি জানাতে তো দোষ নেই। হয়তো আমাদের এই চাওয়াগুলোই একদিন পরিবর্তনের পথ তৈরি করবে।

❤️💚
19/09/2026

❤️💚

কত কিছু বদলে গেছে, কত মানুষ দূরে চলে গেছে,কত স্বপ্ন হারিয়ে গেছে, কত স্বপ্ন আবার নতুন অর্থ পেয়েছে।তবুও আমি আজও দাঁড়িয়ে আছ...
19/09/2026

কত কিছু বদলে গেছে, কত মানুষ দূরে চলে গেছে,কত
স্বপ্ন হারিয়ে গেছে, কত স্বপ্ন আবার নতুন অর্থ পেয়েছে।
তবুও আমি আজও দাঁড়িয়ে আছি - এটাই আমার রবের দয়া। তাই অতীতের জন্য আফসোস নয়, বর্তমানের জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ।❤️

18/09/2026

জুম্মা মোবারক।

❤️🤲
18/09/2026

❤️🤲

আজও বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, চোখ মেলে দুনিয়ার আলো-বাতাস দেখছি-এটুকুই তো আল্লাহর কত বড় নিয়ামত! প্রতিটি নিঃশ্বাসের জন্য...
18/09/2026

আজও বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, চোখ মেলে দুনিয়ার আলো-বাতাস দেখছি-এটুকুই তো আল্লাহর কত বড় নিয়ামত! প্রতিটি নিঃশ্বাসের জন্য, প্রতিটি নতুন সকালের জন্য-❝আলহামদুলিল্লাহ❞

17/09/2026

পেঁপে খুব প্রিয়।

❤️❤️
17/09/2026

❤️❤️

শরীর আমার রবের দেওয়া এক আমানত। এর সুস্থতা যেমন তাঁর নিয়ামত, তেমনি অসুস্থতাও তাঁরই নিয়ামত। আর এর প্রতিটি অবস্থার খবরও তাঁ...
17/09/2026

শরীর আমার রবের দেওয়া এক আমানত। এর সুস্থতা যেমন তাঁর নিয়ামত, তেমনি অসুস্থতাও তাঁরই নিয়ামত। আর এর প্রতিটি অবস্থার খবরও তাঁর জানা। আমি জানি না সামনে কী আছে। শুধু জানি, যিনি এতদিন আগলে রেখেছেন, তিনিই আগামীতেও আগলে রাখবেন। তাই দুর্বল মুহূর্তেও শুকরিয়া, নীরব মুহূর্তেও শুকরিয়া- সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। 🖤

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Rehana's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share