Business Barta

Business Barta দেশের বাণিজ্য ও অর্থনীতি সংক্রান্ত অনলাইন নিউজপোর্টাল। এইচ এইচ মিডিয়া ল্যাব লিমিটেড থেকে প্রকাশিত এবং এইচ এইচ গ্রুপের একটি প্রতিষ্ঠান।

The Business Barta- Bangladesh's Bengali language The National Business Magazine Newspaper & Online.

অনিরাপদ ও মানহীন মাফিন কেক বিক্রির কথা স্বীকার করায় কাজী ফার্মসকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত। গ...
13/09/2026

অনিরাপদ ও মানহীন মাফিন কেক বিক্রির কথা স্বীকার করায় কাজী ফার্মসকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত। গতকাল রোববার আদালতের বিচারক মাহমুদুল হক এ আদেশ দেন। মামলার বাদী ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খিলগাঁও স্বাস্থ্য বিভাগের প্রসিকিউটিং অফিসার ও খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা মো. কামরুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির তথ্য কর্মকর্তা জোবায়ের ইসলাম। বিস্তারিত কমেন্টে...................................................................................................

Revenue Solutions Revenue News & Views Revenue Magazine

বাণিজ্য খাতের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ বাস্তবায়নে চূড়ান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদে...
13/09/2026

বাণিজ্য খাতের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ বাস্তবায়নে চূড়ান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায় এখন থেকে ঋণপত্র বা এলসি না খুলেও শুধু ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। গত ২৪ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ জারি করে। বিস্তারিত কমেন্টে...........................................................................................

Customs, Excise & VAT Commissionerate, Dhaka - North NBR e-TIN Registration, Bangladesh Bangladesh Bank-The Central Bank of Bangladesh

প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন। রবিবার বিকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ...
13/09/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন। রবিবার বিকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। বিস্তারিত কমেন্টে....................................................................................................

NBR News & Views Revenue Solutions

থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (পরিবর্তিত নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগ সংশ্লিষ...
13/09/2026

থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (পরিবর্তিত নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত কমেন্টে.......................................................................................

Revenue Solutions Revenue News & Views Revenue Magazine Nagad

ঢাকার গুলশানে ফ্ল্যাট, চট্টগ্রামে জমি, দোকান ও শিল্পকারখানা রয়েছে সাবেক মন্ত্রী জাবেদের। যুক্তরাজ্যে রয়েছে শত শত বাড়ি ও ...
13/09/2026

ঢাকার গুলশানে ফ্ল্যাট, চট্টগ্রামে জমি, দোকান ও শিল্পকারখানা রয়েছে সাবেক মন্ত্রী জাবেদের। যুক্তরাজ্যে রয়েছে শত শত বাড়ি ও অ্যাপার্টমেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভারতসহ নয় দেশে ছড়িয়ে আছে তার সম্পদ। এসব দেশে প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পদ আদালতের আদেশে ক্রোক, জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। বিস্তারিত কমেন্টে.............................................................................................

NBR e-TIN Registration, Bangladesh NBR News & Views Revenue Solutions Anti-Corruption Commission - Bangladesh

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান ...
13/09/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিস্তারিত কমেন্টে..............................................................................................

Revenue Solutions Revenue News & Views Revenue Magazine

** বিএটির ১১টি ওয়্যারহাউসে বাজেটের আগে মজুদ করা সিগারেট বাজেটের পরের দামে বিক্রি করেছে** প্রতি প্যাকেট সিগারেটে ঘোষিত মূ...
13/09/2026

** বিএটির ১১টি ওয়্যারহাউসে বাজেটের আগে মজুদ করা সিগারেট বাজেটের পরের দামে বিক্রি করেছে
** প্রতি প্যাকেট সিগারেটে ঘোষিত মূল্যের চেয়ে ২ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করেছে বিএটি
** ডিলার বা ডিস্ট্রিবিউটরদের কাছে কি দামে সিগারেট বিক্রি বা সরবরাহ করা হয়েছে, তার তথ্য দেয়নি বিএটি

বিস্তারিত কমেন্টে..............................................................................................

Revenue Solutions Revenue News & Views Revenue Magazine NBR e-TIN Registration, Bangladesh Customs, Excise & VAT Commissionerate, Dhaka - North British American To***co Global Careers

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে খোলা হিসাবের সংখ্যা ২০২৬ সালের জুন শেষে বেড়ে ২৭.২২ মিলিয়নে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকের তুলনায়...
13/09/2026

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে খোলা হিসাবের সংখ্যা ২০২৬ সালের জুন শেষে বেড়ে ২৭.২২ মিলিয়নে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকের তুলনায় এ সংখ্যা ২ দশমিক ৭৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘এজেন্ট ব্যাংকিংয়ের ত্রৈমাসিক প্রতিবেদন, এপ্রিল-জুন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে। বিস্তারিত কমেন্টে...............................................................................

Revenue Solutions Revenue News & Views Revenue Magazine Bangladesh Bank-The Central Bank of Bangladesh

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাধারণ গ্রাহকদের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবে...
13/09/2026

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাধারণ গ্রাহকদের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা ইসলামের ৫৭ কোটি ৬১ লাখ টাকার বেশি মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত কমেন্টে.................................................................................

Revenue Solutions Revenue News & Views Revenue Magazine

দ্রুততম সময়ের মধ্যে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্...
13/09/2026

দ্রুততম সময়ের মধ্যে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে তিন মাসব্যাপী ডায়ালাইসিস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট—উভয় ক্যাটাগরিতে ২ হাজার ৫০০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিস্তারিত কমেন্টে......................................................................................

Revenue Solutions Revenue News & Views Revenue Magazine

Address

Shamoly Housing Society Ltd, Road-6, Shekertek, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Business Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Business Barta:

Shortcuts

Share

Category